QA As Sunnah Q&A

السلام عليكم ورحمة الله وبركاته ০১:আমি ওষুধের ব্যবসা করতে চাই এবং সেবার উদ্দেশ্যে বেশি ছাড় দিয়ে ওষুধ বিক্রি করতে চাই। এতে যদি কোন দোকানদার কাষ্টমার হারান তবে আমার গুনাহ হবে কিনা। ০২:জন্মবি…

ক্যাটাগরি
অর্থনৈতিক আদব আখলাক ইতিহাস নামায ত্বহারাত পবিত্রতা জানাযা-কবর যিয়ারত ঈমান রোজা সফর আকীকা শিরক-বিদআত ঈদ কুরবানী হাদীস ও উসূলুল হাদীস যিকির দুআ আমল নফল সালাত হালাল হারাম লেনদেন বিবাহ-তালাক তাওহীদ তারাবীহ যাকাত ফিতরা ব্যক্তিগত ও পারিবারিক জুমআ সুন্নাত দাওয়াত ও তাবলিগ কুরআন হাদীস জাদু-টোনা সিরাত সামায়েল পোশাক পরিচ্ছেদ ফারায়েজ মানত আখিরাত জান্নাত-জাহান্নাম তাফসীর রিসালাত হজ্জ জিহাদ বাতিল ফিরকা বিতর সাধারণ দান-সদকাহ হালাল বিচার আচার সালাত ব্যক্তিগত ও তাবলিগ সদকাহ কাফফরা সুদ-ঘুষ আকীদা পবিত্রতা গুনাহ জায়েয রমযান ইতিকাফ দান-সদকাহ বিদআত মুসাফির মসজিদ পোশাক-পর্দা তায়াম্মুম বিবিধ
লেনদেন • প্রশ্ন #১৪৭৩ • ভিউ: ২১ • ০৯ ফেব্রুয়ারি, ২০১০

السلام عليكم ورحمة الله وبركاته ০১:আমি ওষুধের ব্যবসা করতে চাই এবং সেবার উদ্দেশ্যে বেশি ছাড় দিয়ে ওষুধ বিক্রি করতে চাই। এতে যদি কোন দোকানদার কাষ্টমার হারান তবে আমার গুনাহ হবে কিনা। ০২:জন্মবি…

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
السلام عليكم ورحمة الله وبركاته
০১:আমি ওষুধের ব্যবসা করতে চাই এবং সেবার উদ্দেশ্যে বেশি ছাড় দিয়ে ওষুধ বিক্রি করতে চাই। এতে যদি কোন দোকানদার কাষ্টমার হারান তবে আমার গুনাহ হবে কিনা। ০২:জন্মবিরতিকরণ জাতীয় ওষুধ ও পণ্য বিক্রি করা হালাল কিনা?
০৩:একটা ওষুধের পেকেটে যা লেখা ঐটাই কি রাখতে হবে? নাকি ছাড় দেয়া যাবে?
উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম। বেশী ছাড় দিতে সমস্যা নেই। তবে বেশী ছাড় দিলে ব্যবসা শেষ পর্যন্ত না টিকার সম্ভাবনা থাকে। বাজার যেভাবে চলে সেভাবে ব্যবসা করলে স্থায়ীত্ব পাবেন। ২। এ জাতীয় ওষুধের ব্যবহার হারাম হালাল হওয়াটা ব্যবহার বা সেবনকারীর উপর বর্তায়। দোকানে বিক্রি করলে সমস্যা হবে না ইনশাআল্লাহ। ৩। প্যাকেটের গায়ে যা আছে তা নিলে তো আর ছাড় দেয়া হবে না। অবশ্যই ছাড় দেয়া যাবে।