QA As Sunnah Q&A

আসসালামু আলাইকুম, আমি আমার স্ত্রী নিয়ে চট্টগ্রামে থাকি। আমার গ্রামের বাড়ি কুষ্টিয়া। আমাদের ৭ মাস আগে বিয়ে হয়েছে। আমি মজা করে তাকে জিজ্ঞেস করেছি যে আমার সাথে সংসার করতে কেমন লাগছে। সে মজা করে…

ক্যাটাগরি
অর্থনৈতিক → আদব আখলাক → ইতিহাস → নামায → ত্বহারাত পবিত্রতা → জানাযা-কবর যিয়ারত → ঈমান → রোজা → সফর → আকীকা → শিরক-বিদআত → ঈদ কুরবানী → হাদীস ও উসূলুল হাদীস → যিকির দুআ আমল → নফল সালাত → হালাল হারাম → লেনদেন → বিবাহ-তালাক → তাওহীদ → তারাবীহ → যাকাত → ফিতরা → ব্যক্তিগত ও পারিবারিক → জুমআ → সুন্নাত → দাওয়াত ও তাবলিগ → কুরআন → হাদীস → জাদু-টোনা → সিরাত সামায়েল → পোশাক পরিচ্ছেদ → ফারায়েজ → মানত → আখিরাত → জান্নাত-জাহান্নাম → তাফসীর → রিসালাত → হজ্জ → জিহাদ → বাতিল ফিরকা → বিতর → সাধারণ দান-সদকাহ → হালাল → বিচার আচার → সালাত → ব্যক্তিগত ও তাবলিগ → সদকাহ → কাফফরা → সুদ-ঘুষ → আকীদা → পবিত্রতা → গুনাহ → জায়েয → রমযান → ইতিকাফ → দান-সদকাহ → বিদআত → মুসাফির → মসজিদ → পোশাক-পর্দা → তায়াম্মুম → বিবিধ →
বিবাহ-তালাক • প্রশ্ন #১৫১৬ • ভিউ: ৭১ • ২৪ মার্চ, ২০১০

আসসালামু আলাইকুম, আমি আমার স্ত্রী নিয়ে চট্টগ্রামে থাকি। আমার গ্রামের বাড়ি কুষ্টিয়া। আমাদের ৭ মাস আগে বিয়ে হয়েছে। আমি মজা করে তাকে জিজ্ঞেস করেছি যে আমার সাথে সংসার করতে কেমন লাগছে। সে মজা করে…

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
আসসালামু আলাইকুম, আমি আমার স্ত্রী নিয়ে চট্টগ্রামে থাকি। আমার গ্রামের বাড়ি কুষ্টিয়া। আমাদের ৭ মাস আগে বিয়ে হয়েছে। আমি মজা করে তাকে জিজ্ঞেস করেছি যে আমার সাথে সংসার করতে কেমন লাগছে। সে মজা করে বলছে, ভালো লাগছে না, আমি বাড়িতে চলে যাব। বাড়ি বলতে সে বলছে যে, হয় আমার বাড়ি বা তার মায়ের বাসায় থাকবে। তখন, আমি বলেছি যে, সেখানে তো আমাকে পাবে না। তখন সে মজা করে বলেছে যে, স্বামীর দেয়া খাবার খেতে ভাল লাগছে না, তাই চলে যাবে। আমি জানি যে, তালাকের বিষয়ে মজাও করা যায় না। তখন আমি তাকে জিজ্ঞেস করি যে, তুমি কি মজা করে আলাদা হওয়ার কথা বলছ। সে বলছে না আমি সেটা বোঝাই নাই, দুজন দুই জায়গায় থাকার কথা বলছি, আর যদি আলাদা হওয়া বোঝাইও আমি তো তালাকের কথা বলি নাই। তখন থেকে আমার দুশ্চিন্তা হচ্ছে যে, আমাদের মধ্যে কি তালাকের মত কোনো কিছু হয়েছে কিনা। হে শায়েখ, আপনি যদি এ ব্যাপারে আমাকে জানাতেন তাহলে অনেক উপকৃত হতাম।
উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম। না, তালাকের মত কিছু হয় নি। দুশ্চিন্তা করার কারণ নেই। আল্লাহ আপনাদের ভালো রাখুন।
✅