QA As Sunnah Q&A

আমি জানি কছর নামাজের বিধান কিন্তু আমি বুঝতে পারছি না একটা বিষয় সেটা হল আমি যে কোম্পানিতে চাকরি করে সেটার কাজ প্রায় জায়গাতে ৭/১২ দিন মানে ১৫ দিনের কম একেক সময় একেক জায়গায় যেতে হয় কিন্ত…

ক্যাটাগরি
অর্থনৈতিক আদব আখলাক ইতিহাস নামায ত্বহারাত পবিত্রতা জানাযা-কবর যিয়ারত ঈমান রোজা সফর আকীকা শিরক-বিদআত ঈদ কুরবানী হাদীস ও উসূলুল হাদীস যিকির দুআ আমল নফল সালাত হালাল হারাম লেনদেন বিবাহ-তালাক তাওহীদ তারাবীহ যাকাত ফিতরা ব্যক্তিগত ও পারিবারিক জুমআ সুন্নাত দাওয়াত ও তাবলিগ কুরআন হাদীস জাদু-টোনা সিরাত সামায়েল পোশাক পরিচ্ছেদ ফারায়েজ মানত আখিরাত জান্নাত-জাহান্নাম তাফসীর রিসালাত হজ্জ জিহাদ বাতিল ফিরকা বিতর সাধারণ দান-সদকাহ হালাল বিচার আচার সালাত ব্যক্তিগত ও তাবলিগ সদকাহ কাফফরা সুদ-ঘুষ আকীদা পবিত্রতা গুনাহ জায়েয রমযান ইতিকাফ দান-সদকাহ বিদআত মুসাফির মসজিদ পোশাক-পর্দা তায়াম্মুম বিবিধ
সফর • প্রশ্ন #১১৯১ • ভিউ: ১৯ • ০৩ মে, ২০০৯

আমি জানি কছর নামাজের বিধান কিন্তু আমি বুঝতে পারছি না একটা বিষয় সেটা হল আমি যে কোম্পানিতে চাকরি করে সেটার কাজ প্রায় জায়গাতে ৭/১২ দিন মানে ১৫ দিনের কম একেক সময় একেক জায়গায় যেতে হয় কিন্ত…

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
আমি জানি কছর নামাজের বিধান কিন্তু আমি বুঝতে পারছি না একটা বিষয় সেটা হল
আমি যে কোম্পানিতে চাকরি করে সেটার কাজ প্রায় জায়গাতে ৭/১২ দিন মানে ১৫ দিনের কম একেক সময় একেক জায়গায় যেতে হয় কিন্তু বাড়িতে যাওয়া হয় না মানে বাড়িতে ১/২ মাস পরপর যাওয়া হয়॥ তাহলে আমি যেখানে অবস্থান করতেছি সেখানে কি কছর নামাজ আদায় করতে হবে কি না? স্থান পরিবর্তন হলেও সেটা ৪৮ মাইলের বেশী হয়। যেমন ধরেন, বাড়ি সিরাজগঞ্জ আসলাম ঢাকা ২ দিন থাকলাম তারপর সিলেট ১ দিন পর আবার সুনামগঞ্জ ৫ দিন পর আবার সিলেট ॥ সঠিক উত্তরটা বলবেন প্লিজ।
উত্তর
Published
আপনার বাড়ি সিরাজগঞ্জ হলে আপনি ঢাকায় গিয়ে কসর করবেন ১৫ দিনের কম থাকার নিয়ত করলে, সিলেটে গিয়েও কসর করবেন ১৫ দিনের কম থাকলে, সুনমগনন্জ গিয়েও যদি ১৫ দিনের কম থাকার নিয়ত করেন তাহলেও কসর করবেন, তেমনি আপনার বাড়ি থেকে ৪৮ মাইল দূরে কোন শহরে গিয়ে ১৫ দিনের কম থাকার নিয়ত করলে কসর করবেন। বিভিন্ন শহরে যদি ১৫ দিনের কমে থাকেন সব মিলে যদি কয়েক মাস হয় তবুও আপনি মুকিম হবেন না, মুসাফিরই থাকবেন, কসর করবেন।