QA As Sunnah Q&A

সালাতুল আওয়াবীন এর সময় কখন? মাগরিবের পরে নাকি সূর্যোদয়ের পরে?

ক্যাটাগরি
অর্থনৈতিক → আদব আখলাক → ইতিহাস → নামায → ত্বহারাত পবিত্রতা → জানাযা-কবর যিয়ারত → ঈমান → রোজা → সফর → আকীকা → শিরক-বিদআত → ঈদ কুরবানী → হাদীস ও উসূলুল হাদীস → যিকির দুআ আমল → নফল সালাত → হালাল হারাম → লেনদেন → বিবাহ-তালাক → তাওহীদ → তারাবীহ → যাকাত → ফিতরা → ব্যক্তিগত ও পারিবারিক → জুমআ → সুন্নাত → দাওয়াত ও তাবলিগ → কুরআন → হাদীস → জাদু-টোনা → সিরাত সামায়েল → পোশাক পরিচ্ছেদ → ফারায়েজ → মানত → আখিরাত → জান্নাত-জাহান্নাম → তাফসীর → রিসালাত → হজ্জ → জিহাদ → বাতিল ফিরকা → বিতর → সাধারণ দান-সদকাহ → হালাল → বিচার আচার → সালাত → ব্যক্তিগত ও তাবলিগ → সদকাহ → কাফফরা → সুদ-ঘুষ → আকীদা → পবিত্রতা → গুনাহ → জায়েয → রমযান → ইতিকাফ → দান-সদকাহ → বিদআত → মুসাফির → মসজিদ → পোশাক-পর্দা → তায়াম্মুম → বিবিধ →
নামায • প্রশ্ন #১৮৯৫ • ভিউ: ৭৭ • ০৭ এপ্রিল, ২০১১

সালাতুল আওয়াবীন এর সময় কখন? মাগরিবের পরে নাকি সূর্যোদয়ের পরে?

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
সালাতুল আওয়াবীন এর সময় কখন? মাগরিবের পরে নাকি সূর্যোদয়ের পরে?
উত্তর
Published
হাদীস অনুযায়ী সূর্যোদয়ের পরে সালাতুল আওয়াবীন এর সময়।এক হাদীসে আবু হুরায়রা রা. বলেন, أَوْصَانِي خَلِيلِي صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِثَلاثٍ: صِيَامِ ثَلاَثَةِ أَيَّامٍ مِنْ كُلِّ شَهْرٍ وَرَكْعَتَيْ الضُّحَى (فَإِنَّهَا صَلاَةُ الأَوَّابِيْنَ) وَأَنْ أُوتِرَ قَبْلَ أَنْ أَنَامَ
আমার প্রিয়তম বন্ধু (রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) আমাকে তিনটি বিষয়ের উপদেশ দিয়েছেন: (১) প্রত্যেক মাসে তিন দিন সিয়াম পালন, (২) দোহা (চাশত)-এর দু রাকআত সালাত আদায় (কারণ তা সালাতুল আওয়াবীন বা আল্লাহওয়ালাদের সালাত) এবং (৩) ঘুমানোর আগে বিতর আদায়। মুসনাদু আহমাদ, হাদীস নং ৭৫৮৬; সহীহ বুখারী, হাদীস নং ১৯৮১। এই বিষয়ে দলীলসহ বিস্তরিত জানার জন্য রাহে বেলায়াত গ্রন্থের সালাতুদ দোহা বা চাশ্তের নামায অনুচ্ছেদটি দেখুন।
✅