QA As Sunnah Q&A

আসসালামুয়ালাইকুম প্রতি মাসে ৩টি রোজা রাখার বিধান কি? ১৩,১৪,১৫ তারিখে রোজা রাখতে না পারলে যে কোনো ৩ দিন রোজা রাখলে কি হবে?

ক্যাটাগরি
অর্থনৈতিক → আদব আখলাক → ইতিহাস → নামায → ত্বহারাত পবিত্রতা → জানাযা-কবর যিয়ারত → ঈমান → রোজা → সফর → আকীকা → শিরক-বিদআত → ঈদ কুরবানী → হাদীস ও উসূলুল হাদীস → যিকির দুআ আমল → নফল সালাত → হালাল হারাম → লেনদেন → বিবাহ-তালাক → তাওহীদ → তারাবীহ → যাকাত → ফিতরা → ব্যক্তিগত ও পারিবারিক → জুমআ → সুন্নাত → দাওয়াত ও তাবলিগ → কুরআন → হাদীস → জাদু-টোনা → সিরাত সামায়েল → পোশাক পরিচ্ছেদ → ফারায়েজ → মানত → আখিরাত → জান্নাত-জাহান্নাম → তাফসীর → রিসালাত → হজ্জ → জিহাদ → বাতিল ফিরকা → বিতর → সাধারণ দান-সদকাহ → হালাল → বিচার আচার → সালাত → ব্যক্তিগত ও তাবলিগ → সদকাহ → কাফফরা → সুদ-ঘুষ → আকীদা → পবিত্রতা → গুনাহ → জায়েয → রমযান → ইতিকাফ → দান-সদকাহ → বিদআত → মুসাফির → মসজিদ → পোশাক-পর্দা → তায়াম্মুম → বিবিধ →
সুন্নাত • প্রশ্ন #১৯১৪ • ভিউ: ৯৫ • ২৬ এপ্রিল, ২০১১

আসসালামুয়ালাইকুম প্রতি মাসে ৩টি রোজা রাখার বিধান কি? ১৩,১৪,১৫ তারিখে রোজা রাখতে না পারলে যে কোনো ৩ দিন রোজা রাখলে কি হবে?

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
আসসালামুয়ালাইকুম প্রতি মাসে ৩টি রোজা রাখার বিধান কি? ১৩,১৪,১৫ তারিখে রোজা রাখতে না পারলে যে কোনো ৩ দিন রোজা রাখলে কি হবে?
উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম। প্রতি চন্দ্র মাসে তিনদিন রোজা রাখা মুস্তাহাব। এই তিন দিন মাসের যে কোন তিন দিন হতে পারে। তবে উত্তম হলো ১৩, ১৪ ও ১৫ তারিখ রোজা রাখা। নিচের হাদীসগুলো লক্ষ্য করুন: হযরত আবু হুরায়রা রা. বলেন,
قَالَ أَوْصَانِي خَلِيلِي بِثَلاَثٍ لاَ أَدَعُهُنَّ حَتَّى أَمُوتَ صَوْمِ ثَلاَثَةِ أَيَّامٍ مِنْ كُلِّ شَهْرٍ وَصَلاَةِ الضُّحَى وَنَوْمٍ عَلَى وِتْرٍ.
আমার বন্ধু অর্থাৎ রাসূলুল্লাহ সা. আমাকে তিনটি ওসিয়ত করেছেন যা আমি মৃত্যু পর্যন্ত ছাড়বো না। ১, প্রতি মাসে তিন দিন রোজা রাখা। ২. দুহা বা চাশতের নামায। ৩. ঘুমের পূর্বে বিতর নামায পড়া। উক্ত হাদীসে যে কোন তারিখে তিনটি রোজা রাখার কথা বলা হয়েছে। নিচের হাদীসটিতে ১৩, ১৪ ও ১৫ তারিখ রোজা রাখার কথা বলা হয়েছে। আবু জার রা. বলেন,
قال رسول الله صلى الله عليه و سلم يا أبا ذر ! إذا صمت من الشهر ثلاثة أيام فصم ثلاث عشرة وأربع عشرة وخمس عشرة রাসূলুল্লাহ সা. বললেন, হে আবু জার! যদি তুমি প্রতি মাসে তিনটি রোজা রাখতে চাউ তাহলে ১৩, ১৪ ও ১৫ তারিখ রোজা রাখবে। সুনানু তিরমিযী, হাদীস নং ৭৬১; সুনানু নাসায়ী, হাদীস নং ২৪২৪
সুতরাং চেষ্টা করবেন এই তিন দিন রোজা রাখার জন্য সম্ভব না হলে আপনি যে কোন তিন দিন রোজা রাখতে পারেন।
✅