ক্যাটাগরি
অর্থনৈতিক
→
আদব আখলাক
→
ইতিহাস
→
নামায
→
ত্বহারাত পবিত্রতা
→
জানাযা-কবর যিয়ারত
→
ঈমান
→
রোজা
→
সফর
→
আকীকা
→
শিরক-বিদআত
→
ঈদ কুরবানী
→
হাদীস ও উসূলুল হাদীস
→
যিকির দুআ আমল
→
নফল সালাত
→
হালাল হারাম
→
লেনদেন
→
বিবাহ-তালাক
→
তাওহীদ
→
তারাবীহ
→
যাকাত
→
ফিতরা
→
ব্যক্তিগত ও পারিবারিক
→
জুমআ
→
সুন্নাত
→
দাওয়াত ও তাবলিগ
→
কুরআন
→
হাদীস
→
জাদু-টোনা
→
সিরাত সামায়েল
→
পোশাক পরিচ্ছেদ
→
ফারায়েজ
→
মানত
→
আখিরাত
→
জান্নাত-জাহান্নাম
→
তাফসীর
→
রিসালাত
→
হজ্জ
→
জিহাদ
→
বাতিল ফিরকা
→
বিতর
→
সাধারণ দান-সদকাহ
→
হালাল
→
বিচার আচার
→
সালাত
→
ব্যক্তিগত ও তাবলিগ
→
সদকাহ
→
কাফফরা
→
সুদ-ঘুষ
→
আকীদা
→
পবিত্রতা
→
গুনাহ
→
জায়েয
→
রমযান
→
ইতিকাফ
→
দান-সদকাহ
→
বিদআত
→
মুসাফির
→
মসজিদ
→
পোশাক-পর্দা
→
তায়াম্মুম
→
বিবিধ
→
দ্রুত লিংক
আসসালামু আলাইকুম, আমাদের গ্রামে গরু বর্গা দেয়ার নিম্মক্ত পদ্ধতিটি চালু আছে। একজন ব্যক্তি ২০,০০০ টাকায় একটি গরু ক্রয় করে সেই গরুটি অন্য আরেকজনের নিকট বর্গা দেয়। আর শর্ত থাকে এমন... বর্গা নেয়া…
প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
আসসালামু আলাইকুম, আমাদের গ্রামে গরু বর্গা দেয়ার নিম্মক্ত পদ্ধতিটি চালু আছে। একজন ব্যক্তি ২০,০০০ টাকায় একটি গরু ক্রয় করে সেই গরুটি অন্য আরেকজনের নিকট বর্গা দেয়। আর শর্ত থাকে এমন... বর্গা নেয়া ব্যক্তি গরুটি লালন পালন করবে আর কিছু সময় পর গরুটি বিক্রি করলে, বিক্রি কৃত টাকা থেকে গরুর আসল মালিকের ২০,০০০ টাকা বাদ দিয়ে বাকি টাকা ২ জন সমান করে ভাগ করে নিবে। আপনার কাছে প্রশ্ন হল, এই ভাবে কি গরু বর্গা দেয়া শরীয়ত সম্মত কিনা? আশা করি উত্তর টি জানাবেন?
আর জায়েজ হলে তো ভাল, জায়েজ না হলে শরীয়তের উত্তম বেবস্থা টাও জানালে উপকৃত হব।
আর জায়েজ হলে তো ভাল, জায়েজ না হলে শরীয়তের উত্তম বেবস্থা টাও জানালে উপকৃত হব।
উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম। ইমাম আহমাদ ইবনে হাম্বাল রহ. এর মতে উক্ত পদ্ধতি জায়েজ আছেে। এই বিষয়ে শায়খুল ইসলাম ইবনে তাইমিয়া রহ. বলেন, وَلَوْ دَفَعَ دَابَّتَهُ أَوْ نَخْلَةً إلَى مَنْ يَقُومُ بِهِ وَلَهُ جُزْءٌ مِنْ ثَمَانِيَةٍ صَحَّ، وَهُوَ رِوَايَةٌ عَنْ أَحْمَدَ অর্থ: যদি কোন ব্যক্তি কাউকে পশু কিংবা গাছ লালন-পালন বা দেখা-শোনার উদ্দেশ্যে দেয় আর তার জন্য তার (পশুর বা ফলের) একটি অংশ নির্ধারণ করা হয় তাহলে সহীহ হবে। এটা ইমাম অহমাদ থেকে বর্ণিত। হানাফী মাজহাবে জায়েজ নেই। তবে হাকীমুল উম্মত আশরাফ আলী থানবী রহঃ বলেছেন-এ পদ্ধতিটি হাম্বলী মাযহাবে জায়েজ। তাই কোন এলাকায় যদি এটি ব্যাপক প্রচলন হয়, আর এ ছাড়া আর কোন পদ্ধতি সহজ না হয়, তাহলে উক্ত পদ্ধতিটি হাম্বলী মাযহাব অনুযায়ী আমাদের মাযহাবেও জায়েজ হিসেবে করা যাবে। {ইমদাদুল ফাতওয়া-৩/৩৪২-৩৪৩}
সুতরাং বর্তমানে এটা জায়েজ হিসাবেই ধরা হবে,তবে বিরত থাকা উত্তম।
সুতরাং বর্তমানে এটা জায়েজ হিসাবেই ধরা হবে,তবে বিরত থাকা উত্তম।