QA As Sunnah Q&A

আসসালামু আলাইকুম, আমার প্রশ্ন যাকাত সম্পর্কেঃ মনে করুন আমার ব্যাংকে ২ লক্ষ টাকা জমা আছে ১ বছর যাবৎ। আমি চাচ্ছি এই টাকার যাকাত দিতে। কিন্তু প্রতিমাসে আমি ৫ হাজার টাকা করে গত একবছরে ৬০ হাজার ট…

ক্যাটাগরি
অর্থনৈতিক আদব আখলাক ইতিহাস নামায ত্বহারাত পবিত্রতা জানাযা-কবর যিয়ারত ঈমান রোজা সফর আকীকা শিরক-বিদআত ঈদ কুরবানী হাদীস ও উসূলুল হাদীস যিকির দুআ আমল নফল সালাত হালাল হারাম লেনদেন বিবাহ-তালাক তাওহীদ তারাবীহ যাকাত ফিতরা ব্যক্তিগত ও পারিবারিক জুমআ সুন্নাত দাওয়াত ও তাবলিগ কুরআন হাদীস জাদু-টোনা সিরাত সামায়েল পোশাক পরিচ্ছেদ ফারায়েজ মানত আখিরাত জান্নাত-জাহান্নাম তাফসীর রিসালাত হজ্জ জিহাদ বাতিল ফিরকা বিতর সাধারণ দান-সদকাহ হালাল বিচার আচার সালাত ব্যক্তিগত ও তাবলিগ সদকাহ কাফফরা সুদ-ঘুষ আকীদা পবিত্রতা গুনাহ জায়েয রমযান ইতিকাফ দান-সদকাহ বিদআত মুসাফির মসজিদ পোশাক-পর্দা তায়াম্মুম বিবিধ
যাকাত • প্রশ্ন #১৫৫৩ • ভিউ: ২১ • ৩০ এপ্রিল, ২০১০

আসসালামু আলাইকুম, আমার প্রশ্ন যাকাত সম্পর্কেঃ মনে করুন আমার ব্যাংকে ২ লক্ষ টাকা জমা আছে ১ বছর যাবৎ। আমি চাচ্ছি এই টাকার যাকাত দিতে। কিন্তু প্রতিমাসে আমি ৫ হাজার টাকা করে গত একবছরে ৬০ হাজার ট…

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
আসসালামু আলাইকুম, আমার প্রশ্ন যাকাত সম্পর্কেঃ মনে করুন আমার ব্যাংকে ২ লক্ষ টাকা জমা আছে ১ বছর যাবৎ। আমি চাচ্ছি এই টাকার যাকাত দিতে। কিন্তু প্রতিমাসে আমি ৫ হাজার টাকা করে গত একবছরে ৬০ হাজার টাকা জমা করলাম। এখন আমার প্রশ্ন হচ্ছে আমাকে কি ২ লক্ষ ৬০ হাজার টাকার যাকাত দিতে হবে নাকি শুধু ১ বছর জমা থাকা ২ লক্ষ টাকার যাকাত দিতে হবে। আমি এই প্রশ্ন করছি কারণ আমার ৬০ হাজার টাকার বয়স ১ বছর হয় নাই। আশা করছি আমার প্রশ্ন বুঝাতে পেরেছি।
উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম। যাকাত ফরজ হওয়ার জন্য নিসাবের মালিক হওয়া শর্ত। নিসাবের মালিক হওয়ার পর একবছর পর আপনার কাছে এখন যে সম্পদ থাকবে তার সব টাকার উপর যাকাত আসবে। অর্থাৎ বছরের শুরুতে আপনার কাছে যদি ১লাখ টাকা থাকে আর বছরের শেষে যদি ৫ লাখ টাকা থাকে তাহলে আপনাকে ৫ লাখ টাকার যাকাত দিতে হবে। সুতরাং আপনাকে ২ লাখ ৬০ হাজার টাকার জাকাত দিতে হবে। এটা সর্বসম্মত মাসআলা।