QA As Sunnah Q&A

আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ, শায়খ আমি একটি প্রজেক্টের অধীনে বিদেশীদের সাথে কাজ করি, আমি সব সময় চেষ্টা করি আমার রিজিককে হালাল রাখার জন্য । আমার বিদেশী বসের কথা মত, তার জন্য আমি প্রায়ই অত…

ক্যাটাগরি
অর্থনৈতিক → আদব আখলাক → ইতিহাস → নামায → ত্বহারাত পবিত্রতা → জানাযা-কবর যিয়ারত → ঈমান → রোজা → সফর → আকীকা → শিরক-বিদআত → ঈদ কুরবানী → হাদীস ও উসূলুল হাদীস → যিকির দুআ আমল → নফল সালাত → হালাল হারাম → লেনদেন → বিবাহ-তালাক → তাওহীদ → তারাবীহ → যাকাত → ফিতরা → ব্যক্তিগত ও পারিবারিক → জুমআ → সুন্নাত → দাওয়াত ও তাবলিগ → কুরআন → হাদীস → জাদু-টোনা → সিরাত সামায়েল → পোশাক পরিচ্ছেদ → ফারায়েজ → মানত → আখিরাত → জান্নাত-জাহান্নাম → তাফসীর → রিসালাত → হজ্জ → জিহাদ → বাতিল ফিরকা → বিতর → সাধারণ দান-সদকাহ → হালাল → বিচার আচার → সালাত → ব্যক্তিগত ও তাবলিগ → সদকাহ → কাফফরা → সুদ-ঘুষ → আকীদা → পবিত্রতা → গুনাহ → জায়েয → রমযান → ইতিকাফ → দান-সদকাহ → বিদআত → মুসাফির → মসজিদ → পোশাক-পর্দা → তায়াম্মুম → বিবিধ →
অর্থনৈতিক • প্রশ্ন #১৫৩৫ • ভিউ: ৫৬ • ১২ এপ্রিল, ২০১০

আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ, শায়খ আমি একটি প্রজেক্টের অধীনে বিদেশীদের সাথে কাজ করি, আমি সব সময় চেষ্টা করি আমার রিজিককে হালাল রাখার জন্য । আমার বিদেশী বসের কথা মত, তার জন্য আমি প্রায়ই অত…

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ, শায়খ আমি একটি প্রজেক্টের অধীনে বিদেশীদের সাথে কাজ করি, আমি সব সময় চেষ্টা করি আমার রিজিককে হালাল রাখার জন্য । আমার বিদেশী বসের কথা মত, তার জন্য আমি প্রায়ই অতিরিক্ত বিল বানিয়ে দেই, যদিও এই ধরনের কাজকে আমি মন থেকে ঘৃণা করি, কিন্তু তার মুখের উপর না বলতে পারি না। এমতাবস্থায় আমার উপার্জন কি হারাম হয়ে যাচ্ছে বা আমি কি কারো হক নষ্ট করছি? এ ছাড়াও ক্যাম্পের ভেতরে থাকার কারনে, দীর্ঘদিন থেকে জুমার নামাজ পড়তে পারি না, কারন করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের পর, বাহিরে যাওয়া নিষিদ্ধ, এমনকি নামাজের জন্য ও বাহিরে যাওয়া যায় না । এমতাবস্থায় আমার করনীয় কি?
উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম। অতিরিক্ত বিল বসানো সম্পূর্ণ অনৈতিক কাজ। এই কাজ আপনার জন্য জায়েজ নেই। জুমার নামায পড়তে না দেওয়া এগুলো তো স্বাভাবিক কোন ব্যাপার নয়। এভাবে চলতে থাকলে তো আপনি ইমান-আমল থেকে বিচ্যুত হয়ে যাবেন। অতিরিক্ত বিল বসানোর কারণে আপনার আয়ের একটি অংশ হারাম হয়ে যাচ্ছে। নতুন কোন চাকুরীর চেষ্টা করুন, যতদিন না পান এখানে কাজ চালিয়ে যেতে পারেন। বিকল্প আয়ের ব্যবস্থা থাকলে এখনই এই চাকুরী ছেড়ে দিন।
✅