QA As Sunnah Q&A

আস সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। আমার কিছু প্রশ্ন আছে ১. হিন্দু ধর্মের কিছু মানুষ সন্যাস নিয়ে আমাদের বাড়িতে ভিখা নিতে আসে দেওয়া যাবে কি? ও তাদের বাড়িতে দাওয়াত খওয়া যাবে কি? ২. দাঁড়ি বিহিন …

ক্যাটাগরি
অর্থনৈতিক → আদব আখলাক → ইতিহাস → নামায → ত্বহারাত পবিত্রতা → জানাযা-কবর যিয়ারত → ঈমান → রোজা → সফর → আকীকা → শিরক-বিদআত → ঈদ কুরবানী → হাদীস ও উসূলুল হাদীস → যিকির দুআ আমল → নফল সালাত → হালাল হারাম → লেনদেন → বিবাহ-তালাক → তাওহীদ → তারাবীহ → যাকাত → ফিতরা → ব্যক্তিগত ও পারিবারিক → জুমআ → সুন্নাত → দাওয়াত ও তাবলিগ → কুরআন → হাদীস → জাদু-টোনা → সিরাত সামায়েল → পোশাক পরিচ্ছেদ → ফারায়েজ → মানত → আখিরাত → জান্নাত-জাহান্নাম → তাফসীর → রিসালাত → হজ্জ → জিহাদ → বাতিল ফিরকা → বিতর → সাধারণ দান-সদকাহ → হালাল → বিচার আচার → সালাত → ব্যক্তিগত ও তাবলিগ → সদকাহ → কাফফরা → সুদ-ঘুষ → আকীদা → পবিত্রতা → গুনাহ → জায়েয → রমযান → ইতিকাফ → দান-সদকাহ → বিদআত → মুসাফির → মসজিদ → পোশাক-পর্দা → তায়াম্মুম → বিবিধ →
ব্যক্তিগত ও পারিবারিক • প্রশ্ন #১৫৯২ • ভিউ: ৬৩ • ০৮ জুন, ২০১০

আস সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। আমার কিছু প্রশ্ন আছে ১. হিন্দু ধর্মের কিছু মানুষ সন্যাস নিয়ে আমাদের বাড়িতে ভিখা নিতে আসে দেওয়া যাবে কি? ও তাদের বাড়িতে দাওয়াত খওয়া যাবে কি? ২. দাঁড়ি বিহিন …

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
আস সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। আমার কিছু প্রশ্ন আছে ১. হিন্দু ধর্মের কিছু মানুষ সন্যাস নিয়ে আমাদের বাড়িতে ভিখা নিতে আসে দেওয়া যাবে কি? ও তাদের বাড়িতে দাওয়াত খওয়া যাবে কি? ২. দাঁড়ি বিহিন লোকের পিছনে নামাজ হয়না, কিন্তুু দাঁড়ি ওয়ালা যদি কেরত ঠিক ঠাক পড়তে না পারে তবে দাঁড়ি বিহিন পিছনে নামাজ হবে কি? ৩. বড়িতে একের পর এক রোগ বা মসিবত আসে তাহলে এমন কিছু আমল বলে দিবেন যতে মুক্তি পায়? ৪. শুবহাত বিভিন্ন ধরনের সংশয় ও সন্দেহ সৃষ্টি করে, এটা দূর করার উপায় বলবেন?
উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম। ভিক্ষা দেয় যাবে। হিন্দুদের তথা মুশরিকদের জবেহ করা কোন প্রাণীর গোশত খাওয়া যাবে না তবে তাদের দেয়া শুকনা খাবার খাওয়া যায়। আর দাওয়াত খেতে গেলে তাদের জবেহ করা প্রাণীর গোশত খাওয়ার একটা ঝুকি থাকে তাই না যাওয়ায় ভাল। তবে যদি নিশ্চিত হন যে, এরকম কিছু ঘটবে না তাহলে যেতে পারেন। ২। দাঁড়ি বিহীন লোকের পিছনে নামায হয় না এই কথা ঠিক নয়। তবে দাাঁড়ি নি:সন্দেহ গুরুত্বপূর্ন সুন্নাত। দাঁড়িওয়ালা লোক সহিহ করে কুরআন পড়তে না পারলে দাঁড়িবিহীন যে লোক সহিহ কুরআন পড়তে পারবে সেই নামাযে ইমামতি করবে। ৩। আপনি এই দুআটি সকাল-সন্ধ্যা তিনবার করে পড়বেন بِسْمِ اللَّهِ الَّذِى لاَ يَضُرُّ مَعَ اسْمِهِ شَىْءٌ فِى الأَرْضِ وَلاَ فِى السَّمَاءِ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ। সুনানু আবু দাউদ, হাদীস নং ৫০৯০; তিরমিযী, হাদীস নং ৩৩৮৮। হাদিসটিকে ইমাম তিরমিযীসহ মুহাদ্দিসগণ সহীহ বলেছেন। ৪। বেশী বেশী করে আউযুবিল্লাহি মিনাশ শায়ত নিররযিম পড়বেন। এবং অন্য কাজে বা চিন্তায় মগ্ন হবেন।
✅