QA As Sunnah Q&A

আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাই? আমার প্রশ্নগুলো হল, ১. আমি একটা কম্পিউটারের দোকানে কাজ করি। এইখানে বিভিন্ন ব্যাংক ও অন্যান্য প্রতিষ্ঠানে আবেদন করতে হয়। পাশাপাশি পাসপোর্ট ছবি থেকে ছবি বের কর…

ক্যাটাগরি
অর্থনৈতিক আদব আখলাক ইতিহাস নামায ত্বহারাত পবিত্রতা জানাযা-কবর যিয়ারত ঈমান রোজা সফর আকীকা শিরক-বিদআত ঈদ কুরবানী হাদীস ও উসূলুল হাদীস যিকির দুআ আমল নফল সালাত হালাল হারাম লেনদেন বিবাহ-তালাক তাওহীদ তারাবীহ যাকাত ফিতরা ব্যক্তিগত ও পারিবারিক জুমআ সুন্নাত দাওয়াত ও তাবলিগ কুরআন হাদীস জাদু-টোনা সিরাত সামায়েল পোশাক পরিচ্ছেদ ফারায়েজ মানত আখিরাত জান্নাত-জাহান্নাম তাফসীর রিসালাত হজ্জ জিহাদ বাতিল ফিরকা বিতর সাধারণ দান-সদকাহ হালাল বিচার আচার সালাত ব্যক্তিগত ও তাবলিগ সদকাহ কাফফরা সুদ-ঘুষ আকীদা পবিত্রতা গুনাহ জায়েয রমযান ইতিকাফ দান-সদকাহ বিদআত মুসাফির মসজিদ পোশাক-পর্দা তায়াম্মুম বিবিধ
বিবিধ • প্রশ্ন #১১৪৪ • ভিউ: ১৭ • ১৭ মার্চ, ২০০৯

আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাই? আমার প্রশ্নগুলো হল, ১. আমি একটা কম্পিউটারের দোকানে কাজ করি। এইখানে বিভিন্ন ব্যাংক ও অন্যান্য প্রতিষ্ঠানে আবেদন করতে হয়। পাশাপাশি পাসপোর্ট ছবি থেকে ছবি বের কর…

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাই? আমার প্রশ্নগুলো হল,
১. আমি একটা কম্পিউটারের দোকানে কাজ করি। এইখানে বিভিন্ন ব্যাংক ও অন্যান্য প্রতিষ্ঠানে আবেদন করতে হয়। পাশাপাশি পাসপোর্ট ছবি থেকে ছবি বের করে দেই। কোন ফ্যাশন ওয়ালা ছবির কাজ করি না। এখন প্রশ্ন হচ্ছে, এইরকম ছবির কাজ করা যাবে কি এবং ব্যাংক প্রতিষ্ঠানে আবেদন করবো কি? - কেননা বেশিরভাগ ব্যাংক-ই সুদভিত্তিক?
২. আমি বিকেলে আমার স্টুডেন্ট কে পড়াই। কিন্তু তার পরিবার ও আমার কাজের জন্য পড়ার সময়টা পরিবর্তন করতে পাচ্ছি না। প্রায় ৪ টা থেকে পড়ানো শুরু করলে দেখা যায় আসরের সালাত মিস যায়। তাই ৩.১৫ তে আহলে হাদিস মসজিদে সালাত পড়ে তার পর পড়াতে যাই। কিন্তু সালাতের সময় নির্ধারণী ক্যালেন্ডারে দেখি, হানাফি ক্যালেন্ডারে ৩.৫০ এর পড়ে আসরের ওয়াক্ত হয় এবং সালাত শুরু হয় ৪.১৫ তে। আর আহলে হাদিস ক্যালেন্ডারে দেখি ৩ টার পড়েই ওয়াক্ত হয়ে যায় এবং সালাত শুরু হয় ৩.১৫ তে। এখন এর সমাধান স্যার কি দিয়েছেন ভাই? জাযাকুমুল্লাহু খাইরান।
উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম। আলহামদুলিল্লাহ। আমরা ভাল আছি। আমরা দুআ করি আল্লাহ আপনাকেও ভাল রাখুন। আপনি কম্পিউটারে যে কাজ করছেন তা সরাসরি অপরাধ নয় তবে অপরাধে কিছুটা হলেও সহযোগিতা। তাই আপনি এমন একটি প্রতিষ্ঠান খুঁজে কাজ করার চেষ্টা করুন যে প্রতিষ্ঠানে এতটুকু সহযোগিতারও কোন অবকাশ নেই। আর আপনার দ্বিতীয় প্রশ্নের জবাব হলো আপনাকে অবশ্যই জামাতে সালাত আদায় করতে হবে। আপনার সমস্যার কারণে আপনি প্রথম জামাতেই (আপনার ভাষায় আহলে হাদীস মসজিদে) সালাত আদায় করে নিবেন। অন্যান্য মাজহাবেও আসরের সালাত আগেই আদায় করা হয়, সুতরাং এই সময় আসরের সালাত আদায় করলে কোন সমস্যা নেই।