QA As Sunnah Q&A

আসসালামুয়ালাইকুম। আমার প্রশ্ন হল পেশাব থেকে পবিত্রতা বিষয়ে। আমি যখন পেশাব শেষ করি এর পর অনেক্ষন অপেক্ষা করি কারন সম্পূর্ণ পবিত্র যেন হওয়া যায়। কিন্তু তারপরও দেখা যায় কিছু ফোটা ফোটা আসে। আবার…

ক্যাটাগরি
অর্থনৈতিক → আদব আখলাক → ইতিহাস → নামায → ত্বহারাত পবিত্রতা → জানাযা-কবর যিয়ারত → ঈমান → রোজা → সফর → আকীকা → শিরক-বিদআত → ঈদ কুরবানী → হাদীস ও উসূলুল হাদীস → যিকির দুআ আমল → নফল সালাত → হালাল হারাম → লেনদেন → বিবাহ-তালাক → তাওহীদ → তারাবীহ → যাকাত → ফিতরা → ব্যক্তিগত ও পারিবারিক → জুমআ → সুন্নাত → দাওয়াত ও তাবলিগ → কুরআন → হাদীস → জাদু-টোনা → সিরাত সামায়েল → পোশাক পরিচ্ছেদ → ফারায়েজ → মানত → আখিরাত → জান্নাত-জাহান্নাম → তাফসীর → রিসালাত → হজ্জ → জিহাদ → বাতিল ফিরকা → বিতর → সাধারণ দান-সদকাহ → হালাল → বিচার আচার → সালাত → ব্যক্তিগত ও তাবলিগ → সদকাহ → কাফফরা → সুদ-ঘুষ → আকীদা → পবিত্রতা → গুনাহ → জায়েয → রমযান → ইতিকাফ → দান-সদকাহ → বিদআত → মুসাফির → মসজিদ → পোশাক-পর্দা → তায়াম্মুম → বিবিধ →
ত্বহারাত পবিত্রতা • প্রশ্ন #১৮২১ • ভিউ: ৬৯ • ২৩ জানুয়ারী, ২০১১

আসসালামুয়ালাইকুম। আমার প্রশ্ন হল পেশাব থেকে পবিত্রতা বিষয়ে। আমি যখন পেশাব শেষ করি এর পর অনেক্ষন অপেক্ষা করি কারন সম্পূর্ণ পবিত্র যেন হওয়া যায়। কিন্তু তারপরও দেখা যায় কিছু ফোটা ফোটা আসে। আবার…

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
আসসালামুয়ালাইকুম। আমার প্রশ্ন হল পেশাব থেকে পবিত্রতা বিষয়ে। আমি যখন পেশাব শেষ করি এর পর অনেক্ষন অপেক্ষা করি কারন সম্পূর্ণ পবিত্র যেন হওয়া যায়। কিন্তু তারপরও দেখা যায় কিছু ফোটা ফোটা আসে। আবার দেখা যায় একটু পর বন্ধ হয়ে যায়। আবার আসে। আই অবস্থায় আমি যদি পেশাব ধুয়ে চলে আসি আর আর পর যদি আমার অন্তর্বাসে পেশাব লেগে যায় ওই ক্ষেত্রে আমি সালাত আদায়ের আগে কি করতে পারি(কারন আমি যখন অফিস থাকি আবার কাপড় বদলানো সম্ভব নয়) দয়া করে জানাবেন? আমি খুব দিধার মধ্যে থাকি। আমার কোন পেশাব সংক্রান্ত রোগ নেই।
উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম। যদি রোগ না থাকে তাহলে পেশার করে উঠে আসার পর ফোটা ফোটা আসে কিভাবে? যদি রোগ না হয় তাহলে এটা আপনার মানসিক সমস্যা।এক্ষেত্রে করণীয় হলো পেশাবের পর পানি ব্যবহার করে অন্তর্বাসের উপর একটু পানি ছিটিয়ে দেয়া যাতে পেশাব কয়েক ফোটা আবার বের হয়েছে এরক ওয়াসওয়াসা না আসে। তবে যদি নিশ্চিত হন যে, পেশাব কাপড়ে লেগেছে তাহলে ঐ অংশটুকু ধুয়ে নিলেই নামায হয়ে যাবে।
✅