QA As Sunnah Q&A

আসসালামু আলাইকুম। ১। ৪ রাকাত বিশিষ্ট সুন্নাত নামায কি ২ রাকাত ২ রাকাত করে পড়া উত্তম না এক সাথে ৪ রাকাত পড়ায় উত্তম? ২। যখন মসজিদে যাই তখন তাহিয়াতুল মসজিদের এর ২ রাকাত সুন্নাত পড়তে হয়। আমার প্…

ক্যাটাগরি
অর্থনৈতিক আদব আখলাক ইতিহাস নামায ত্বহারাত পবিত্রতা জানাযা-কবর যিয়ারত ঈমান রোজা সফর আকীকা শিরক-বিদআত ঈদ কুরবানী হাদীস ও উসূলুল হাদীস যিকির দুআ আমল নফল সালাত হালাল হারাম লেনদেন বিবাহ-তালাক তাওহীদ তারাবীহ যাকাত ফিতরা ব্যক্তিগত ও পারিবারিক জুমআ সুন্নাত দাওয়াত ও তাবলিগ কুরআন হাদীস জাদু-টোনা সিরাত সামায়েল পোশাক পরিচ্ছেদ ফারায়েজ মানত আখিরাত জান্নাত-জাহান্নাম তাফসীর রিসালাত হজ্জ জিহাদ বাতিল ফিরকা বিতর সাধারণ দান-সদকাহ হালাল বিচার আচার সালাত ব্যক্তিগত ও তাবলিগ সদকাহ কাফফরা সুদ-ঘুষ আকীদা পবিত্রতা গুনাহ জায়েয রমযান ইতিকাফ দান-সদকাহ বিদআত মুসাফির মসজিদ পোশাক-পর্দা তায়াম্মুম বিবিধ
নামায • প্রশ্ন #১৬৭৯ • ভিউ: ১৬ • ০৩ সেপ্টেম্বর, ২০১০

আসসালামু আলাইকুম। ১। ৪ রাকাত বিশিষ্ট সুন্নাত নামায কি ২ রাকাত ২ রাকাত করে পড়া উত্তম না এক সাথে ৪ রাকাত পড়ায় উত্তম? ২। যখন মসজিদে যাই তখন তাহিয়াতুল মসজিদের এর ২ রাকাত সুন্নাত পড়তে হয়। আমার প্…

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
আসসালামু আলাইকুম। ১। ৪ রাকাত বিশিষ্ট সুন্নাত নামায কি ২ রাকাত ২ রাকাত করে পড়া উত্তম না এক সাথে ৪ রাকাত পড়ায় উত্তম?
২। যখন মসজিদে যাই তখন তাহিয়াতুল মসজিদের এর ২ রাকাত সুন্নাত পড়তে হয়। আমার প্রশ্ন হলো ফরয নামাযের আগে যে সুন্নাত গুলো আছে ঐগুলো পড়লে কি তাহিয়াতুল মসজিদের নামায হয়ে যাবে কি? যেমন ফজর, যোহর (৪ রাকাত)? না তাহিয়াতুল মসজিদের নামায আলাদা ভাবে আগে পড়তে হবে তারপর অন্য সুন্নাত পড়তে হবে?
আশা করি আমার প্রশ্ন বুঝতে পেরেছেন।
উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম। ৪ রাকাত বিশিষ্ট সুন্নাত নামায এক সালামে চার রাকআত পড়বেন। ২। সময় থাকলে আগে তাহিয়্যাতুল মসজিদ দুই রাকআত পড়ে নিবেন। সময় না থাকলে ওয়াক্তের সুন্নাতই পড়বেন। তবে ফজরের নামাযের সুন্নাত মসজিদে পড়লে তাহিয়্যাতুল মসজিদ পড়ার দরকার নেই। ফজরের সুন্নাত বাড়িতে পড়লে তাহিয়্যাতুল মসজিদ পড়া যাবে কিনা এই নিয়ে কিছুটা বিতর্ক আছে। আপনি যে কোন একটা পদ্ধতি গ্রহণ করতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন।