QA As Sunnah Q&A

আসসালামু আলাইকুম স্যার, গতকাল আমাদের এখানে ইছালে ছওয়াব মাহফিল গেলো। সেখানে ছারছিনা শরিফের পির এসে ওয়াজ করার পুর্বে প্রথমে বলল জিকির দিয়ে শুরু করব আমরা, তা উনি বলল, সলাতের নিয়াত আছে, রোজার নি…

ক্যাটাগরি
অর্থনৈতিক আদব আখলাক ইতিহাস নামায ত্বহারাত পবিত্রতা জানাযা-কবর যিয়ারত ঈমান রোজা সফর আকীকা শিরক-বিদআত ঈদ কুরবানী হাদীস ও উসূলুল হাদীস যিকির দুআ আমল নফল সালাত হালাল হারাম লেনদেন বিবাহ-তালাক তাওহীদ তারাবীহ যাকাত ফিতরা ব্যক্তিগত ও পারিবারিক জুমআ সুন্নাত দাওয়াত ও তাবলিগ কুরআন হাদীস জাদু-টোনা সিরাত সামায়েল পোশাক পরিচ্ছেদ ফারায়েজ মানত আখিরাত জান্নাত-জাহান্নাম তাফসীর রিসালাত হজ্জ জিহাদ বাতিল ফিরকা বিতর সাধারণ দান-সদকাহ হালাল বিচার আচার সালাত ব্যক্তিগত ও তাবলিগ সদকাহ কাফফরা সুদ-ঘুষ আকীদা পবিত্রতা গুনাহ জায়েয রমযান ইতিকাফ দান-সদকাহ বিদআত মুসাফির মসজিদ পোশাক-পর্দা তায়াম্মুম বিবিধ
ঈমান • প্রশ্ন #১২৮৬ • ভিউ: ২৫ • ০৬ আগস্ট, ২০০৯

আসসালামু আলাইকুম স্যার, গতকাল আমাদের এখানে ইছালে ছওয়াব মাহফিল গেলো। সেখানে ছারছিনা শরিফের পির এসে ওয়াজ করার পুর্বে প্রথমে বলল জিকির দিয়ে শুরু করব আমরা, তা উনি বলল, সলাতের নিয়াত আছে, রোজার নি…

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
আসসালামু আলাইকুম স্যার, গতকাল আমাদের এখানে ইছালে ছওয়াব মাহফিল গেলো। সেখানে ছারছিনা শরিফের পির এসে ওয়াজ করার পুর্বে প্রথমে বলল জিকির দিয়ে শুরু করব আমরা, তা উনি বলল, সলাতের নিয়াত আছে, রোজার নিয়াত আছে তেমনি জিকিরের ও নিয়াত আছে। তাই আপনারা আমার সাথে এই নিয়াত করুন, আমি আমার ক্বলবের মোতাওয়াজা করছি, আমার ক্বলব আমার পিরের মোতায়াজা করছে আমার পিরের ক্বলব আল্লাহ্ আরশ এর দিকে মোতায়াজ্জা করে আমি জিকির করছি অবশ্য আরো বাড়তি কথা ছিলো বলতে পারছি না। স্যার, আমরা জানি উচ্চস্বরে সম্মিলিত জিকির এমনিতেই সুন্নাতের খেলাফ তার উপর জিকির একটা বৈধ ইবাদত আর ইবাদতের ক্ষেত্রে যদি আমার মন আমার পিরের দিকে ধাবিত করি আল্লাহ্ সুবহানুতায়ালার দিকে না করে সেটা কি শিরক হবে না? যদি শিরক হয় তাহলে, আমার প্রশ্ন আমার চাচা সহ অনেকেই ছারছিনা শরিফের মুরিদ (আমি নই) মাঝে মাঝে আমাদের মসজিদের ইমাম না থাকলে আমার চাচা জমাত সলাত পড়ায়। (যদিও উনার পড়া শুদ্ধ না) তো এমন আকিদা পোষণকারী যেকোন লোকের পিছনে জমাতে সলাত পড়ার ব্যাপারে জানতে চাচ্ছি। দয়া করে জানাবেন।
উত্তর
Published
ওয়া আলাইকুমস সালাম। জিকির করার এমন নিয়ত বা নিয়ম কুরআন হাদীসে নেই। এটা শিরক। এমন লোকের পিছনে সালাত আদায় করা ঠিক নয়। তবে উপায় না থাকলে জামাত ত্যাগ করবেন না, পড়া যদি এতটুকু সহীহ হয় যে, অর্থ পাল্টে যায় না তাহলে তার পিছনেই সালাত আদায় করবেন।