QA As Sunnah Q&A

মিসেস ক এর গত এক বছর ধরে প্রতি মাসে দুই দিন করে পিরিওড হচ্ছে। কখনো আড়াই দিন ও হয়েছে। আবার কখনো দুই দিন পর এক দিন বিরতি দিয়ে আরেক দিন হয়েছে। এক্ষেত্রে সালাত-সিয়াম এর বিধান কী? পিরিওড এর সর্বন…

ক্যাটাগরি
অর্থনৈতিক → আদব আখলাক → ইতিহাস → নামায → ত্বহারাত পবিত্রতা → জানাযা-কবর যিয়ারত → ঈমান → রোজা → সফর → আকীকা → শিরক-বিদআত → ঈদ কুরবানী → হাদীস ও উসূলুল হাদীস → যিকির দুআ আমল → নফল সালাত → হালাল হারাম → লেনদেন → বিবাহ-তালাক → তাওহীদ → তারাবীহ → যাকাত → ফিতরা → ব্যক্তিগত ও পারিবারিক → জুমআ → সুন্নাত → দাওয়াত ও তাবলিগ → কুরআন → হাদীস → জাদু-টোনা → সিরাত সামায়েল → পোশাক পরিচ্ছেদ → ফারায়েজ → মানত → আখিরাত → জান্নাত-জাহান্নাম → তাফসীর → রিসালাত → হজ্জ → জিহাদ → বাতিল ফিরকা → বিতর → সাধারণ দান-সদকাহ → হালাল → বিচার আচার → সালাত → ব্যক্তিগত ও তাবলিগ → সদকাহ → কাফফরা → সুদ-ঘুষ → আকীদা → পবিত্রতা → গুনাহ → জায়েয → রমযান → ইতিকাফ → দান-সদকাহ → বিদআত → মুসাফির → মসজিদ → পোশাক-পর্দা → তায়াম্মুম → বিবিধ →
ত্বহারাত পবিত্রতা • প্রশ্ন #১৭২৮ • ভিউ: ৬৯ • ২২ অক্টোবর, ২০১০

মিসেস ক এর গত এক বছর ধরে প্রতি মাসে দুই দিন করে পিরিওড হচ্ছে। কখনো আড়াই দিন ও হয়েছে। আবার কখনো দুই দিন পর এক দিন বিরতি দিয়ে আরেক দিন হয়েছে। এক্ষেত্রে সালাত-সিয়াম এর বিধান কী? পিরিওড এর সর্বন…

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
মিসেস ক এর গত এক বছর ধরে প্রতি মাসে দুই দিন করে পিরিওড হচ্ছে। কখনো আড়াই দিন ও হয়েছে। আবার কখনো দুই দিন পর এক দিন বিরতি দিয়ে আরেক দিন হয়েছে। এক্ষেত্রে সালাত-সিয়াম এর বিধান কী? পিরিওড এর সর্বনিম্ন সময়সীমা তিন দিন। যাদের নিয়মিত তিন দিনের কম হয় তাদের বিধান কী?
উত্তর
Published
পিরিয়ডের সর্বনিম্ন সময় নিয়ে ফকীহদের মাঝে মতভেদ আছে। ইমাম আহমাদ ও ইমাম শাফেয়ী রহি. বলেছেন ১দিন। ইমাম মালেক রহি. বলেছেন সর্বনিম্ন কোন সময়সীমা নেই। ইমাম আবু হানীফা রহ. বলেছেন, ৩ দিন। আপনি যদি আবু হানীফা রহি. এর মত মানেন তাহলে ৩ দিনের কম হলে সেটা পিরিয়ড তথা মাসিক হিসাবে গণ্য হবে না। নামায রোজা চালিয়ে যেতে হবে। তবে দুই দিন হয়ে বন্ধ হয়ে আবার হলে পুরো সময়টা মাসিক হিসাবে গণ্য হবে, কারণ এক্ষেত্রে মোট তিন দিন পার হয়ে যা্য়। আবু হানীফা রহ. এর মত মানার ভিতরেই অধিক সতর্কতা। দলীলসহ বিস্তারিত জানতে দেখুন, আল-ফিকহুল ইসলামিয়্যু ও আদিল্লাতুহু ১/৫৪০।
✅