QA As Sunnah Q&A

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। আমার জানার প্রয়োজন ছিল যে, ১। ইমামের পিছনে নামাজে অনেক সময় খেয়াল থাকেনা- অন্য মনষ্ক হয়ে যাই। ইমাম সালাম ফিরানোর সময় হঠাত খেয়াল হয় আমিতো তাশাহুদই পড়িনি। এখন …

ক্যাটাগরি
অর্থনৈতিক → আদব আখলাক → ইতিহাস → নামায → ত্বহারাত পবিত্রতা → জানাযা-কবর যিয়ারত → ঈমান → রোজা → সফর → আকীকা → শিরক-বিদআত → ঈদ কুরবানী → হাদীস ও উসূলুল হাদীস → যিকির দুআ আমল → নফল সালাত → হালাল হারাম → লেনদেন → বিবাহ-তালাক → তাওহীদ → তারাবীহ → যাকাত → ফিতরা → ব্যক্তিগত ও পারিবারিক → জুমআ → সুন্নাত → দাওয়াত ও তাবলিগ → কুরআন → হাদীস → জাদু-টোনা → সিরাত সামায়েল → পোশাক পরিচ্ছেদ → ফারায়েজ → মানত → আখিরাত → জান্নাত-জাহান্নাম → তাফসীর → রিসালাত → হজ্জ → জিহাদ → বাতিল ফিরকা → বিতর → সাধারণ দান-সদকাহ → হালাল → বিচার আচার → সালাত → ব্যক্তিগত ও তাবলিগ → সদকাহ → কাফফরা → সুদ-ঘুষ → আকীদা → পবিত্রতা → গুনাহ → জায়েয → রমযান → ইতিকাফ → দান-সদকাহ → বিদআত → মুসাফির → মসজিদ → পোশাক-পর্দা → তায়াম্মুম → বিবিধ →
ব্যক্তিগত ও পারিবারিক • প্রশ্ন #১৭২৫ • ভিউ: ৬৪ • ১৯ অক্টোবর, ২০১০

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। আমার জানার প্রয়োজন ছিল যে, ১। ইমামের পিছনে নামাজে অনেক সময় খেয়াল থাকেনা- অন্য মনষ্ক হয়ে যাই। ইমাম সালাম ফিরানোর সময় হঠাত খেয়াল হয় আমিতো তাশাহুদই পড়িনি। এখন …

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। আমার জানার প্রয়োজন ছিল যে, ১। ইমামের পিছনে নামাজে অনেক সময় খেয়াল থাকেনা- অন্য মনষ্ক হয়ে যাই। ইমাম সালাম ফিরানোর সময় হঠাত খেয়াল হয় আমিতো তাশাহুদই পড়িনি। এখন ইমামের পিছনে নামাজে প্রথম অথবা শেষ বৈঠকে যদি তাশাহুদই পড়তে ভুলে যাই সেক্ষেত্রে আমার নামাজ কি পুনরায় পড়তে হবে? নাকি নামাজ হয়ে যাবে?
২। আমি প্রায়ই নামাজে কম বেশি সম্পর্কে সন্দেহে পড়ি কিভাবে এই সন্দেহ দূর করতে পারি?
৩। বিতরের নামাজে শেষ রাকাতে সূরা পাঠের পরে আল্লাহু আকবার দিয়ে হাত উঠাতে ও কুনুত পড়তে ভুলে গেলে কি নামাজ পুনরায় পড়তে হবে?
৪। নামাজে সূরা ফাতিহার পরে অন্য সূরা পড়তে ভুলে গিয়ে রুকুতে গেলে কি নামাজের কোনো ক্ষতি হবে?
৫। আমার নামাজে সকল ভুলের ক্ষেত্রে সবচেয়ে বড় কারণ আমি নামাজে খেয়াল রাখতে পারিনা। আমি কিভাবে আমার নামাজ আরও খেয়াল দিয়ে মনোযোগের সাথে পড়তে পারি?
উত্তর
Published
ওয়া আালাই কুমুস সালাম। ১। নামায হয়ে যাবে, তবে এটা খুবই বাজে কাজ হবে। কারণ তাশাহুদু পড়া ওয়াজিব। ২। নামাযে মনোযোগ নিয়ে আসার চেষ্টা করুন। বেশী করে আউযুবিল্লাহি মিনাশ শায়ত নিররযীম পড়ুন। ৩। সাজাদায়ে সাহু দিতে হবে। নামায শেষ করে উঠে পড়লে পূনরায় নামায পড়াই উত্তম হবে। ৪। সাজদায়ে সাহু দিতে হবে। ৫। যে কাজের যত গুরুত্ব সেই কাজে খেয়াল ততো বেশী থাকে। আমার মনে হয় আপনি নামাযকে যথাযথ গুরুত্ব দিতে পারছেন না। যথাযথ গুরুত্ব দেয়ার চেষ্টা করুন এবং আল্লাহর কাছে বেশী বেশী দুআ করুন ইনশাআল্লাহ আপনার সমস্যা দূর হয়ে যাবে।
✅