QA As Sunnah Q&A

১) সালাতে সালাম ফেরানোর আগে অথবা পরে সাহু সেজদা দেওয়া যায়। কিন্তু আমাদের দেশে যে একপাশে সালাম ফেরানোর পর সেজদা দেওয়া হয়,তা কি সুন্নাতসম্মত? ২)মুতাযিলীরা বিশ্বাস করে কুরআনুল কারীম মাখলুক …

ক্যাটাগরি
অর্থনৈতিক → আদব আখলাক → ইতিহাস → নামায → ত্বহারাত পবিত্রতা → জানাযা-কবর যিয়ারত → ঈমান → রোজা → সফর → আকীকা → শিরক-বিদআত → ঈদ কুরবানী → হাদীস ও উসূলুল হাদীস → যিকির দুআ আমল → নফল সালাত → হালাল হারাম → লেনদেন → বিবাহ-তালাক → তাওহীদ → তারাবীহ → যাকাত → ফিতরা → ব্যক্তিগত ও পারিবারিক → জুমআ → সুন্নাত → দাওয়াত ও তাবলিগ → কুরআন → হাদীস → জাদু-টোনা → সিরাত সামায়েল → পোশাক পরিচ্ছেদ → ফারায়েজ → মানত → আখিরাত → জান্নাত-জাহান্নাম → তাফসীর → রিসালাত → হজ্জ → জিহাদ → বাতিল ফিরকা → বিতর → সাধারণ দান-সদকাহ → হালাল → বিচার আচার → সালাত → ব্যক্তিগত ও তাবলিগ → সদকাহ → কাফফরা → সুদ-ঘুষ → আকীদা → পবিত্রতা → গুনাহ → জায়েয → রমযান → ইতিকাফ → দান-সদকাহ → বিদআত → মুসাফির → মসজিদ → পোশাক-পর্দা → তায়াম্মুম → বিবিধ →
বিবিধ • প্রশ্ন #১৭৮৮ • ভিউ: ৭০ • ২১ ডিসেম্বর, ২০১০

১) সালাতে সালাম ফেরানোর আগে অথবা পরে সাহু সেজদা দেওয়া যায়। কিন্তু আমাদের দেশে যে একপাশে সালাম ফেরানোর পর সেজদা দেওয়া হয়,তা কি সুন্নাতসম্মত? ২)মুতাযিলীরা বিশ্বাস করে কুরআনুল কারীম মাখলুক …

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
১) সালাতে সালাম ফেরানোর আগে অথবা পরে সাহু সেজদা দেওয়া যায়। কিন্তু আমাদের দেশে যে একপাশে সালাম ফেরানোর পর সেজদা দেওয়া হয়,তা কি সুন্নাতসম্মত?
২)মুতাযিলীরা বিশ্বাস করে কুরআনুল কারীম মাখলুক অর্থাৎ সৃষ্ট। আমি এব্যাপারটা ঠিক বুঝিনি। কুরআনকে মাখলুক বলা দ্বারা ঠিক কী বোঝানো হয়েছে?
উত্তর
Published
নামাযের মধ্যে এক দিকে সালাম ফিরানোর কথাও হাদীসে পাওয়া যায়। হাদীসটি হলো:
عَنْ عَائِشَةَ, أَنَّ رَسُولَ اللهِ صَلَّى الله عَليْهِ وسَلَّمَ كَانَ يُسَلِّمُ تَسْلِيمَةً وَاحِدَةً تِلْقَاءَ وَجْهِهِ. হযরত আয়েশা রা. বলেন, রাসূলুল্লাহ সা. একদিবে সালাম ফিরাতেন। সুনানু তিরমিযী, হাদীস নং২৯৬; সুনানু ইবনু মাজাহ, হাদীস নং৯১৯; সহীহ ইবনু খুজা্য়মা, হাদীস নং ৭৩০। শায়খ আলবানী রাহ. বলেছেন হাদীসটি সহীহ ওশায়খ শুয়ািইব আর নাউত রাহ. বলেছেন, হাদীসটির সনদ সহীহ (সহীহ ইবনে হিব্বান, ১৯৯৫ নং হাদীসের টিকা)। এবং অন্যান্য মুহাদ্দিসগণও হাদীসটিকে সহীহ বলেছেন। সুতরাং একদিকে সালাম ফিরানো হাদীসসম্মত। বিস্তারিত জানতে দেখুন আমাদের দেয়া 1293 নং প্রশ্নের উত্তর।
✅