QA As Sunnah Q&A

আসসালামু আলাইকুম। ১. জামাতের সালাতে নিয়াত বাধার পর হেটে সামনের কাতারের ফাকা জায়গায় যাওয়া যাবে কিনা? গেলে কতটুকু পর্যন্ত হাটা যাবে? কেননা বড় জামাতে বিশেষ করে আমি দেখেছি মাসজিদুল হারামে বা নবব…

ক্যাটাগরি
অর্থনৈতিক আদব আখলাক ইতিহাস নামায ত্বহারাত পবিত্রতা জানাযা-কবর যিয়ারত ঈমান রোজা সফর আকীকা শিরক-বিদআত ঈদ কুরবানী হাদীস ও উসূলুল হাদীস যিকির দুআ আমল নফল সালাত হালাল হারাম লেনদেন বিবাহ-তালাক তাওহীদ তারাবীহ যাকাত ফিতরা ব্যক্তিগত ও পারিবারিক জুমআ সুন্নাত দাওয়াত ও তাবলিগ কুরআন হাদীস জাদু-টোনা সিরাত সামায়েল পোশাক পরিচ্ছেদ ফারায়েজ মানত আখিরাত জান্নাত-জাহান্নাম তাফসীর রিসালাত হজ্জ জিহাদ বাতিল ফিরকা বিতর সাধারণ দান-সদকাহ হালাল বিচার আচার সালাত ব্যক্তিগত ও তাবলিগ সদকাহ কাফফরা সুদ-ঘুষ আকীদা পবিত্রতা গুনাহ জায়েয রমযান ইতিকাফ দান-সদকাহ বিদআত মুসাফির মসজিদ পোশাক-পর্দা তায়াম্মুম বিবিধ
নামায • প্রশ্ন #১০৪০ • ভিউ: ১৮ • ০৩ ডিসেম্বর, ২০০৮

আসসালামু আলাইকুম। ১. জামাতের সালাতে নিয়াত বাধার পর হেটে সামনের কাতারের ফাকা জায়গায় যাওয়া যাবে কিনা? গেলে কতটুকু পর্যন্ত হাটা যাবে? কেননা বড় জামাতে বিশেষ করে আমি দেখেছি মাসজিদুল হারামে বা নবব…

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
আসসালামু আলাইকুম। ১. জামাতের সালাতে নিয়াত বাধার পর হেটে সামনের কাতারের ফাকা জায়গায় যাওয়া যাবে কিনা? গেলে কতটুকু পর্যন্ত হাটা যাবে? কেননা বড় জামাতে বিশেষ করে আমি দেখেছি মাসজিদুল হারামে বা নববিতে প্রায়ই নিয়াত বাধার পর সামনের কাতারের ফাকা জায়গা পুরন করতে হলে মাঝে মাঝে চার-পাচ কাতারও হাটতে হয়। সেক্ষেত্রে তা করা জায়েজ হবে কিনা?
২. জামাতের সালাতে মুক্তাদিদের কেও ভুলে তাশাহুদের পর দুরুদ ও দুয়া মাসুরা পরতে ভুলে গেলে এবং ইমামের সাথে সাথে সালাম ফিরালে সালাত কি সঠিক হবে? না আবার একাকি পরতে হবে?
যাযাকুমুল্লাহ।
উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম। ১. সামনের কাতার পূরণ করে সালাতের নিয়ত করা উচিৎ। তবে নিয়ত বাধার পর যদি সামনের কাতার ফাঁকা দেখে তাহলে সালাতের ভিতর হেঁটে গিয়ে কাতার সোজা করতে পারবে বলে আলেমগণ বলেছেন। শায়খ উসায়মিনসহ অন্যান্য আলেম উক্তমত পোষন করেছেন। বিস্তারিত জানতে ইন্টারনেটে শায়খ উসায়মিন রহ. এই প্রশ্নের উত্তরটি দেখুন। إذا رأى المصلي أمامه فرجة فماذا يفعل؟ এবং এই প্রশ্নের উত্তরটি। - حكم الحركة في الصلاة لسد فرجة في الصف দরুদ এবং দুআ মাসূরা না পড়রে সালাতের কোন ক্ষতি হবে না।