QA As Sunnah Q&A

আসসালামুলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ১) প্রায় সময় সাদা স্রাব নির্গত হয়। সালাতে শুরু করেছে হঠাত সাদা স্রাব চলে আসছে তখন সালাত ছেড়ে দিয়ে ওযু করে এসে আবার সালাতে দাড়ায় । কখনো কখনো ৪ রাকাত সালাতে ৩ ব…

ক্যাটাগরি
অর্থনৈতিক আদব আখলাক ইতিহাস নামায ত্বহারাত পবিত্রতা জানাযা-কবর যিয়ারত ঈমান রোজা সফর আকীকা শিরক-বিদআত ঈদ কুরবানী হাদীস ও উসূলুল হাদীস যিকির দুআ আমল নফল সালাত হালাল হারাম লেনদেন বিবাহ-তালাক তাওহীদ তারাবীহ যাকাত ফিতরা ব্যক্তিগত ও পারিবারিক জুমআ সুন্নাত দাওয়াত ও তাবলিগ কুরআন হাদীস জাদু-টোনা সিরাত সামায়েল পোশাক পরিচ্ছেদ ফারায়েজ মানত আখিরাত জান্নাত-জাহান্নাম তাফসীর রিসালাত হজ্জ জিহাদ বাতিল ফিরকা বিতর সাধারণ দান-সদকাহ হালাল বিচার আচার সালাত ব্যক্তিগত ও তাবলিগ সদকাহ কাফফরা সুদ-ঘুষ আকীদা পবিত্রতা গুনাহ জায়েয রমযান ইতিকাফ দান-সদকাহ বিদআত মুসাফির মসজিদ পোশাক-পর্দা তায়াম্মুম বিবিধ
ত্বহারাত পবিত্রতা • প্রশ্ন #১৪০২ • ভিউ: ২০ • ৩০ নভেম্বর, ২০০৯

আসসালামুলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ১) প্রায় সময় সাদা স্রাব নির্গত হয়। সালাতে শুরু করেছে হঠাত সাদা স্রাব চলে আসছে তখন সালাত ছেড়ে দিয়ে ওযু করে এসে আবার সালাতে দাড়ায় । কখনো কখনো ৪ রাকাত সালাতে ৩ ব…

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
আসসালামুলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
১) প্রায় সময় সাদা স্রাব নির্গত হয়। সালাতে শুরু করেছে হঠাত সাদা স্রাব চলে আসছে তখন সালাত ছেড়ে দিয়ে ওযু করে এসে আবার সালাতে দাড়ায় । কখনো কখনো ৪ রাকাত সালাতে ৩ বার ওযু করতে হয়েছে । সাদা স্রাব নির্গত হওয়ার পর যদি ওযু না করেই সালাত পড়ে তাহলে কি সালাত হবে?
২) বাসে লং জার্নি করার সময় হঠাত অসুস্থতার কারণে প্রসাব বের হয়ে কাপড়ে লেগে যায়। তখন জহর সালাতের টাইম ছিলো । ওযু করার মত পানি না থাকলেও তায়াম্মুম করার মাটি ছিলো । ঐ অবস্থায় তায়াম্মুম করে সালাত আদায় করলে কি সালাত হত?
উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম। প্রায় সময় সাদাস্রাব নির্গত হওয়া একটি রোগ, যেমনি ভাব ইস্তেহাযা একটি রোগ। রাসূলুল্লাহ সা. ইস্তেহাজাগ্রস্থ মহিলাদের নামাযের পূর্বমূহুর্তে ওযু করে নামায পড়ার নিদের্শ দিয়েছেন। সহীহ বুখারী, হাদীস নং ২২৮। আলেম ও ফকীহগণ এই হাদীসের উপর ভিত্তিকরে বলেছেন, সাদাস্রাব যাদের নিয়মিত বের হয় সেসব মহিলারাও নামাযের আগে ওযু করে নামায পড়বে এবং ঐ ওয়াক্তের যাবতীয় ফরজ ও নফল নামায পড়তে পারবে। নামাযের ভিতর বের হলেও কোন সমস্যা নেই। বিস্তারিত জানতে দেখুন, মাজমুউ ফাতাওয়া ইবনে উসায়মিন, ১/ ২৮৪-২৮৬; আল-ইসলাম সওয়াল জওয়াব, প্রশ্ন নং ৪৪৯৮০। (আরবী)। আরবীতে প্রশ্নটি হলো هل السائل الأبيض الذي يخرج من المرأة ينقض الوضوء ؟.।