QA As Sunnah Q&A

আসসালামু আলাইকুম। আংকেল আমার প্রশ্ন হল, انت ومالك لابيك এর প্রকৃত ব্যাখা কী? আমার সব সম্পদ যদি আমার পিতা নিয়ে নেন তবে কি তিনি গুনাহগার হবেন না? আমার ভাই যদি আমাকে কিছু পাঠায় আর আমার পিতা যদি…

ক্যাটাগরি
অর্থনৈতিক আদব আখলাক ইতিহাস নামায ত্বহারাত পবিত্রতা জানাযা-কবর যিয়ারত ঈমান রোজা সফর আকীকা শিরক-বিদআত ঈদ কুরবানী হাদীস ও উসূলুল হাদীস যিকির দুআ আমল নফল সালাত হালাল হারাম লেনদেন বিবাহ-তালাক তাওহীদ তারাবীহ যাকাত ফিতরা ব্যক্তিগত ও পারিবারিক জুমআ সুন্নাত দাওয়াত ও তাবলিগ কুরআন হাদীস জাদু-টোনা সিরাত সামায়েল পোশাক পরিচ্ছেদ ফারায়েজ মানত আখিরাত জান্নাত-জাহান্নাম তাফসীর রিসালাত হজ্জ জিহাদ বাতিল ফিরকা বিতর সাধারণ দান-সদকাহ হালাল বিচার আচার সালাত ব্যক্তিগত ও তাবলিগ সদকাহ কাফফরা সুদ-ঘুষ আকীদা পবিত্রতা গুনাহ জায়েয রমযান ইতিকাফ দান-সদকাহ বিদআত মুসাফির মসজিদ পোশাক-পর্দা তায়াম্মুম বিবিধ
অর্থনৈতিক • প্রশ্ন #১৩২০ • ভিউ: ১১ • ০৯ সেপ্টেম্বর, ২০০৯

আসসালামু আলাইকুম। আংকেল আমার প্রশ্ন হল, انت ومالك لابيك এর প্রকৃত ব্যাখা কী? আমার সব সম্পদ যদি আমার পিতা নিয়ে নেন তবে কি তিনি গুনাহগার হবেন না? আমার ভাই যদি আমাকে কিছু পাঠায় আর আমার পিতা যদি…

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
আসসালামু আলাইকুম। আংকেল আমার প্রশ্ন হল, انت ومالك لابيك এর প্রকৃত ব্যাখা কী? আমার সব সম্পদ যদি আমার পিতা নিয়ে নেন তবে কি তিনি গুনাহগার হবেন না? আমার ভাই যদি আমাকে কিছু পাঠায় আর আমার পিতা যদি তা থেকে আমার বোনকে কিছু দিতে বলে তবে কি আমি সেটা দিতে বাধ্য থাকব?
উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম। না, আপনার সম্পদ আপনার পিতা নিতে পারবেনা, এই হাদীসে সেই অনুমতি দেয়া হয়নি। এই হাদীসে ব্যাখ্যায় আল্লামা বদরুদ্দীন আইনি বলেছেন, أنت ومالك لأبيك أي في البر لا في القضاء واللزوم
এই হাদীসটি ভাল ব্যবহারের ক্ষেত্রে প্রযোয্য, বিচারের ক্ষেত্রে, আবশ্যক করার ক্ষেত্রে প্রযোয্য নয়। উমদাতুল কারী,১৪/৭২২। একই ধরনের কথা বলেছেন আল্লামা আব্দুল মালেক ইবনে বাত্তল, তিনি বলেছেন, أنت ومالك لأبيك يريد فى البر والمطاوعة لا فى اللازم ولا فى القضاء .অর্থাৎ তুমি ও তোমারা সম্পদ পিতার এই হাদীস হাদীসটি ভাল ব্যবহার এ্বং আনুগত্যের ক্ষেত্রে প্রযোয্য, বিচারের ক্ষেত্রে নয়। শরহু সহীহীল বুখারী লি ইবনে বাত্তল ৩/৫৪৪। মোটকথা হাদীস দ্বারা উদ্দেশ্যে আপনি সর্বদা পিতা-মাতার সাথে ভাল ব্যবহার করবেন। তাদের আনুগত্য করে চলবেন। অর্থনৈতিক প্রয়োজনে তাদের পাশে দাঁড়াবেন। আল্লহ তায়লা ভাল জানেন।