QA As Sunnah Q&A

মুহতারাম আস সালামু আলাইকুম। আমার প্রশ্ন: একটা গরু দিয়ে কয়জন এর আকিকা দেওয়া যাবে? আলহামদুলিল্লাহ গত সপ্তাহে আমার একটা কন্যা সন্তান হয়েছে। আমার ভাই এর দুইটা সন্তান (এক ছেলে, এক মেয়ে) আছে। কিন্…

ক্যাটাগরি
অর্থনৈতিক → আদব আখলাক → ইতিহাস → নামায → ত্বহারাত পবিত্রতা → জানাযা-কবর যিয়ারত → ঈমান → রোজা → সফর → আকীকা → শিরক-বিদআত → ঈদ কুরবানী → হাদীস ও উসূলুল হাদীস → যিকির দুআ আমল → নফল সালাত → হালাল হারাম → লেনদেন → বিবাহ-তালাক → তাওহীদ → তারাবীহ → যাকাত → ফিতরা → ব্যক্তিগত ও পারিবারিক → জুমআ → সুন্নাত → দাওয়াত ও তাবলিগ → কুরআন → হাদীস → জাদু-টোনা → সিরাত সামায়েল → পোশাক পরিচ্ছেদ → ফারায়েজ → মানত → আখিরাত → জান্নাত-জাহান্নাম → তাফসীর → রিসালাত → হজ্জ → জিহাদ → বাতিল ফিরকা → বিতর → সাধারণ দান-সদকাহ → হালাল → বিচার আচার → সালাত → ব্যক্তিগত ও তাবলিগ → সদকাহ → কাফফরা → সুদ-ঘুষ → আকীদা → পবিত্রতা → গুনাহ → জায়েয → রমযান → ইতিকাফ → দান-সদকাহ → বিদআত → মুসাফির → মসজিদ → পোশাক-পর্দা → তায়াম্মুম → বিবিধ →
ঈদ কুরবানী • প্রশ্ন #১৮৬ • ভিউ: ৮৬ • ০২ আগস্ট, ২০০৬

মুহতারাম আস সালামু আলাইকুম। আমার প্রশ্ন: একটা গরু দিয়ে কয়জন এর আকিকা দেওয়া যাবে? আলহামদুলিল্লাহ গত সপ্তাহে আমার একটা কন্যা সন্তান হয়েছে। আমার ভাই এর দুইটা সন্তান (এক ছেলে, এক মেয়ে) আছে। কিন্…

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
মুহতারাম আস সালামু আলাইকুম। আমার প্রশ্ন: একটা গরু দিয়ে কয়জন এর আকিকা দেওয়া যাবে? আলহামদুলিল্লাহ গত সপ্তাহে আমার একটা কন্যা সন্তান হয়েছে। আমার ভাই এর দুইটা সন্তান (এক ছেলে, এক মেয়ে) আছে। কিন্তু উনি তাদের আকিকা দেন নাই। একটা গরু দিয়ে কি এই তিন জনের আকিকা দেওয়া যবে? আমার দাদি আমার আকিকা দিয়েছিল আমার ফুফুর বিয়ের সময়। এটা কি সহিহ হবে, যদি না হয় তবে আমাকে কি আবার আমার আকিকা দিতে হবে?
উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম। আকীকার ক্ষেত্রে সুন্নাত হলো ছাগল, ভেড়া বা এজাতীয় পশু জবেহ করা। ছেলের জন্য দুটি আর মেয়ের জন্য একটি। তবে ছেলের জন্যও একটা দেয়া যায়, এটা হাদীসে আছে। সকল ক্ষেত্রে আমাদের সুন্নাতের অনুস্বরণ করা উচিৎ। গরু দিয়ে আকীকা রাসূলুল্লাহ সা. কিংবা সাহাবীগণ করেননি। তবে আলেমগণ গরু দিয়ে আকীকা করাকে জায়েজ বলেছেন।আবার এক পশুতে একাধিক আকীকাও সাহবীগণ দেননি। তবে আলেমগণ কুরবানীর উপর কিয়াস করে বলেন, বড় পশুতে একাদিক কুরবানী দেয়া জায়েজ। সে হিসেবে প্রশ্নেল্লিখেত তিন জনের জন্য একটি গরু যথেষ্ট হবে।
✅