QA As Sunnah Q&A

আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাই? আমার প্রশ্ন হল, কিছু কিছু ইস্তেঞ্জার স্থান এমন যে, পবিত্রতার জন্য টিস্যু ব্যবহার করার পর, পানি নিতে গেলে দেখা যায়, মাটিতে পড়া পানিগুলার ছিটা আসে কাপড়ে । এমন …

ক্যাটাগরি
অর্থনৈতিক → আদব আখলাক → ইতিহাস → নামায → ত্বহারাত পবিত্রতা → জানাযা-কবর যিয়ারত → ঈমান → রোজা → সফর → আকীকা → শিরক-বিদআত → ঈদ কুরবানী → হাদীস ও উসূলুল হাদীস → যিকির দুআ আমল → নফল সালাত → হালাল হারাম → লেনদেন → বিবাহ-তালাক → তাওহীদ → তারাবীহ → যাকাত → ফিতরা → ব্যক্তিগত ও পারিবারিক → জুমআ → সুন্নাত → দাওয়াত ও তাবলিগ → কুরআন → হাদীস → জাদু-টোনা → সিরাত সামায়েল → পোশাক পরিচ্ছেদ → ফারায়েজ → মানত → আখিরাত → জান্নাত-জাহান্নাম → তাফসীর → রিসালাত → হজ্জ → জিহাদ → বাতিল ফিরকা → বিতর → সাধারণ দান-সদকাহ → হালাল → বিচার আচার → সালাত → ব্যক্তিগত ও তাবলিগ → সদকাহ → কাফফরা → সুদ-ঘুষ → আকীদা → পবিত্রতা → গুনাহ → জায়েয → রমযান → ইতিকাফ → দান-সদকাহ → বিদআত → মুসাফির → মসজিদ → পোশাক-পর্দা → তায়াম্মুম → বিবিধ →
ত্বহারাত পবিত্রতা • প্রশ্ন #১২১৪ • ভিউ: ৭৩ • ২৬ মে, ২০০৯

আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাই? আমার প্রশ্ন হল, কিছু কিছু ইস্তেঞ্জার স্থান এমন যে, পবিত্রতার জন্য টিস্যু ব্যবহার করার পর, পানি নিতে গেলে দেখা যায়, মাটিতে পড়া পানিগুলার ছিটা আসে কাপড়ে । এমন …

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাই? আমার প্রশ্ন হল, কিছু কিছু ইস্তেঞ্জার স্থান এমন যে, পবিত্রতার জন্য টিস্যু ব্যবহার করার পর, পানি নিতে গেলে দেখা যায়, মাটিতে পড়া পানিগুলার ছিটা আসে কাপড়ে । এমন স্থানে পানি নেওয়ার বিধান কি? আবার যে স্থানে পানি নেই বা পানি শেষ হয়ে গেছে, তখন কি করবো?
জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম।
উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম। ভাই, পবিত্রতা অর্জন করা ফরজ। সেটা শুধু টিস্যু দ্বার হতে পারে, শুধু পানি দ্বারাও হতে পারে। আর দুটিকে এক সাথে ব্যবহার করাকে ফকীহগণ উত্তম বলেছেন। সুতরাং টিস্যু ব্যবহারের দ্বারাই আপনার পবিত্রতা অর্জন হয় যাবে। এখন যদি পানি ব্যহবহার করতে গিয়ে পানির ছিটা কাপড়ে আসে তাহলে পানি ব্যহার করবেন না। পানি না থাকলে পানি শেষ হয়ে গেলে শুধুমাত্র টিস্যু দ্বারাই পবিত্রতা অর্জন করবেন। এটাই যথেষ্ট।
✅