QA As Sunnah Q&A

আসসালামু আলাইকুম । শায়েখ কেমন আছেন?আমি একটা বিষয় নিয়ে কিছুদিন ধরে ভাবছি। বিষয়টি হলো। আমরা রাসুল(সাঃ)এর কর্ম জীবন কে সুন্না হিসাবে যানি। আবার আমাদের আকাবিরের কর্ম গুলোও আকাবির দের সুন্না বলে …

ক্যাটাগরি
অর্থনৈতিক → আদব আখলাক → ইতিহাস → নামায → ত্বহারাত পবিত্রতা → জানাযা-কবর যিয়ারত → ঈমান → রোজা → সফর → আকীকা → শিরক-বিদআত → ঈদ কুরবানী → হাদীস ও উসূলুল হাদীস → যিকির দুআ আমল → নফল সালাত → হালাল হারাম → লেনদেন → বিবাহ-তালাক → তাওহীদ → তারাবীহ → যাকাত → ফিতরা → ব্যক্তিগত ও পারিবারিক → জুমআ → সুন্নাত → দাওয়াত ও তাবলিগ → কুরআন → হাদীস → জাদু-টোনা → সিরাত সামায়েল → পোশাক পরিচ্ছেদ → ফারায়েজ → মানত → আখিরাত → জান্নাত-জাহান্নাম → তাফসীর → রিসালাত → হজ্জ → জিহাদ → বাতিল ফিরকা → বিতর → সাধারণ দান-সদকাহ → হালাল → বিচার আচার → সালাত → ব্যক্তিগত ও তাবলিগ → সদকাহ → কাফফরা → সুদ-ঘুষ → আকীদা → পবিত্রতা → গুনাহ → জায়েয → রমযান → ইতিকাফ → দান-সদকাহ → বিদআত → মুসাফির → মসজিদ → পোশাক-পর্দা → তায়াম্মুম → বিবিধ →
সুন্নাত • প্রশ্ন #১৪৩৬ • ভিউ: ৮৬ • ০৩ জানুয়ারী, ২০১০

আসসালামু আলাইকুম । শায়েখ কেমন আছেন?আমি একটা বিষয় নিয়ে কিছুদিন ধরে ভাবছি। বিষয়টি হলো। আমরা রাসুল(সাঃ)এর কর্ম জীবন কে সুন্না হিসাবে যানি। আবার আমাদের আকাবিরের কর্ম গুলোও আকাবির দের সুন্না বলে …

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
আসসালামু আলাইকুম । শায়েখ কেমন আছেন?আমি একটা বিষয় নিয়ে কিছুদিন ধরে ভাবছি। বিষয়টি হলো। আমরা রাসুল(সাঃ)এর কর্ম জীবন কে সুন্না হিসাবে যানি। আবার আমাদের আকাবিরের কর্ম গুলোও আকাবির দের সুন্না বলে যানি। এখন একটা বিষয় যে,আমরা হাদিস ও ইসলামী ইতিহাস থেকে জানতে পারি,রাসুল(স:)ও সাহাবায়ে কেরামদের অনেকেরই পোষাক ছিলো সেলাই/ তালি দেওয়া। এবং উনারা সাধারন জীবন যাপন কে পছন্দ করতেন। এখন আমার জানার বিষয়,আমাদের আলেম উলামা এই বিষয় নিয়ে কোন আলোচনা করেন না কেন। এটি কি সুন্নার মধ্য পরে না। এক গ্লাস পানি পান করতে হলে যেখানে রাসুল(স:) এর পদ্ধতি অনুসরণ করতে হয়। সেখানে পোষকের এই বিষয় নিয়ে সমাজে কোন অলোচনা নেই কেন। বিষয় টি ক্লিয়ার করলে খুব উপকৃত হতাম ইনশাল্লাহ।
উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম। আমরা আল্লাহর রহমতে ভাল আছি। দুআ করি আল্লাহ যেন আমাদের সবাইকে ভাল রাখেন। দেখুন, সাধারন জীবন-জাপন করা সুন্নাত। সেলাই/ তালি দেওয়া জামা কাপড় পরা নয়। সেই সময়ের সাধারণ জীবন-জাপন আর এখনকার সাধারণ জীবন জাপন এক নয়। এখন কেউই সাধারণ জীবন-জাপন হিসেবে সেলাই/ তালি দেওয়া জামা কাপড় পরে না। এখন সাধারণ জীবন-জাপন হিসেবে মানুষ যে ধরণের কাপড় ব্যবহার করে সেটাকেই আমাদের গুরুত্ব দেয়া উচিত। আরো একটা বিষয় মনে রাখবেন ইসলাম পোশাকের ব্যপারে স্পষ্ট কোন পোশাকের নাম বলে দেয় নি। বরং একটি নীতিমালা দিয়েছে যে, পুরুষ এমন পোশাক পরবে আর মহিলা এমন পোশাক পরবে। বিস্তারিত জানতে দেখুন, ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহ. এর লেখা পোশাক পর্দা ও দেহসজ্জা বইটি।
✅