QA As Sunnah Q&A

ইসলামি ব্যাংক এর Mudaraba Monthly Profit Deposit Account (MMPDA) নামে একটি সেবা/ পণ্য রয়েছে, যেখানে হিসাবধারীর জমাকৃত টাকার উপর মাসিক মুনাফা দেয়া হয় । তাদের ঘোষণা অনুযায়ী জমানো টাকা ব্যবসায় …

ক্যাটাগরি
অর্থনৈতিক আদব আখলাক ইতিহাস নামায ত্বহারাত পবিত্রতা জানাযা-কবর যিয়ারত ঈমান রোজা সফর আকীকা শিরক-বিদআত ঈদ কুরবানী হাদীস ও উসূলুল হাদীস যিকির দুআ আমল নফল সালাত হালাল হারাম লেনদেন বিবাহ-তালাক তাওহীদ তারাবীহ যাকাত ফিতরা ব্যক্তিগত ও পারিবারিক জুমআ সুন্নাত দাওয়াত ও তাবলিগ কুরআন হাদীস জাদু-টোনা সিরাত সামায়েল পোশাক পরিচ্ছেদ ফারায়েজ মানত আখিরাত জান্নাত-জাহান্নাম তাফসীর রিসালাত হজ্জ জিহাদ বাতিল ফিরকা বিতর সাধারণ দান-সদকাহ হালাল বিচার আচার সালাত ব্যক্তিগত ও তাবলিগ সদকাহ কাফফরা সুদ-ঘুষ আকীদা পবিত্রতা গুনাহ জায়েয রমযান ইতিকাফ দান-সদকাহ বিদআত মুসাফির মসজিদ পোশাক-পর্দা তায়াম্মুম বিবিধ
অর্থনৈতিক • প্রশ্ন #১৩০২ • ভিউ: ১৪ • ২২ আগস্ট, ২০০৯

ইসলামি ব্যাংক এর Mudaraba Monthly Profit Deposit Account (MMPDA) নামে একটি সেবা/ পণ্য রয়েছে, যেখানে হিসাবধারীর জমাকৃত টাকার উপর মাসিক মুনাফা দেয়া হয় । তাদের ঘোষণা অনুযায়ী জমানো টাকা ব্যবসায় …

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
ইসলামি ব্যাংক এর Mudaraba Monthly Profit Deposit Account (MMPDA) নামে একটি সেবা/ পণ্য রয়েছে, যেখানে হিসাবধারীর জমাকৃত টাকার উপর মাসিক মুনাফা দেয়া হয় । তাদের ঘোষণা অনুযায়ী জমানো টাকা ব্যবসায় বিনিয়োগ করে মুনাফা প্রদান করা হয় । প্রশ্ন হচ্ছে এই মুনাফা কি সুদের আওতামুক্ত ও হালাল?
২) সরকারি প্রাইজ-বন্ডের লটারির টাকা কি হালাল?
৩) বাংলাদেশে এমন কোন প্রতিষ্ঠান আছে কি যারা সুদ-মুক্ত কর্জ প্রদান করে?
উত্তর
Published
১। যদি প্রকৃতপক্ষেই ব্যবসায় বিনিয়োগ করে মুনাফা করে তাহলে উক্ত টাকা নেয়া জায়েজ আছে। সুদ হবে না। ২। না, সরকারী প্রাইজবন্ডের লটারীর টাকা হালাল নয়। এই প্রসঙ্গে বাংলাদেশের অন্যতম শীর্ষ আলেম মাওলানা মুহাম্মাদ ইয়াহইয়া একটি প্রবন্ধে বলেছেন, প্রাইজবন্ড : সরকার প্রাইজবন্ড ছাড়ে। যা যে কোনো ব্যাংক থেকে ভাঙ্গানো যায়। একটা নির্ধারিত মেয়াদের পর লটারীর মাধ্যমে ড্র করা হয়। এরপর বিজয়ীদেরকে পুরস্কার দেওয়া হয়। এই পুরস্কারটাই রিবা নাসিয়্যাহ বা সুদ। প্রাইজবন্ড ক্রয়ের মাধ্যমে ব্যাংককে ঋণ প্রদান করা হচ্ছে। আর ব্যাংক প্রাইজ বা পুরস্কার দেয়ার নামে ক্রেতাকে সুদ দিচ্ছে।রিবার প্রচলিত কয়েকটি রূপ মাওলানা মুহাম্মাদ ইয়াহইয়া, মাসিক আলকাউসার, জুন-জুলাই ২০১৫, শাবান-রমযান ১৪৩৬। ৩। এমন কোন প্রতিষ্ঠান সম্পর্কে আমার জানা নেই। ইসলামী ব্যাংকসমূহে যোগাযোগ করতে পারেন,তারা হয়তো আপনাকে কোন সঠিক পথ বের করে দিবেন।