QA As Sunnah Q&A

আসসালামু আলাইকুম। আমার বয়স ২২ বছর, একটি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। পড়াশোনা শেষ করতে আরও তিন বছর সময় লেগে যাবে। পরিবারে বিয়ের ব্যাপারে কোনো উদ্যগ নেই কিন্তু আমি বিয়ের প্রয়োজনীয়ত…

ক্যাটাগরি
অর্থনৈতিক আদব আখলাক ইতিহাস নামায ত্বহারাত পবিত্রতা জানাযা-কবর যিয়ারত ঈমান রোজা সফর আকীকা শিরক-বিদআত ঈদ কুরবানী হাদীস ও উসূলুল হাদীস যিকির দুআ আমল নফল সালাত হালাল হারাম লেনদেন বিবাহ-তালাক তাওহীদ তারাবীহ যাকাত ফিতরা ব্যক্তিগত ও পারিবারিক জুমআ সুন্নাত দাওয়াত ও তাবলিগ কুরআন হাদীস জাদু-টোনা সিরাত সামায়েল পোশাক পরিচ্ছেদ ফারায়েজ মানত আখিরাত জান্নাত-জাহান্নাম তাফসীর রিসালাত হজ্জ জিহাদ বাতিল ফিরকা বিতর সাধারণ দান-সদকাহ হালাল বিচার আচার সালাত ব্যক্তিগত ও তাবলিগ সদকাহ কাফফরা সুদ-ঘুষ আকীদা পবিত্রতা গুনাহ জায়েয রমযান ইতিকাফ দান-সদকাহ বিদআত মুসাফির মসজিদ পোশাক-পর্দা তায়াম্মুম বিবিধ
বিবাহ-তালাক • প্রশ্ন #১৩৫২ • ভিউ: ১৮ • ১১ অক্টোবর, ২০০৯

আসসালামু আলাইকুম। আমার বয়স ২২ বছর, একটি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। পড়াশোনা শেষ করতে আরও তিন বছর সময় লেগে যাবে। পরিবারে বিয়ের ব্যাপারে কোনো উদ্যগ নেই কিন্তু আমি বিয়ের প্রয়োজনীয়ত…

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
আসসালামু আলাইকুম। আমার বয়স ২২ বছর, একটি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। পড়াশোনা শেষ করতে আরও তিন বছর সময় লেগে যাবে। পরিবারে বিয়ের ব্যাপারে কোনো উদ্যগ নেই কিন্তু আমি বিয়ের প্রয়োজনীয়তা অনুভব করছি। আল্লাহর রহমতে ইতমধ্যে একজন দ্বীনদার ছেলের পক্ষ থেকে প্রস্তাব আসছে। ছেলেটিকে আমি চিনি ও জানি। বিয়ের ব্যাপারে সে আমার পরিবারের সাথে কথা বলেছে এবংসার্বিকভাবে বোঝানোর চেষ্টা করেছে। আল্লাহর রহমতে সবাই রাজি বাবার ছেলেও পছন্দ কিন্তু আমার বাবা এখন বিয়ে দিতে রাজি নন। তাকে অনেক বোঝানো হয়েছে কিন্তু আমার পড়াশোনা শেষ না হওয়ার আগে তিনি কোনমতেই বিয়ে দিতে রাজি নন। কিন্তু আমি পাপ থেকে বেচে থাকতে চাই। এ ক্ষেত্রে যদি বিয়ে করলে সেটা বৈধ হবে কিনা?
উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম, আমরা আপনার জন্য দোয়া করি। আল্লাহ যেন আপনাকে এই সমস্যা থেকে মুক্ত করেন। মেয়েরা অভিভাবকের অনুমতি নিয়ে বিয়ে করবে। এটাই স্বাভাবিক নিয়ম। তবে অভিভাবক যদি বিয়ে দিতে অনাগ্রহী হয়, আর মেয়ে গুনাহে লিপ্ত হওয়ার আশংকা করে, তাহলে সে নিজে বিয়ে করতে পারবে। ইবনে আব্বাস থেকে বর্ণিত হাদীসে রাসূল সা. বলেছেন, الأَيِّمُ أَحَقُّ بِنَفْسِهَا مِنْ وَلِيِّهَا অর্থাৎ মেয়েরা ওলীদের চেয়ে নিজের ব্যাপারে অধিক হকদার। সহীহ মুসলিম,হাদীস নং ১৪২১। الأيم অর্থ স্বামীহীন মহিলা, পূর্বে স্বামী থাকুক বা না থাকুক। আলমজামুল ওয়াসীত।