QA As Sunnah Q&A

আসসালামু আলাইকুম, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যে ব্যক্তি ইশার পরে চার রাকাত সালাত আদায় করে, এটা তার জন্য লায়লাতুল ক্বদরে চার রাকাত সালাত আদায় করার মতোই। মুসান্নাফ ইবনে আবি …

ক্যাটাগরি
অর্থনৈতিক আদব আখলাক ইতিহাস নামায ত্বহারাত পবিত্রতা জানাযা-কবর যিয়ারত ঈমান রোজা সফর আকীকা শিরক-বিদআত ঈদ কুরবানী হাদীস ও উসূলুল হাদীস যিকির দুআ আমল নফল সালাত হালাল হারাম লেনদেন বিবাহ-তালাক তাওহীদ তারাবীহ যাকাত ফিতরা ব্যক্তিগত ও পারিবারিক জুমআ সুন্নাত দাওয়াত ও তাবলিগ কুরআন হাদীস জাদু-টোনা সিরাত সামায়েল পোশাক পরিচ্ছেদ ফারায়েজ মানত আখিরাত জান্নাত-জাহান্নাম তাফসীর রিসালাত হজ্জ জিহাদ বাতিল ফিরকা বিতর সাধারণ দান-সদকাহ হালাল বিচার আচার সালাত ব্যক্তিগত ও তাবলিগ সদকাহ কাফফরা সুদ-ঘুষ আকীদা পবিত্রতা গুনাহ জায়েয রমযান ইতিকাফ দান-সদকাহ বিদআত মুসাফির মসজিদ পোশাক-পর্দা তায়াম্মুম বিবিধ
নফল সালাত • প্রশ্ন #১২৮৫ • ভিউ: ২৪ • ০৫ আগস্ট, ২০০৯

আসসালামু আলাইকুম, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যে ব্যক্তি ইশার পরে চার রাকাত সালাত আদায় করে, এটা তার জন্য লায়লাতুল ক্বদরে চার রাকাত সালাত আদায় করার মতোই। মুসান্নাফ ইবনে আবি …

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
আসসালামু আলাইকুম, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যে ব্যক্তি ইশার পরে চার রাকাত সালাত আদায় করে, এটা তার জন্য লায়লাতুল ক্বদরে চার রাকাত সালাত আদায় করার মতোই। মুসান্নাফ ইবনে আবি শায়বাহঃ ২/৩৪২। আয়িশাহ রাদিয়াল্লাহু আনহা বলেছেন, ইশার পরে চার রাকাত সালাত লায়লাতুল ক্বদরে চার রাকাত সালাত আদায় করার মতোই। মুসান্নাফ ইবনে আবি শায়বাহঃ ২/৩৪২। হাদিস টি সম্পর্কে বিস্তারিত জানাবেন ।
উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম। উভয় হাদীসের বর্ণনাকারীগণ ছীকাহ। এছাড়া আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকেও উক্ত অর্থের হাদীস সহী সনদে বর্ণিত আছে। মুসান্নাফে ইবনে আবী শায়বা, হাদীস নং৭৩৫৩। উক্ত হাদীসের সমর্থনে একটি হাদীস সহীহ বুখারীতে আছে। সেখানে আছে রাসূলুল্লাহ সা. ইশার পরে চার রাকআত সালাত আদায় করেছেন। হাদীস নং ১১৭। অর্থাৎ চারকাত পড়ার বিষয়টি রাসূলুল্লাহ সা. থেকে সহীহভাবে প্রমানিত আর ফজিলতের বিষয়টি সাহাবীদের থেকে সহীহভাবে প্রমানিত। বিস্তারিত জানতে দেখুন, আল-ইসলাম সুয়াল ও জওয়াব, প্রশ্ন নং ১৭৫৯১৪ (আরবী)।