QA As Sunnah Q&A

আসসালামুয়ালাইকুম। আমার প্রশ্ন হচ্ছে--- আমি কিছুদিন আগে সা্উদীআরাবিয়াতে আসছি। এখানে আসতে আমার প্রায় ৮ লাখ টাকা খরচ হয়েছে। প্রায় ১লাখ টাকা গ্রামীণ ব্যাংক থেকে ঋণ নেয়া। কিন্তু আমার কোন ইচ্ছা ছি…

ক্যাটাগরি
অর্থনৈতিক → আদব আখলাক → ইতিহাস → নামায → ত্বহারাত পবিত্রতা → জানাযা-কবর যিয়ারত → ঈমান → রোজা → সফর → আকীকা → শিরক-বিদআত → ঈদ কুরবানী → হাদীস ও উসূলুল হাদীস → যিকির দুআ আমল → নফল সালাত → হালাল হারাম → লেনদেন → বিবাহ-তালাক → তাওহীদ → তারাবীহ → যাকাত → ফিতরা → ব্যক্তিগত ও পারিবারিক → জুমআ → সুন্নাত → দাওয়াত ও তাবলিগ → কুরআন → হাদীস → জাদু-টোনা → সিরাত সামায়েল → পোশাক পরিচ্ছেদ → ফারায়েজ → মানত → আখিরাত → জান্নাত-জাহান্নাম → তাফসীর → রিসালাত → হজ্জ → জিহাদ → বাতিল ফিরকা → বিতর → সাধারণ দান-সদকাহ → হালাল → বিচার আচার → সালাত → ব্যক্তিগত ও তাবলিগ → সদকাহ → কাফফরা → সুদ-ঘুষ → আকীদা → পবিত্রতা → গুনাহ → জায়েয → রমযান → ইতিকাফ → দান-সদকাহ → বিদআত → মুসাফির → মসজিদ → পোশাক-পর্দা → তায়াম্মুম → বিবিধ →
হালাল হারাম • প্রশ্ন #১৭২১ • ভিউ: ৮২ • ১৫ অক্টোবর, ২০১০

আসসালামুয়ালাইকুম। আমার প্রশ্ন হচ্ছে--- আমি কিছুদিন আগে সা্উদীআরাবিয়াতে আসছি। এখানে আসতে আমার প্রায় ৮ লাখ টাকা খরচ হয়েছে। প্রায় ১লাখ টাকা গ্রামীণ ব্যাংক থেকে ঋণ নেয়া। কিন্তু আমার কোন ইচ্ছা ছি…

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
আসসালামুয়ালাইকুম। আমার প্রশ্ন হচ্ছে--- আমি কিছুদিন আগে সা্উদীআরাবিয়াতে আসছি। এখানে আসতে আমার প্রায় ৮ লাখ টাকা খরচ হয়েছে। প্রায় ১লাখ টাকা গ্রামীণ ব্যাংক থেকে ঋণ নেয়া। কিন্তু আমার কোন ইচ্ছা ছিলনা ঋণ নেয়ার কারন ব্যাংককে সূদ দিতে হবে। সূদ হারাম, আমি জানি। আমার বড় ভাই টাকা ম্যানেজ করতে না পারায় অবশেষে গ্রামীণ ব্যাংক থেকে ঋণ নেয়া হয়। আমি বড় ভাইকে লোন নিতে নিষেধ করলে তিনি বলেন- জীবন বাচাতে শুকরের মাংস খাওয়াও জায়েজ। আল্লাহ মাফ করে দিবে। এখন আমি এখানে যে আয-উপার্জন করছি এই টাকা হালাল নাকি হারাম হবে?
উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম। এভাবে টাকা লোন নেয়া জায়েজ হয় নি। আপনাদের জান বাচানোর মত পরিস্থিতি সৃষ্টি হয় নি সুতরাং এমনটি না করার দরকার ছিল। দ্রুত ব্যাংকের টাকা শোধ করে দিন এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন। তবে আপনার ইনকাম হারাম হবে না। আপনার উপার্জন হালাল।
✅