QA As Sunnah Q&A

আসসালামু আলাইকুম, ধন্যাবাদ প্রশ্নের উত্তর দেয়ার জন্য। আল্লাহুম্মা ইন্নি আব্দুকা......ওয়া জাহাবা হামনি এই দুয়াটি যদি পুরোটা লিখে দিতেন এবং কিভাবে আমল করতে হয় টা যদি বলে দেন তাহলে খুব উপকার হয়…

ক্যাটাগরি
অর্থনৈতিক → আদব আখলাক → ইতিহাস → নামায → ত্বহারাত পবিত্রতা → জানাযা-কবর যিয়ারত → ঈমান → রোজা → সফর → আকীকা → শিরক-বিদআত → ঈদ কুরবানী → হাদীস ও উসূলুল হাদীস → যিকির দুআ আমল → নফল সালাত → হালাল হারাম → লেনদেন → বিবাহ-তালাক → তাওহীদ → তারাবীহ → যাকাত → ফিতরা → ব্যক্তিগত ও পারিবারিক → জুমআ → সুন্নাত → দাওয়াত ও তাবলিগ → কুরআন → হাদীস → জাদু-টোনা → সিরাত সামায়েল → পোশাক পরিচ্ছেদ → ফারায়েজ → মানত → আখিরাত → জান্নাত-জাহান্নাম → তাফসীর → রিসালাত → হজ্জ → জিহাদ → বাতিল ফিরকা → বিতর → সাধারণ দান-সদকাহ → হালাল → বিচার আচার → সালাত → ব্যক্তিগত ও তাবলিগ → সদকাহ → কাফফরা → সুদ-ঘুষ → আকীদা → পবিত্রতা → গুনাহ → জায়েয → রমযান → ইতিকাফ → দান-সদকাহ → বিদআত → মুসাফির → মসজিদ → পোশাক-পর্দা → তায়াম্মুম → বিবিধ →
বিবিধ • প্রশ্ন #১২৮২ • ভিউ: ৭৪ • ০২ আগস্ট, ২০০৯

আসসালামু আলাইকুম, ধন্যাবাদ প্রশ্নের উত্তর দেয়ার জন্য। আল্লাহুম্মা ইন্নি আব্দুকা......ওয়া জাহাবা হামনি এই দুয়াটি যদি পুরোটা লিখে দিতেন এবং কিভাবে আমল করতে হয় টা যদি বলে দেন তাহলে খুব উপকার হয়…

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
আসসালামু আলাইকুম, ধন্যাবাদ প্রশ্নের উত্তর দেয়ার জন্য। আল্লাহুম্মা ইন্নি আব্দুকা......ওয়া জাহাবা হামনি এই দুয়াটি যদি পুরোটা লিখে দিতেন এবং কিভাবে আমল করতে হয় টা যদি বলে দেন তাহলে খুব উপকার হয়। আমার কাছে রাহে বেলায়াত বই টি নেই। বইটি আমি অতি শীঘ্রই কিনবো। রাহে বেলায়াত বইটি কোথায় পাওয়া যায় জানালে ভালো হয়।
উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম। ভাই, আমি দুআটির আরবী পাঠ দিয়ে দিলাম। আপনি যদি আরবী না পড়তে পারেন তাহলে আরবী জানে এমন কারো থেকে জেনে নিবেন। اللَّهُمَّ إِنِّي عَبْدُكَ ابْنُ عَبْدِكَ ابْنُ أَمَتِكَ ، نَاصِيَتِي بِيَدِكَ ، مَاضٍ فِيَّ حُكْمُكَ ، عَدْلٌ فِيَّ قَضَاؤُكَ ، أَسْأَلُكَ بِكُلِّ اسْمٍ هُوَ لَكَ ، سَمَّيْتَ بِهِ نَفْسَكَ ، أَوْ أَنْزَلْتَهُ فِي كِتَابِكَ ، أَوْ عَلَّمْتَهُ أَحَدًا مِنْ خَلْقِكَ ، أَوِ اسْتَأْثَرْتَ بِهِ فِي عِلْمِ الْغَيْبِ عِنْدَكَ ، أَنْ تَجْعَلَ الْقُرْآنَ رَبِيعَ قَلْبِي ، وَنُورَ بَصَرِي ، وَجِلاَءَ حُزْنِي ، وَذَهَابَ هَمِّي
সহীহ ইবনে হিব্বান, হাদীস নং ৯৭২। হাদীসটিকে শায়খ আলবানী রহ. সহীহ বলেছেন। শায়খ শুয়াইব আর নাউত রহ.ও সহীহ বলেছেন। তবে ইমাম দার কুতনী যয়ীফ বলেছেন। তবে হাদীস আমলযোগ্য হওয়ার ব্যাপারে সন্দেহ নেই। আপনি কোন দু;খ কষ্টের সম্মুখিন হলে এই দুআটি বারবার পড়বেন। নফল সালাতের সাজাদতে পড়বেন, দুআ মাসূরার সময় পড়বেন এবং অন্যান্য সময় পড়বেন। তাহলে আল্লাহ আপনার সমস্যা দূর করে দিবেন। রাহে বেলায়াত বইয়ের জন্য যোগাযযোগ করুন: 01711152954
✅