QA As Sunnah Q&A

সিজদা সাহু করার সহি নিয়ম কি? কখন / কন ভুল এর কারনে সিজদা সাহু দিতে হয়?

ক্যাটাগরি
অর্থনৈতিক → আদব আখলাক → ইতিহাস → নামায → ত্বহারাত পবিত্রতা → জানাযা-কবর যিয়ারত → ঈমান → রোজা → সফর → আকীকা → শিরক-বিদআত → ঈদ কুরবানী → হাদীস ও উসূলুল হাদীস → যিকির দুআ আমল → নফল সালাত → হালাল হারাম → লেনদেন → বিবাহ-তালাক → তাওহীদ → তারাবীহ → যাকাত → ফিতরা → ব্যক্তিগত ও পারিবারিক → জুমআ → সুন্নাত → দাওয়াত ও তাবলিগ → কুরআন → হাদীস → জাদু-টোনা → সিরাত সামায়েল → পোশাক পরিচ্ছেদ → ফারায়েজ → মানত → আখিরাত → জান্নাত-জাহান্নাম → তাফসীর → রিসালাত → হজ্জ → জিহাদ → বাতিল ফিরকা → বিতর → সাধারণ দান-সদকাহ → হালাল → বিচার আচার → সালাত → ব্যক্তিগত ও তাবলিগ → সদকাহ → কাফফরা → সুদ-ঘুষ → আকীদা → পবিত্রতা → গুনাহ → জায়েয → রমযান → ইতিকাফ → দান-সদকাহ → বিদআত → মুসাফির → মসজিদ → পোশাক-পর্দা → তায়াম্মুম → বিবিধ →
নামায • প্রশ্ন #১৭৭১ • ভিউ: ৭৩ • ০৪ ডিসেম্বর, ২০১০

সিজদা সাহু করার সহি নিয়ম কি? কখন / কন ভুল এর কারনে সিজদা সাহু দিতে হয়?

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
সিজদা সাহু করার সহি নিয়ম কি? কখন / কন ভুল এর কারনে সিজদা সাহু দিতে হয়?
উত্তর
Published
নামাযের মধ্যে কোন ওয়াজিব বাদ পড়লে বা কোন রুকন আগ-পিছ হয়ে গেলে তথা যে কোন গুরুত্বপূর্ণ ভুলের জন্য সাহু সিজদা দিতে হয়। সাহু সিজদা সালামের আগে, পরে যে কোন সময় দেয়া যায়। অর্থাৎ তাশাহুদু, দরুদ ও দুআ মাসূরা পড়ে সাহু সিজদা করে সালাম ফিরানো অথবা তাশাহুদু পড়ে কিংবা তাশাহুদুর সাথে দরুরদ ও দুআ মাসূরা পড়ে সালাম ফিরিয়ে সাহু সিজদা করে আবার পূনরায় সবগুলো পড়ে সালাম ফিরানো। সহীহ হাদীসে উভয় পদ্ধতিই আছে। আমাদের সমাজে সালামের পরে সাহু সিজদা দেয়া হয়, এটা সহীহ হাদীস সম্মত। দেখুন, জামে তিরমিযী, হাদীস নং ৩৬৫ও ৩৯৫। সাহু সিজদা সম্পর্কে আরো জানতে দেখুন, আমাদের দেয়া 1293 নং প্রশ্নের উত্তর। ১২৯৩
✅