QA As Sunnah Q&A

ইসলামে গান বাদ্যযন্ত্র হারাম?

ক্যাটাগরি
অর্থনৈতিক আদব আখলাক ইতিহাস নামায ত্বহারাত পবিত্রতা জানাযা-কবর যিয়ারত ঈমান রোজা সফর আকীকা শিরক-বিদআত ঈদ কুরবানী হাদীস ও উসূলুল হাদীস যিকির দুআ আমল নফল সালাত হালাল হারাম লেনদেন বিবাহ-তালাক তাওহীদ তারাবীহ যাকাত ফিতরা ব্যক্তিগত ও পারিবারিক জুমআ সুন্নাত দাওয়াত ও তাবলিগ কুরআন হাদীস জাদু-টোনা সিরাত সামায়েল পোশাক পরিচ্ছেদ ফারায়েজ মানত আখিরাত জান্নাত-জাহান্নাম তাফসীর রিসালাত হজ্জ জিহাদ বাতিল ফিরকা বিতর সাধারণ দান-সদকাহ হালাল বিচার আচার সালাত ব্যক্তিগত ও তাবলিগ সদকাহ কাফফরা সুদ-ঘুষ আকীদা পবিত্রতা গুনাহ জায়েয রমযান ইতিকাফ দান-সদকাহ বিদআত মুসাফির মসজিদ পোশাক-পর্দা তায়াম্মুম বিবিধ
অর্থনৈতিক • প্রশ্ন #১৫০৪ • ভিউ: ১১ • ১২ মার্চ, ২০১০

ইসলামে গান বাদ্যযন্ত্র হারাম?

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
ইসলামে গান বাদ্যযন্ত্র হারাম?
উত্তর
Published
আলেমগণের সর্বাক্যমতে মিউজিক বা বাদ্যযন্ত্র হারাম। আবু আমির রা. থেকে বর্ণিত হাদীসে রাসূলুল্লাহ সা. বলেছেন, لَيَكُونَنَّ مِنْ أُمَّتِي أَقْوَامٌ يَسْتَحِلُّونَ الْحِرَ وَالْحَرِيرَ وَالْخَمْرَ وَالْمَعَازِفَ
অর্থ: আমার উম্মতের মধ্যে অবশ্যই এমন একটি দল বা সম্প্রদায় আতপ্রকাশ করবে যারা ব্যভিচার (জিনা),রেশম, মদ এবং বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। ... সহীহ বুখারী, হাদীস নং ৫৫৯০। উক্ত হাদীসের আলোকে সকল আলেম একমত যে, মিউজিক হারাম। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহ. বলেন,
فَذَهَبَ الْأَئِمَّةُ الْأَرْبَعَةُ : أَنَّ آلَاتِ اللَّهْوِ كُلَّهَا حَرَامٌ . وَلَمْ يَذْكُرْ أَحَدٌ مِنْ أَتْبَاعِ الْأَئِمَّةِ فِي آلَاتِ اللَّهْوِ نِزَاعًا
চার ইমাম এই মত পোষন যে, সকল বাদ্যযন্ত্র হারাম। ... অনুস্মরণীয় কোন আলেম এ ব্যাপারে দ্বিমত করেন নি। মাজমাউল ফাতাওয়া, ১১/৫৭৬। শাইখ আলবানী রহ. বলেন,
اتفقت المذاهب الأربعة على تحريم آلات الطرب كلها
চার মাজহাব এ ব্যাপারে ঐক্যমত পোষন করেছে যে, সমস্ত বাদ্যযন্ত্র হারাম। সিলসিলাতুস সহীহাহ, ১/৯০। ৯১ নং হাদীসের আলোচনায়। আর গান যদি বাদ্যযন্ত্র মুক্ত হয় আর গানের কথা ইসলাম বিরোধী না হয় তাহলে সেই গান জায়েজ।