QA As Sunnah Q&A

1. akika korar baparay konna holay 1 ta sagol dolil. 2. putro holay 2 ta sagol dolil. 3. putro hoilay 1 ta sagol dolil. 4. putro hoilay 1 ta sagol dia jabay kina

ক্যাটাগরি
অর্থনৈতিক আদব আখলাক ইতিহাস নামায ত্বহারাত পবিত্রতা জানাযা-কবর যিয়ারত ঈমান রোজা সফর আকীকা শিরক-বিদআত ঈদ কুরবানী হাদীস ও উসূলুল হাদীস যিকির দুআ আমল নফল সালাত হালাল হারাম লেনদেন বিবাহ-তালাক তাওহীদ তারাবীহ যাকাত ফিতরা ব্যক্তিগত ও পারিবারিক জুমআ সুন্নাত দাওয়াত ও তাবলিগ কুরআন হাদীস জাদু-টোনা সিরাত সামায়েল পোশাক পরিচ্ছেদ ফারায়েজ মানত আখিরাত জান্নাত-জাহান্নাম তাফসীর রিসালাত হজ্জ জিহাদ বাতিল ফিরকা বিতর সাধারণ দান-সদকাহ হালাল বিচার আচার সালাত ব্যক্তিগত ও তাবলিগ সদকাহ কাফফরা সুদ-ঘুষ আকীদা পবিত্রতা গুনাহ জায়েয রমযান ইতিকাফ দান-সদকাহ বিদআত মুসাফির মসজিদ পোশাক-পর্দা তায়াম্মুম বিবিধ
আকীকা • প্রশ্ন #১৫৮৬ • ভিউ: ২৪ • ০২ জুন, ২০১০

1. akika korar baparay konna holay 1 ta sagol dolil. 2. putro holay 2 ta sagol dolil. 3. putro hoilay 1 ta sagol dolil. 4. putro hoilay 1 ta sagol dia jabay kina

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
1. akika korar baparay konna holay 1 ta sagol dolil. 2. putro holay 2 ta sagol dolil. 3. putro hoilay 1 ta sagol dolil. 4. putro hoilay 1 ta sagol dia jabay kina
উত্তর
Published
পুত্রসন্তান হলে দুটি ছোট পশু এবং কন্যাসন্তান হলে একটি ছোট পশু আকীকা দিতে হয়। এটাই স্বাভাবিক নিয়ম। এই বিষয়ে রাসূলুল্লাহ সা. বলেছেন, مَنْ وُلِدَ لَهُ وَلَدٌ فَأَحَبَّ أَنْ يَنْسُكَ عَنْهُ فَلْيَنْسُكْ عَنِ الْغُلاَمِ شَاتَانِ مُكَافِئَتَانِ وَعَنِ الْجَارِيَةِ شَاةٌ যার সন্তান হয় আর সে আকীকা দিতে চায় তাহলে সে. পুত্র সন্তানের পক্ষ থেকে দুটি ছাগল এবং কন্যা সন্তানের পক্ষ থেকে একটি ছাগল আকীকা দিবে। সুনানু আবু দাউদ, হাদীস নং ২৮৪৪; সুনানু তিরমিযী হাদীস নং ১৫১৩ । হাদীসটিকে ইমাম তিরমিযীসহ অন্যান্য মুহাদ্দিসগণ সহীহ বলেছেন। তবে পুত্র সন্তানের পক্ষ থেকেও একটি দিলে হবে। নিচের হাদীসটি লক্ষ করুন:
عَنِ ابْنِ عَبَّاسٍ أَنَّ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- عَقَّ عَنِ الْحَسَنِ وَالْحُسَيْنِ كَبْشًا كَبْشًا.
ইবনে আব্বাস রা. থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সা. হাসান এবং হুসাইনের পক্ষ থেকে একটি করে দু্ম্বা আকীকা দিয়েছেন। সুনানু আবু দাউদ, হাদীস নং ২৮৪৩। হাদীসটিকে শায়খ আলবানী ও শায়খ শুয়াইব আরনাউত রাহ. সহীহ বলেছেন। আশা করি আপনি আপনার সকল প্রশ্নের উত্তর পেয়েছেন।