QA As Sunnah Q&A

আসসালামুআলাইকুম। আমরা অফিসে সালাত আদায় করি। মোটামুটি দুই কাতার হয়। তবে সামনে জায়গা কম থাকায় ইমাম সাহেব প্রথম কাতারের একটু অর্থাৎ 6 থেকে 8 ইঞ্চি এগিয়ে দাঁড়ায়। এখন দেখা গেল সলাত শেষ হলে ইমাম ম…

ক্যাটাগরি
অর্থনৈতিক আদব আখলাক ইতিহাস নামায ত্বহারাত পবিত্রতা জানাযা-কবর যিয়ারত ঈমান রোজা সফর আকীকা শিরক-বিদআত ঈদ কুরবানী হাদীস ও উসূলুল হাদীস যিকির দুআ আমল নফল সালাত হালাল হারাম লেনদেন বিবাহ-তালাক তাওহীদ তারাবীহ যাকাত ফিতরা ব্যক্তিগত ও পারিবারিক জুমআ সুন্নাত দাওয়াত ও তাবলিগ কুরআন হাদীস জাদু-টোনা সিরাত সামায়েল পোশাক পরিচ্ছেদ ফারায়েজ মানত আখিরাত জান্নাত-জাহান্নাম তাফসীর রিসালাত হজ্জ জিহাদ বাতিল ফিরকা বিতর সাধারণ দান-সদকাহ হালাল বিচার আচার সালাত ব্যক্তিগত ও তাবলিগ সদকাহ কাফফরা সুদ-ঘুষ আকীদা পবিত্রতা গুনাহ জায়েয রমযান ইতিকাফ দান-সদকাহ বিদআত মুসাফির মসজিদ পোশাক-পর্দা তায়াম্মুম বিবিধ
অর্থনৈতিক • প্রশ্ন #১৪৬৮ • ভিউ: ১২ • ০৪ ফেব্রুয়ারি, ২০১০

আসসালামুআলাইকুম। আমরা অফিসে সালাত আদায় করি। মোটামুটি দুই কাতার হয়। তবে সামনে জায়গা কম থাকায় ইমাম সাহেব প্রথম কাতারের একটু অর্থাৎ 6 থেকে 8 ইঞ্চি এগিয়ে দাঁড়ায়। এখন দেখা গেল সলাত শেষ হলে ইমাম ম…

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
আসসালামুআলাইকুম। আমরা অফিসে সালাত আদায় করি। মোটামুটি দুই কাতার হয়। তবে সামনে জায়গা কম থাকায় ইমাম সাহেব প্রথম কাতারের একটু অর্থাৎ 6 থেকে 8 ইঞ্চি এগিয়ে দাঁড়ায়। এখন দেখা গেল সলাত শেষ হলে ইমাম মুক্তাদিদের সম্মুখে ঘুরে বসে। এবং তাতে দেখা যায় ইমামের সোজা 2য় কাতারে এক মুসল্লি তার বাকি নামায গুলো আদায় করে। সামনের কাতার ইমাম সোজা ফাঁকা। এভাবে কী ঠিক। দলিল সহ জানাবেন।
উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম। সালাত শেষে ইমাম কোথায় গেল বা থাকলো এটা কোন বিষয় না। সালাত অবস্থায় ইমাম সাহেব অন্যদের সামনে থাকবেন। যায়গা না থাকলে এক কাতার সামনে না গিয়ে একটু সামনে এগিয়ে গিয়ে সালাত আদায় করা যায়। এমনকি জায়গা না থাকলে মুসল্লিদের মাঝেও দাঁড়ানো যায়। শা য়খ উসাময়মিন রহ. বলেন, تقدم الإمام على المأمومين سنة، فإذا كان لا يمكن لضيق المكان فلا بأس أن يكون بينهم في الوسط. ইমাম মুসল্লিাদের সামনে দাড়াবেন, এটাই সুন্নাত, তবে যখন জায়গা না থাকলে তখন মুসল্লিদের মাঝে দাঁড়াতে কোন সমস্যা নেই। মাজমাউল ফাতাওয়া, জামাতে নামায পরিচ্ছেদ।