QA As Sunnah Q&A

কুরবানি বিষয়ে একটু জানতে চাচ্ছি। আমার স্বামী চাকুরী করে এবং আমিও চাকুরী করি এক্ষেত্রে আমার স্বামী ও আমার পক্ষ থেকে কি আলাদা আলাদা কুরবানি দিতে হবে? আমরা এতদিন দেখে এসেছি যে গরু কুরবানির ক্ষে…

ক্যাটাগরি
অর্থনৈতিক → আদব আখলাক → ইতিহাস → নামায → ত্বহারাত পবিত্রতা → জানাযা-কবর যিয়ারত → ঈমান → রোজা → সফর → আকীকা → শিরক-বিদআত → ঈদ কুরবানী → হাদীস ও উসূলুল হাদীস → যিকির দুআ আমল → নফল সালাত → হালাল হারাম → লেনদেন → বিবাহ-তালাক → তাওহীদ → তারাবীহ → যাকাত → ফিতরা → ব্যক্তিগত ও পারিবারিক → জুমআ → সুন্নাত → দাওয়াত ও তাবলিগ → কুরআন → হাদীস → জাদু-টোনা → সিরাত সামায়েল → পোশাক পরিচ্ছেদ → ফারায়েজ → মানত → আখিরাত → জান্নাত-জাহান্নাম → তাফসীর → রিসালাত → হজ্জ → জিহাদ → বাতিল ফিরকা → বিতর → সাধারণ দান-সদকাহ → হালাল → বিচার আচার → সালাত → ব্যক্তিগত ও তাবলিগ → সদকাহ → কাফফরা → সুদ-ঘুষ → আকীদা → পবিত্রতা → গুনাহ → জায়েয → রমযান → ইতিকাফ → দান-সদকাহ → বিদআত → মুসাফির → মসজিদ → পোশাক-পর্দা → তায়াম্মুম → বিবিধ →
অর্থনৈতিক • প্রশ্ন #১৮৪৮ • ভিউ: ৫৮ • ১৯ ফেব্রুয়ারি, ২০১১

কুরবানি বিষয়ে একটু জানতে চাচ্ছি। আমার স্বামী চাকুরী করে এবং আমিও চাকুরী করি এক্ষেত্রে আমার স্বামী ও আমার পক্ষ থেকে কি আলাদা আলাদা কুরবানি দিতে হবে? আমরা এতদিন দেখে এসেছি যে গরু কুরবানির ক্ষে…

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
কুরবানি বিষয়ে একটু জানতে চাচ্ছি। আমার স্বামী চাকুরী করে এবং আমিও চাকুরী করি এক্ষেত্রে আমার স্বামী ও আমার পক্ষ থেকে কি আলাদা আলাদা কুরবানি দিতে হবে?
আমরা এতদিন দেখে এসেছি যে গরু কুরবানির ক্ষেত্রে ৭ ভাগ দেয়া হয় ৭ জনের পক্ষ থেকে --- এটা সহিহ কিনা। এক বাড়ীর ৬ ভাই যদি আয়-উপার্জন করে এবং তাদের যদি আলাদা আলাদা সংসার থাকে সেক্ষেত্রে তাদের কোরবাণী কি নিয়মে হবে? প্রত্যেকে আলাদা আলাদা ভাগ দিবে নাকি সকলে একত্রে টাকা দিয়ে একসাথে কুরবানি দিবে?
উত্তর
Published
আপনি যদি কুরবানীর নেসাব পরিমান সম্পদের মালিক হন তাহলে আপনার উপর কুরবানী ওয়াজিব। আপনার স্বামীকেউ কুরাবনী দিতে হবে, আপনাকেও দিতে হবে। বড় পশু অর্থাৎ গরু, মহিষ, উটে ৭ জন কুরবানী দেয়া যায়, এটা সহীহ এবং সঠিক কথা। উম্মতের কর্মধারা এর উপরই শত শত বছর চলে আসছে। বেশ কিছু সহীহ হাদীসে এই কথা বলা আছে। প্রত্যেকের উপরই কুরবানী ওয়াজিব। গরু হলে এক গরুতে সবাই ভাগি হতে পারে, সমস্যা নেই।
✅