QA As Sunnah Q&A

১২৭০ নাম্বার উত্তরের জন্য ধন্যবাদ । আমি ভেবেছিলাম আপনারা আমার উপর বিরক্ত হয়েছিলেন। আল্লাহ পাক আপনাদেরকে উত্তম প্রতিদান দান করুন। আমার আরেকটি প্রশ্ন হল, জাঝাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আ…

ক্যাটাগরি
অর্থনৈতিক → আদব আখলাক → ইতিহাস → নামায → ত্বহারাত পবিত্রতা → জানাযা-কবর যিয়ারত → ঈমান → রোজা → সফর → আকীকা → শিরক-বিদআত → ঈদ কুরবানী → হাদীস ও উসূলুল হাদীস → যিকির দুআ আমল → নফল সালাত → হালাল হারাম → লেনদেন → বিবাহ-তালাক → তাওহীদ → তারাবীহ → যাকাত → ফিতরা → ব্যক্তিগত ও পারিবারিক → জুমআ → সুন্নাত → দাওয়াত ও তাবলিগ → কুরআন → হাদীস → জাদু-টোনা → সিরাত সামায়েল → পোশাক পরিচ্ছেদ → ফারায়েজ → মানত → আখিরাত → জান্নাত-জাহান্নাম → তাফসীর → রিসালাত → হজ্জ → জিহাদ → বাতিল ফিরকা → বিতর → সাধারণ দান-সদকাহ → হালাল → বিচার আচার → সালাত → ব্যক্তিগত ও তাবলিগ → সদকাহ → কাফফরা → সুদ-ঘুষ → আকীদা → পবিত্রতা → গুনাহ → জায়েয → রমযান → ইতিকাফ → দান-সদকাহ → বিদআত → মুসাফির → মসজিদ → পোশাক-পর্দা → তায়াম্মুম → বিবিধ →
যিকির দুআ আমল • প্রশ্ন #১২৭৪ • ভিউ: ৮৮ • ২৫ জুলাই, ২০০৯

১২৭০ নাম্বার উত্তরের জন্য ধন্যবাদ । আমি ভেবেছিলাম আপনারা আমার উপর বিরক্ত হয়েছিলেন। আল্লাহ পাক আপনাদেরকে উত্তম প্রতিদান দান করুন। আমার আরেকটি প্রশ্ন হল, জাঝাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আ…

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
১২৭০ নাম্বার উত্তরের জন্য ধন্যবাদ । আমি ভেবেছিলাম আপনারা আমার উপর বিরক্ত হয়েছিলেন। আল্লাহ পাক আপনাদেরকে উত্তম প্রতিদান দান করুন। আমার আরেকটি প্রশ্ন হল, জাঝাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহালুহ এই দরুদটির কোন দলিল আছে কি?
উত্তর
Published
ভাই, আপনাকেও আল্লাহ তায়ালা উত্তম প্রতিদান দিন যে, আপনি ধৈর্য্যসহ অপেক্ষা করেছেন। আসলে সব প্রশ্নের উত্তর সবসময় জানা থাকেনা আবার জানার থাকলেও দলীল সামনে না থাকলে দেয়া যায় না, কারণ আল্লাহর কাছে আমাদের সবকিছুর ব্যাপারে জবাবদিহিতা আছে। আপনার প্রশ্নওটি ছিল এরকম আমি জানতাম হাদীসটির কিছু অংশ নেই কিন্তু অন্য আলেমের মতামত খুঁজতে ছিলাম আর এতেই দেরী হয়ে গেছে। আপনার আজকের প্রশ্নের বিষয়ে বলি এই কথাটি হাদীসে আছে। ইবনে আব্বাস থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সা. এই কথাটি বলতে বলেছেন। হাদীসটির আরবী পাঠ হলো:
عَنِ ابْنِ عَبَّاسِ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم مَنْ قَالَ جَزَى اللَّهُ عَنَّا مُحَمَّدًا مَا هُوَ أَهْلُهُ أَتْعَبَ سَبْعِينَ مَلَكًا أَلْفَ صَبَاحٍ
মুসনাদুশ শামিয়্যিন, ইমাম তবারনী, হাদীস নং ২০৭০। তবে শায়খ আলবানীসহ অন্যান্য মুহাদ্দিসগণ বলেছেন, হাদীসটি যয়ীফ জিদ্দান অর্থাৎ খুবই দুর্বল। দেখুন, যয়ীফ তারগীব ও তারহীব, হাদীস নং ১০৩৬।
✅