QA As Sunnah Q&A

শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব বলেছিলেন, যে সমস্ত খেলাধুলাইয় শরীর চর্চা হয়না মানে শুধু বসে বসে সময় নষ্ট করে আনন্দ নেয়া হয় সেসকল খেলাধুলা হারাম যেমন মোবাইল এ গেমস... এগুলা হারাম!! আমি এ…

ক্যাটাগরি
অর্থনৈতিক → আদব আখলাক → ইতিহাস → নামায → ত্বহারাত পবিত্রতা → জানাযা-কবর যিয়ারত → ঈমান → রোজা → সফর → আকীকা → শিরক-বিদআত → ঈদ কুরবানী → হাদীস ও উসূলুল হাদীস → যিকির দুআ আমল → নফল সালাত → হালাল হারাম → লেনদেন → বিবাহ-তালাক → তাওহীদ → তারাবীহ → যাকাত → ফিতরা → ব্যক্তিগত ও পারিবারিক → জুমআ → সুন্নাত → দাওয়াত ও তাবলিগ → কুরআন → হাদীস → জাদু-টোনা → সিরাত সামায়েল → পোশাক পরিচ্ছেদ → ফারায়েজ → মানত → আখিরাত → জান্নাত-জাহান্নাম → তাফসীর → রিসালাত → হজ্জ → জিহাদ → বাতিল ফিরকা → বিতর → সাধারণ দান-সদকাহ → হালাল → বিচার আচার → সালাত → ব্যক্তিগত ও তাবলিগ → সদকাহ → কাফফরা → সুদ-ঘুষ → আকীদা → পবিত্রতা → গুনাহ → জায়েয → রমযান → ইতিকাফ → দান-সদকাহ → বিদআত → মুসাফির → মসজিদ → পোশাক-পর্দা → তায়াম্মুম → বিবিধ →
হালাল হারাম • প্রশ্ন #১৭১২ • ভিউ: ৮৭ • ০৬ অক্টোবর, ২০১০

শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব বলেছিলেন, যে সমস্ত খেলাধুলাইয় শরীর চর্চা হয়না মানে শুধু বসে বসে সময় নষ্ট করে আনন্দ নেয়া হয় সেসকল খেলাধুলা হারাম যেমন মোবাইল এ গেমস... এগুলা হারাম!! আমি এ…

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব বলেছিলেন, যে সমস্ত খেলাধুলাইয় শরীর চর্চা হয়না মানে শুধু বসে বসে সময় নষ্ট করে আনন্দ নেয়া হয় সেসকল খেলাধুলা হারাম যেমন মোবাইল এ গেমস... এগুলা হারাম!! আমি একজন কম্পিউটার সায়েন্স এর ছাত্র... আমার গেমস খেলতে ভালো লাগে এবং বানাতেও চাই... কিন্তু যদি এই গেমস ই হারাম হয় তাহলে গেমস বানিয়ে আমার উপার্জনও হারাম হবে... আমি আমার উপার্জন হারাম পথে করতে চাইনা...পাশাপাশি আমার শিক্ষক হবার ইচ্ছা আছে...তবে কম্পিউটার সাইয়েন্সের অনেক ফিল্ড...যেকোনো দিকে আমার ভালো লাগতে পারে...যেমন ফটোশপ...ফটো এডিট করা...কিন্তু ইসলামে ছবি তুলাই হারাম যাদের জীবন আছে... তাই এ বিষয়ে পূর্ণ ধারণা জানতে চাচ্ছি...
উত্তর
Published
আপনি কম্পিউটার বিভাগেই সচ্ছ একটি পেশা গ্রহন করুন। যেখানে হারামের কোন সন্দেহ থাকবে না। কেননা রাসূলুল্লাহ সা. বলেছেন,إِنَّ الْحَلاَلَ بَيِّنٌ وَإِنَّ الْحَرَامَ بَيِّنٌ وَبَيْنَهُمَا مُشْتَبِهَاتٌ لاَ يَعْلَمُهُنَّ كَثِيرٌ مِنَ النَّاسِ فَمَنِ اتَّقَى الشُّبُهَاتِ اسْتَبْرَأَ لِدِينِهِ وَعِرْضِهِ وَمَنْ وَقَعَ فِى الشُّبُهَاتِ وَقَعَ فِى الْحَرَامِ নিশ্চয় হালালকাজগুলো বলে দেয়া হয়েছে এবং হারামগুলোও বলে দেয়া হয়েছে। এই দুয়ের মাঝে আছে সন্দেহযুক্ত বিষয়। অধিকাংশ মানুষ তা জানে না। সুতরাংযে সন্দেহ থেকে বেচেঁ থাকবে সে তার ধর্ম ও সম্মানকে মুক্ত রাখবে আর যে সন্দেহের মধ্যে পতিত হবে (অর্থাৎ হালাল নাকি হারাম তা স্পষ্ট হচ্ছে না এমন সন্দেহ যুক্ত কোন কাজ করবে) সে হারাম কাজ করবে। সহীহ মুসলিম, হাদীস নং ৪১৭৮; সহীহ বুখারী, হাদীস নং ৫২। আপনি যেগুলো বলেছেন সেগুলো আসলে সন্দেহযুক্ত বিষয়। একদিলে তাকালে জায়েজ মনে হয় আবার অন্যদিকে তাকালে না জায়েজ মনে হয়। সুতরাং আপনি সকল সন্দেযুক্ত বিষয় থেকে বিরত থাকুন। আল্লাহ আপনাকে তাওফীক দিন।
✅