QA As Sunnah Q&A

আসসালামুলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ১। নামাজে (ফরজ, সুন্নাত, নফল সব নামাজেই ) সালাম ফেরানোর আগে কি রাব্বানা আতিনা ফিদ্দুনিয়া . . ., রাব্বানা জালামনা আনফুসানা . . ., রাব্বির হামহুমা . . ., রাব্বি…

ক্যাটাগরি
অর্থনৈতিক → আদব আখলাক → ইতিহাস → নামায → ত্বহারাত পবিত্রতা → জানাযা-কবর যিয়ারত → ঈমান → রোজা → সফর → আকীকা → শিরক-বিদআত → ঈদ কুরবানী → হাদীস ও উসূলুল হাদীস → যিকির দুআ আমল → নফল সালাত → হালাল হারাম → লেনদেন → বিবাহ-তালাক → তাওহীদ → তারাবীহ → যাকাত → ফিতরা → ব্যক্তিগত ও পারিবারিক → জুমআ → সুন্নাত → দাওয়াত ও তাবলিগ → কুরআন → হাদীস → জাদু-টোনা → সিরাত সামায়েল → পোশাক পরিচ্ছেদ → ফারায়েজ → মানত → আখিরাত → জান্নাত-জাহান্নাম → তাফসীর → রিসালাত → হজ্জ → জিহাদ → বাতিল ফিরকা → বিতর → সাধারণ দান-সদকাহ → হালাল → বিচার আচার → সালাত → ব্যক্তিগত ও তাবলিগ → সদকাহ → কাফফরা → সুদ-ঘুষ → আকীদা → পবিত্রতা → গুনাহ → জায়েয → রমযান → ইতিকাফ → দান-সদকাহ → বিদআত → মুসাফির → মসজিদ → পোশাক-পর্দা → তায়াম্মুম → বিবিধ →
যিকির দুআ আমল • প্রশ্ন #১৪৫৮ • ভিউ: ৯৫ • ২৫ জানুয়ারী, ২০১০

আসসালামুলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ১। নামাজে (ফরজ, সুন্নাত, নফল সব নামাজেই ) সালাম ফেরানোর আগে কি রাব্বানা আতিনা ফিদ্দুনিয়া . . ., রাব্বানা জালামনা আনফুসানা . . ., রাব্বির হামহুমা . . ., রাব্বি…

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
আসসালামুলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ১। নামাজে (ফরজ, সুন্নাত, নফল সব নামাজেই ) সালাম ফেরানোর আগে কি রাব্বানা আতিনা ফিদ্দুনিয়া . . ., রাব্বানা জালামনা আনফুসানা . . ., রাব্বির হামহুমা . . ., রাব্বি হুবলি মিনাস . . .,দুআ ইউনুস এই দুআ গুলো পড়া যাবে? মানে কুরআন হাদিস এর যেকোনো দুআ কি পড়তে পারি?
২। রুকু করার সময় দৃষ্টি কোথায় রাখতে হবে?
৩। আজকাল কিছু টিন আছে যেগুলা তে প্রাণীর ছবি থাকে যেমন মুরগি মার্কা, এরাবিয়ান হর্স ঢেউটিন ইত্যাদি, এগুলা দিয়ে যদি কেউ ঘরের চাল বানায় (অজ্ঞতা বসত অথবা দ্বীনের ব্যাপারে উদাসীন হবার করণে) তাহলে সেই ঘরে নামাজ পড়লে কি নামাজ হবে? এক্ষেত্রে সিলিং দিলে কি সমস্যার সমাধান হবে?
জাজাকাল্লাহ
উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম। হ্যাঁ,কুরআন ও হাদীসে বর্ণিত যে কোন দুআ পড়তে পারবেন। ২। রুকুর সময় এবং সকল সময় সাজদার স্থানে দৃষ্টি রাখবেন। হাদীসে এমন ইঙ্গিত পাওয়া যায়। সহীহ ইবনে খুযায়মা, হাদীস নং 3012। ৩। নামায হবে তবে ছবিগুলো মুছে দেওয়ার ব্যবস্থা করতে হবে।
✅