QA As Sunnah Q&A

আসসালামু আলাইকুম! ১। সন্তানের আকিকা করতে পিতা যদি টাকা দিতে না পারে তাহলে সন্তানের চাচা, দাদী, ফুফুর টাকা দিয়ে আকিকার আয়োজন করলে তা যায়েয হবে কী? ২। আকিকা করার সঠিক সময় কোনটি? ৩। জুমার নামা…

ক্যাটাগরি
অর্থনৈতিক → আদব আখলাক → ইতিহাস → নামায → ত্বহারাত পবিত্রতা → জানাযা-কবর যিয়ারত → ঈমান → রোজা → সফর → আকীকা → শিরক-বিদআত → ঈদ কুরবানী → হাদীস ও উসূলুল হাদীস → যিকির দুআ আমল → নফল সালাত → হালাল হারাম → লেনদেন → বিবাহ-তালাক → তাওহীদ → তারাবীহ → যাকাত → ফিতরা → ব্যক্তিগত ও পারিবারিক → জুমআ → সুন্নাত → দাওয়াত ও তাবলিগ → কুরআন → হাদীস → জাদু-টোনা → সিরাত সামায়েল → পোশাক পরিচ্ছেদ → ফারায়েজ → মানত → আখিরাত → জান্নাত-জাহান্নাম → তাফসীর → রিসালাত → হজ্জ → জিহাদ → বাতিল ফিরকা → বিতর → সাধারণ দান-সদকাহ → হালাল → বিচার আচার → সালাত → ব্যক্তিগত ও তাবলিগ → সদকাহ → কাফফরা → সুদ-ঘুষ → আকীদা → পবিত্রতা → গুনাহ → জায়েয → রমযান → ইতিকাফ → দান-সদকাহ → বিদআত → মুসাফির → মসজিদ → পোশাক-পর্দা → তায়াম্মুম → বিবিধ →
বিবিধ • প্রশ্ন #১১৭৯ • ভিউ: ৭৩ • ২১ এপ্রিল, ২০০৯

আসসালামু আলাইকুম! ১। সন্তানের আকিকা করতে পিতা যদি টাকা দিতে না পারে তাহলে সন্তানের চাচা, দাদী, ফুফুর টাকা দিয়ে আকিকার আয়োজন করলে তা যায়েয হবে কী? ২। আকিকা করার সঠিক সময় কোনটি? ৩। জুমার নামা…

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
আসসালামু আলাইকুম! ১। সন্তানের আকিকা করতে পিতা যদি টাকা দিতে না পারে তাহলে সন্তানের চাচা, দাদী, ফুফুর টাকা দিয়ে আকিকার আয়োজন করলে তা যায়েয হবে কী? ২। আকিকা করার সঠিক সময় কোনটি? ৩। জুমার নামাজ কত রাকাত ও কি কি?
উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম। ১। হ্যাঁ, পিতা ছাড়া অন্যরা টাকা দিলেও আকীকা জায়েজ হবে। ২। জন্মের ৭ম দিনে আকীকা দিবে। যেমন, শুক্রবার জন্ম নিলে পরের শুক্রবার। ৩। জুমুআর ফরজ নামায দুই রাকআত। এটা নির্ধারিত। হাদীসে জুমুআর ফরজ নামাযের আগে পরের সুন্নাত-নফল নামাযের রাকআত সংখ্যা নির্ধারণ করে দেয়া হয়নি। বরং সহীহ হাদীসে আছে খুতবা আরম্ভ হওয়া পর্যন্ত সুন্নাত নামায পড়বে। জুমুআর পরে কোন কোন হাদীসে রাসূলুল্লাহ সা. চার রাকআত পড়ার কথা বলেছেন (সহীহ মুসলিম, হাদীস নং ২০৭৪), আবার কোন কোন হাদীসে আছে তিনি দুই রাকআত পড়েছেন (সহীহ বুখারী, হাদীস নং ১১৬৯)। আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে সহীহ সনদে উল্লেখ আছে তিনি ফরজের আগে চার রাকআত পড়তে বলেছেন। আপনি যতটুকু পারবেন পড়বেন। আল্লাহ আমাদের সকলকে ক্ষমা করুন।
✅