QA As Sunnah Q&A

আসসালামুয়ালাইকুম,প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি বড় প্রশ্ন করার জন্য। আমি এস্তেখারার ফলাফল নিয়ে সংশয়ে আছি। আমি রাহেবেলায়েত বই থেকে চাকরির ব্যাপারে এস্তেখারা করেছিলাম। আমি পড়াশুনা শেষ করে গভঃ চাকরি…

ক্যাটাগরি
অর্থনৈতিক → আদব আখলাক → ইতিহাস → নামায → ত্বহারাত পবিত্রতা → জানাযা-কবর যিয়ারত → ঈমান → রোজা → সফর → আকীকা → শিরক-বিদআত → ঈদ কুরবানী → হাদীস ও উসূলুল হাদীস → যিকির দুআ আমল → নফল সালাত → হালাল হারাম → লেনদেন → বিবাহ-তালাক → তাওহীদ → তারাবীহ → যাকাত → ফিতরা → ব্যক্তিগত ও পারিবারিক → জুমআ → সুন্নাত → দাওয়াত ও তাবলিগ → কুরআন → হাদীস → জাদু-টোনা → সিরাত সামায়েল → পোশাক পরিচ্ছেদ → ফারায়েজ → মানত → আখিরাত → জান্নাত-জাহান্নাম → তাফসীর → রিসালাত → হজ্জ → জিহাদ → বাতিল ফিরকা → বিতর → সাধারণ দান-সদকাহ → হালাল → বিচার আচার → সালাত → ব্যক্তিগত ও তাবলিগ → সদকাহ → কাফফরা → সুদ-ঘুষ → আকীদা → পবিত্রতা → গুনাহ → জায়েয → রমযান → ইতিকাফ → দান-সদকাহ → বিদআত → মুসাফির → মসজিদ → পোশাক-পর্দা → তায়াম্মুম → বিবিধ →
ব্যক্তিগত ও পারিবারিক • প্রশ্ন #১২৪৯ • ভিউ: ৬৫ • ৩০ জুন, ২০০৯

আসসালামুয়ালাইকুম,প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি বড় প্রশ্ন করার জন্য। আমি এস্তেখারার ফলাফল নিয়ে সংশয়ে আছি। আমি রাহেবেলায়েত বই থেকে চাকরির ব্যাপারে এস্তেখারা করেছিলাম। আমি পড়াশুনা শেষ করে গভঃ চাকরি…

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
আসসালামুয়ালাইকুম,প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি বড় প্রশ্ন করার জন্য। আমি এস্তেখারার ফলাফল নিয়ে সংশয়ে আছি। আমি রাহেবেলায়েত বই থেকে চাকরির ব্যাপারে এস্তেখারা করেছিলাম। আমি পড়াশুনা শেষ করে গভঃ চাকরির জন্য পড়াশুনা করছি আর বেসরকারি চাকরির চেষ্টা করছি। প্রথমে এক জায়গায় চাকরির জন্য চেষ্টা করলাম এবং সেখানে অনেক সিনিয়র পোষ্টের এক জনের রেফারেন্স ছিল, এবং উনিও আমার ব্যাপারে যথেষ্ট আগ্রহী ছিলেন। মনে হচ্ছিল চাকরিটা হওয়া নিশ্চিত, তারপর আমি এস্তেখারা করলাম তার পর থেকে উনি হঠাৎ করে ওনার মোবাইল বন্ধ করে দিলেন প্রায় ২ সপ্তাহ। এর পর থেকে উনি ফোন দিলে ব্যাস্ত আছি বলে এড়িয়ে যেতেন। আবার আরেকটা চাকরির ব্যাপারে এস্তেখারা করলাম তারপর সেই চাকরির জন্য এমন সব কন্ডিশন দিল যে নিজেই আর অগ্রসর হয়নি। এভাবে গত ৮ মাসে যে কয়টা চাকরির জন্য চেষ্ট করেছি সব কয়টার ক্ষেত্রেই এস্তেখারা করেছি এবং সবকয়টাই কোন না কোন ভাবে আমার হাত ছাড়া হয়েছে। এমনও হয়েছে যার রেফারেন্সে যাব সে নিজেই ওই কম্পানি ছেড়ে অন্য কম্পানিতে চলে গেছে। এখন আমার এস্তেখারার প্রতি ভীতি জন্মেছে, মনে হয় এস্তেখারা করলেই আমি আর চাকরি পাব না। দয়া করে আমাকে এর সমাধান দেন। আমি কি কোন ভূল করছি নাকি আদৌ ঐ চাকরিগুলো আমার জন্য ভালো ছিল না। আল্লাহ আপনাদের উত্তম প্রতিদান দান করুক। আমীন
উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম। ভাই, আমরা আপনার জন্য দুআ করি আল্লাহ যেন আপনাকে একটি উত্তম কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন। আমার মনে হয় উক্ত চাকুরীগুলো আপনার জন্য কল্যানকর ছিল না,তাই ইস্তেখারা করার কারণে উক্ত চাকুরীগুলো আপনার হয় নি। যাই হোক ভয় পাওয়ার কারণ নেই।দুআ করতে থাকুন এবং চেষ্টা করতে থাকুন, ইনশাআল্লাহ আপনি সফল হবেন।
✅