QA As Sunnah Q&A

আসসালামুলাইকুম, আমার পরিচিত এক লোক ১ টা মেয়ে বাচ্চা পালতে আনছে । যারা পালতে আনছে তারা নিঃসন্তান ছিলো । তাদের অনেক ধণ-সম্পদও আছে। বর্তমানে সেই মহিলা মৃত্যুশয্যায় । যখন সে একটু সুস্থ ছিলো তখন …

ক্যাটাগরি
অর্থনৈতিক → আদব আখলাক → ইতিহাস → নামায → ত্বহারাত পবিত্রতা → জানাযা-কবর যিয়ারত → ঈমান → রোজা → সফর → আকীকা → শিরক-বিদআত → ঈদ কুরবানী → হাদীস ও উসূলুল হাদীস → যিকির দুআ আমল → নফল সালাত → হালাল হারাম → লেনদেন → বিবাহ-তালাক → তাওহীদ → তারাবীহ → যাকাত → ফিতরা → ব্যক্তিগত ও পারিবারিক → জুমআ → সুন্নাত → দাওয়াত ও তাবলিগ → কুরআন → হাদীস → জাদু-টোনা → সিরাত সামায়েল → পোশাক পরিচ্ছেদ → ফারায়েজ → মানত → আখিরাত → জান্নাত-জাহান্নাম → তাফসীর → রিসালাত → হজ্জ → জিহাদ → বাতিল ফিরকা → বিতর → সাধারণ দান-সদকাহ → হালাল → বিচার আচার → সালাত → ব্যক্তিগত ও তাবলিগ → সদকাহ → কাফফরা → সুদ-ঘুষ → আকীদা → পবিত্রতা → গুনাহ → জায়েয → রমযান → ইতিকাফ → দান-সদকাহ → বিদআত → মুসাফির → মসজিদ → পোশাক-পর্দা → তায়াম্মুম → বিবিধ →
ব্যক্তিগত ও পারিবারিক • প্রশ্ন #১৬৫০ • ভিউ: ৬৪ • ০৫ আগস্ট, ২০১০

আসসালামুলাইকুম, আমার পরিচিত এক লোক ১ টা মেয়ে বাচ্চা পালতে আনছে । যারা পালতে আনছে তারা নিঃসন্তান ছিলো । তাদের অনেক ধণ-সম্পদও আছে। বর্তমানে সেই মহিলা মৃত্যুশয্যায় । যখন সে একটু সুস্থ ছিলো তখন …

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
আসসালামুলাইকুম, আমার পরিচিত এক লোক ১ টা মেয়ে বাচ্চা পালতে আনছে । যারা পালতে আনছে তারা নিঃসন্তান ছিলো । তাদের অনেক ধণ-সম্পদও আছে। বর্তমানে সেই মহিলা মৃত্যুশয্যায় । যখন সে একটু সুস্থ ছিলো তখন সে বার বার তার এক বিশ্বস্ত ঘনিষ্ট আত্মীয়র কথা বলেছে সে যেন তার মৃত্যুর পর এই পালিত বাচ্চা কে লালন পালন করে বিয়ে দেয় । এখন আমার প্রশ্নঃ ১) যেহেতু এই মহিলা ওসীয়ত করে গেছে সেহেতু তার মৃত্যুর পর তার আত্মীয়র কি এই বাচ্চার দেখাশুনা করা ফরয হয়েছে?
২) কোন কারণে মহিলা কখনোই চায় না এই বাচ্চা তার স্বামীর কাছে থাক। আর মহিলার মৃত্যুর পর যদি তার স্বামী এই বাচ্চা কে তার সেই আত্মীয়কে না দেয় তাহলে তার আত্মীয়র কি কোন পাপ হবে? অথবা এই আত্মীয়র কি করনীয়?
উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম। এটা ওসিয়াত নয়, অনুরোধ। যদি ঐ মহিলা অনুরোধ রক্ষা করে তাহলে ভাল। না করলে গোনাহ হবে না। মৃত্যুপথযাত্রী মহিলার অনুরোধক্রমে যদি ঐমহিলা বাচ্চাটিকে লালন-পালন করতে আগ্রহী হয় তাহলে মৃত্যুপথযাত্রী মহিলার স্বামীর জন্য অবশ্যক যে মহিলাকে তিনি লালন-পালন করার জন্য অনুরোধ করেছেন তার কাছে বাচ্চাটিকে দিয়ে দেয়া। কারণ দায়িত্ব গ্রহণ করেছিলেন মহিলা, তার স্বামী নয়। আর ক্ষেত্রে মিরাছের কোন মাসআলা প্রযোয্য নয়। সুতরাং স্বামীর জন্য বাচ্চাটিকে আটকে রাখা জায়েজ হবে না। যদি মৃত্যুপথযাত্রী মহিলা ঐ বাচ্চার জন্য সম্পদের কোন ওসিয়ত করে তাহলে ঐমহিলার এক তৃতীয়াংশ সম্পদ দ্বার সেই অসিয়ত পূরণ করা যাবে। আল্লাহ ভাল জানেন।
✅