QA As Sunnah Q&A

আস সালামু আলাইকুম। ১. আমি পূর্বে ইমামের পিছনে জামাতে সালাত আদায় করার সময় সিররী / যেহেরী কোন নামাজেই সুরা ফাতেহা পরতাম না। কিন্তু স্যার এর একটা আলোচনা শুনার পর থেকে জোহর এবং আসর এর সালাতের প্…

ক্যাটাগরি
অর্থনৈতিক আদব আখলাক ইতিহাস নামায ত্বহারাত পবিত্রতা জানাযা-কবর যিয়ারত ঈমান রোজা সফর আকীকা শিরক-বিদআত ঈদ কুরবানী হাদীস ও উসূলুল হাদীস যিকির দুআ আমল নফল সালাত হালাল হারাম লেনদেন বিবাহ-তালাক তাওহীদ তারাবীহ যাকাত ফিতরা ব্যক্তিগত ও পারিবারিক জুমআ সুন্নাত দাওয়াত ও তাবলিগ কুরআন হাদীস জাদু-টোনা সিরাত সামায়েল পোশাক পরিচ্ছেদ ফারায়েজ মানত আখিরাত জান্নাত-জাহান্নাম তাফসীর রিসালাত হজ্জ জিহাদ বাতিল ফিরকা বিতর সাধারণ দান-সদকাহ হালাল বিচার আচার সালাত ব্যক্তিগত ও তাবলিগ সদকাহ কাফফরা সুদ-ঘুষ আকীদা পবিত্রতা গুনাহ জায়েয রমযান ইতিকাফ দান-সদকাহ বিদআত মুসাফির মসজিদ পোশাক-পর্দা তায়াম্মুম বিবিধ
নামায • প্রশ্ন #১০৬৬ • ভিউ: ১৮ • ২৯ ডিসেম্বর, ২০০৮

আস সালামু আলাইকুম। ১. আমি পূর্বে ইমামের পিছনে জামাতে সালাত আদায় করার সময় সিররী / যেহেরী কোন নামাজেই সুরা ফাতেহা পরতাম না। কিন্তু স্যার এর একটা আলোচনা শুনার পর থেকে জোহর এবং আসর এর সালাতের প্…

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
আস সালামু আলাইকুম। ১. আমি পূর্বে ইমামের পিছনে জামাতে সালাত আদায় করার সময় সিররী / যেহেরী কোন নামাজেই সুরা ফাতেহা পরতাম না। কিন্তু স্যার এর একটা আলোচনা শুনার পর থেকে জোহর এবং আসর এর সালাতের প্রতি রাকাতেই সুরা ফাতেহা পাঠ করি। এবং মাগরিব ও এশার সালাতের পরের ১ এবং ২ রাকাতে ফাতেহা পাঠ করি। অধিকাংশ সময় আমি সুরা ফাতেহা পুরো-পুরি পাঠ করতে পারি না, তার আগেই ইমাম সাহেব রুকুতে চলে যান, যার দরুন ওই অবস্থায় আমি ও রুকুতে চলে যাই। বিশেষ করে পরের ২ রাকাতে এটা হয়ে থাকে। আপনাদের কাছে প্রশ্ন হল উক্ত কারনে আমার নামাজের কোন ক্ষতি হচ্ছে কি না?
২. আমার ২য় প্রশ্ন হল আমি যতটুকু জানি কোরআন পাঠ আউজুবিল্লাহ দিয়ে শুরু করতে হয়। এখন প্রশ্ন হল, আমি জোহরের সালাতের ২য় রাকাতে এসে শরীক হলে সুরা ফাতেহা পাঠের আগে কি আউজুবিল্লাহ দিয়ে শুরু করব, নাকি বিস্মিল্লাহহির রাহমানির রাহিম বলে শুরু করলেই হবে?
আশা করি উত্তর গুলো জানাবেন। জাজাকাল্লাহু খইর।
উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম। আপনি শুধু জোহর ও আসরে পড়বেন অন্য সময় পড়বেন না। আর একটা কথা বলি সমাজে প্রচলিত আমলটি যদি সুন্নাহসম্মত হয় তাহলে তা থেকে সরে না আসা উচিৎ, এতে অনেক জটিলতা সৃষ্টি হয়,যেমন আপনি পড়েছেন। স্যার বলেছেন, জোহর আসরে পড়তে আপনি অন্য সময়ও পড়া শুরু করেছেন। আপনি শেষ দুরাকাতে কিছু পড়বেন না। ২। এগুলো পড়া না পড়ার উপর নামায সহীহ হওয়া নির্ভর করে না। আপনি যে কোন একটা করতে পারেন।