QA As Sunnah Q&A

আসসালামুয়ালাইকুম। আমি জানতাম যে সুলুল্লাহ সঃ বললেনঃ আমি তোমাদের কাছে গুরুত্বপূর্ণ দুটো জিনিস রেখে যাচ্ছি। এর প্রথমটি হলো আল্লাহর কিতাব এবং অপরটি হলো সুন্নত। এটা কি সহিই হাদিস বা আমার জানাটা…

ক্যাটাগরি
অর্থনৈতিক আদব আখলাক ইতিহাস নামায ত্বহারাত পবিত্রতা জানাযা-কবর যিয়ারত ঈমান রোজা সফর আকীকা শিরক-বিদআত ঈদ কুরবানী হাদীস ও উসূলুল হাদীস যিকির দুআ আমল নফল সালাত হালাল হারাম লেনদেন বিবাহ-তালাক তাওহীদ তারাবীহ যাকাত ফিতরা ব্যক্তিগত ও পারিবারিক জুমআ সুন্নাত দাওয়াত ও তাবলিগ কুরআন হাদীস জাদু-টোনা সিরাত সামায়েল পোশাক পরিচ্ছেদ ফারায়েজ মানত আখিরাত জান্নাত-জাহান্নাম তাফসীর রিসালাত হজ্জ জিহাদ বাতিল ফিরকা বিতর সাধারণ দান-সদকাহ হালাল বিচার আচার সালাত ব্যক্তিগত ও তাবলিগ সদকাহ কাফফরা সুদ-ঘুষ আকীদা পবিত্রতা গুনাহ জায়েয রমযান ইতিকাফ দান-সদকাহ বিদআত মুসাফির মসজিদ পোশাক-পর্দা তায়াম্মুম বিবিধ
সুন্নাত • প্রশ্ন #১৮৯৮ • ভিউ: ২১ • ১০ এপ্রিল, ২০১১

আসসালামুয়ালাইকুম। আমি জানতাম যে সুলুল্লাহ সঃ বললেনঃ আমি তোমাদের কাছে গুরুত্বপূর্ণ দুটো জিনিস রেখে যাচ্ছি। এর প্রথমটি হলো আল্লাহর কিতাব এবং অপরটি হলো সুন্নত। এটা কি সহিই হাদিস বা আমার জানাটা…

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
আসসালামুয়ালাইকুম। আমি জানতাম যে সুলুল্লাহ সঃ বললেনঃ আমি তোমাদের কাছে গুরুত্বপূর্ণ দুটো জিনিস রেখে যাচ্ছি। এর প্রথমটি হলো আল্লাহর কিতাব এবং অপরটি হলো সুন্নত। এটা কি সহিই হাদিস বা আমার জানাটা কি ঠিক? আমি আরেকটি হাদিস পেলাম। সেটা বলছে এর প্রথমটি হলো আল্লাহর কিতাব এবং অপরটি হলো আমার আহলে বাইত। তাহলে কোনটা সঠিক? হাদিস টি সংক্ষিপ্ত ভাবে নিচে দেওয়া হলো। ... (সংক্ষিপ্ত ভাবে) যায়দ (রাঃ) বললেন, রাসুলুল্লাহ সঃ একদা বললেনঃ আমি তোমাদের কাছে গুরুত্বপূর্ণ দুটো জিনিস রেখে যাচ্ছি। এর প্রথমটি হলো আল্লাহর কিতাব। এতে হিদায়াত এবং নূর রয়েছে। সুতরাং তোমরা আল্লাহর কিতাবকে অবলম্বন কর, একে শক্ত করে ধরে রাখো। এরপর কুরআনের প্রতি আগ্রহ ও অনুপ্রেরণা দিলেন। আর হলো আমার আহলে বাইত। আর আমি আহলে বাইতর ব্যাপারে তোমাদের আল্লাহর কথা স্মরণ করিয়ে দিচ্ছি, আহলে বাইতর ব্যাপারে তোমাদের আল্লাহর কথা স্মরণ করিয়ে দিচ্ছি। সহীহ মুসলিম (ইফাঃ), হাদিস নং-৬০০৭,৬০১০ সহীহ মুসলিম (ইফাঃ)
উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম। প্রথম হাদীসটিকে শায়খ আলবানী iরহি. হাসান বলেছেন। অর্থের দিকে থেকে দুটি হাদীসের মধ্যে কোন বৈপরীত্য নেই। কেননা সুন্নাত জানার একটি শক্তিশালী মাধ্যম হচ্ছে আহলে বাইত তথা নবী পরিবার।সেই কারণে হয়তো তিনি আহলে বাইতের উপর জোর দিয়েছেন।