QA As Sunnah Q&A

আসসালামু আলাইকুম শাইখ। আমার ৩টা প্রশ্ন ১। অনেক সময় আমরা মসজিদে নামায পড়তে গেলে একটু দেরি হয়ে যায়, ইমাম সাহেব তেলায়াত শুরু করে দেন। আমরা আল্লাহু আঁকবর বলে হাত বেধে কি সানা পড়বো না ইমাম সাহেবে…

ক্যাটাগরি
অর্থনৈতিক → আদব আখলাক → ইতিহাস → নামায → ত্বহারাত পবিত্রতা → জানাযা-কবর যিয়ারত → ঈমান → রোজা → সফর → আকীকা → শিরক-বিদআত → ঈদ কুরবানী → হাদীস ও উসূলুল হাদীস → যিকির দুআ আমল → নফল সালাত → হালাল হারাম → লেনদেন → বিবাহ-তালাক → তাওহীদ → তারাবীহ → যাকাত → ফিতরা → ব্যক্তিগত ও পারিবারিক → জুমআ → সুন্নাত → দাওয়াত ও তাবলিগ → কুরআন → হাদীস → জাদু-টোনা → সিরাত সামায়েল → পোশাক পরিচ্ছেদ → ফারায়েজ → মানত → আখিরাত → জান্নাত-জাহান্নাম → তাফসীর → রিসালাত → হজ্জ → জিহাদ → বাতিল ফিরকা → বিতর → সাধারণ দান-সদকাহ → হালাল → বিচার আচার → সালাত → ব্যক্তিগত ও তাবলিগ → সদকাহ → কাফফরা → সুদ-ঘুষ → আকীদা → পবিত্রতা → গুনাহ → জায়েয → রমযান → ইতিকাফ → দান-সদকাহ → বিদআত → মুসাফির → মসজিদ → পোশাক-পর্দা → তায়াম্মুম → বিবিধ →
নামায • প্রশ্ন #১৭৪৬ • ভিউ: ৭০ • ০৯ নভেম্বর, ২০১০

আসসালামু আলাইকুম শাইখ। আমার ৩টা প্রশ্ন ১। অনেক সময় আমরা মসজিদে নামায পড়তে গেলে একটু দেরি হয়ে যায়, ইমাম সাহেব তেলায়াত শুরু করে দেন। আমরা আল্লাহু আঁকবর বলে হাত বেধে কি সানা পড়বো না ইমাম সাহেবে…

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
আসসালামু আলাইকুম শাইখ। আমার ৩টা প্রশ্ন
১। অনেক সময় আমরা মসজিদে নামায পড়তে গেলে একটু দেরি হয়ে যায়, ইমাম সাহেব তেলায়াত শুরু করে দেন। আমরা আল্লাহু আঁকবর বলে হাত বেধে কি সানা পড়বো না ইমাম সাহেবের তেলায়াত শুনব। আবার এমনও হয় যে আমাদের সানা শেষ না হতেই ইমাম সাহেব তেলায়াত শুরু করে দেন সেক্ষেত্রে আমরা কি তেলায়াত শুনব না আগে সানা শেষ করব তারপর তেলায়াত শুনব। ২। যোহর আর আছর নামাযে ইমাম সাহেবের পিছনে প্রথম দুই রাকায়াতে আমরা কি শুধু সূরা ফাতিহা পড়বো না সূরা ফাতিহার পর অন্য সূরাও পড়তে হবে?
৩। ৪ রাকায়াত বিশিষ্ট নামাযে যদি ৩ রাকায়াত পরে গিয়ে জামাত ধরা হয় তাহলে ইমাম সাহেব সালাম ফিরানোর পরে বাকি নামায পড়ার বিধানটা জানতে চাচ্ছি। যেমন বাকি নামাযে কই বৈঠক হবে, কই নং রাকায়াতে বৈঠক হবে ইত্যাদি। আর মাগরিব নামাযের বিধানটাও বলে দিয়েন। যাযাকাল্লাহ খাইর
উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম। ইমাম সাহে তেলাওয়াত শুরু করে দিলে তেলাওয়াত শুনবেন আর না শুরু করলে সানা পড়বেন। তেলাওয়াত শুরু করে দিলে তেলাওয়াত শুনতে কুরআনে আদেশ করা হয়েছে। ২।এই বিষয়ে ফকীহদের মাঝে বিতর্ক আছে। আপনি যে কোন একটি পদ্ধতি অবলম্বন করতে পারেন। পড়া অথবা না পড়া। ৩। চার রাকআত বিশিষ্ট নামাযের তিন রাকআত না পেলে ইমাম সাহেব সালাম ফিরানোর পর উঠে সূরা ফাতিহার সাথে আরেকটি সূরা পড়ে রুক সাজাদা দিয়ে বসে তাশাহুদ. দরুদ শরীফ ও দুআ মাসূরা পড়ে নামায শেষে করবেন। মাগরিবেও এক রাকআত না পেলে একই বিধান। আশা করি বুঝতে পেরেছেন।
✅