QA As Sunnah Q&A

আসসালামু আলাইকুম। সার আমার বয়স ২৩ বছর। আমার বিয়ে হয়নি। আমার সমস্যা ছেলেদের মতো দাড়ি, গোঁফ উঠতে শুরু করেছে। আর কোন সমস্যা নেই। এ নিয়ে আমি সব সময় মানুষিকভাবে বিপর্যস্ত থাকি। কারো সাথে কথা বলতে…

ক্যাটাগরি
অর্থনৈতিক আদব আখলাক ইতিহাস নামায ত্বহারাত পবিত্রতা জানাযা-কবর যিয়ারত ঈমান রোজা সফর আকীকা শিরক-বিদআত ঈদ কুরবানী হাদীস ও উসূলুল হাদীস যিকির দুআ আমল নফল সালাত হালাল হারাম লেনদেন বিবাহ-তালাক তাওহীদ তারাবীহ যাকাত ফিতরা ব্যক্তিগত ও পারিবারিক জুমআ সুন্নাত দাওয়াত ও তাবলিগ কুরআন হাদীস জাদু-টোনা সিরাত সামায়েল পোশাক পরিচ্ছেদ ফারায়েজ মানত আখিরাত জান্নাত-জাহান্নাম তাফসীর রিসালাত হজ্জ জিহাদ বাতিল ফিরকা বিতর সাধারণ দান-সদকাহ হালাল বিচার আচার সালাত ব্যক্তিগত ও তাবলিগ সদকাহ কাফফরা সুদ-ঘুষ আকীদা পবিত্রতা গুনাহ জায়েয রমযান ইতিকাফ দান-সদকাহ বিদআত মুসাফির মসজিদ পোশাক-পর্দা তায়াম্মুম বিবিধ
ব্যক্তিগত ও পারিবারিক • প্রশ্ন #১০০ • ভিউ: ২৩ • ০৮ মে, ২০০৬

আসসালামু আলাইকুম। সার আমার বয়স ২৩ বছর। আমার বিয়ে হয়নি। আমার সমস্যা ছেলেদের মতো দাড়ি, গোঁফ উঠতে শুরু করেছে। আর কোন সমস্যা নেই। এ নিয়ে আমি সব সময় মানুষিকভাবে বিপর্যস্ত থাকি। কারো সাথে কথা বলতে…

প্রশ্নকারী: মাহমুদা খাতুন
প্রশ্ন বিস্তারিত

আসসালামু আলাইকুম। সার আমার বয়স ২৩ বছর। আমার বিয়ে হয়নি। আমার সমস্যা ছেলেদের মতো দাড়ি, গোঁফ উঠতে শুরু করেছে। আর কোন সমস্যা নেই। এ নিয়ে আমি সব সময় মানুষিকভাবে বিপর্যস্ত থাকি। কারো সাথে কথা বলতে ইচ্ছা করে না। কোথাও যেতে ইচ্ছা করে না। পড়া শোনাতেও মন বসাতে পারছি না। সব সময় টেনশন কাজ করে। কিছুই ভালো লাগে না। এখন আমি কি করব জানালে উপকৃত হব ইনসাআল্লহ।

উত্তর
Published

ওয়া আলাইকুমস সালাম ওয়া রহমাতুল্লাহ। আপনাকে ধন্যবাদ। আপনার বিপর্যস্ত হওয়ার কোন কারণ নেই। মোটেও টেনশন করবেন না। বর্তমানে চিকিৎসায় এই সমস্যার সমাধান করা সম্ভব। আপনি একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন। পড়াশোনা ও অন্যান্য প্রয়োজনীও কাজে মন দিন। আমরা দুআ করি আল্লাহ আপনাকে দ্রুত সুস্থ করে দিন।