QA As Sunnah Q&A

আসসালামু আলায়কুম। দাড়ি না রাখলে তার দিকে রসুলুল্লাহ সঃ ঘৃনাভরে তাকাতেন না, এমন কোন দলিল আছে কি? থাকলে দয়া করে ইনবক্সে জানাবেন।

ক্যাটাগরি
অর্থনৈতিক আদব আখলাক ইতিহাস নামায ত্বহারাত পবিত্রতা জানাযা-কবর যিয়ারত ঈমান রোজা সফর আকীকা শিরক-বিদআত ঈদ কুরবানী হাদীস ও উসূলুল হাদীস যিকির দুআ আমল নফল সালাত হালাল হারাম লেনদেন বিবাহ-তালাক তাওহীদ তারাবীহ যাকাত ফিতরা ব্যক্তিগত ও পারিবারিক জুমআ সুন্নাত দাওয়াত ও তাবলিগ কুরআন হাদীস জাদু-টোনা সিরাত সামায়েল পোশাক পরিচ্ছেদ ফারায়েজ মানত আখিরাত জান্নাত-জাহান্নাম তাফসীর রিসালাত হজ্জ জিহাদ বাতিল ফিরকা বিতর সাধারণ দান-সদকাহ হালাল বিচার আচার সালাত ব্যক্তিগত ও তাবলিগ সদকাহ কাফফরা সুদ-ঘুষ আকীদা পবিত্রতা গুনাহ জায়েয রমযান ইতিকাফ দান-সদকাহ বিদআত মুসাফির মসজিদ পোশাক-পর্দা তায়াম্মুম বিবিধ
হাদীস ও উসূলুল হাদীস • প্রশ্ন #১৯২ • ভিউ: ২৫ • ০৮ আগস্ট, ২০০৬

আসসালামু আলায়কুম। দাড়ি না রাখলে তার দিকে রসুলুল্লাহ সঃ ঘৃনাভরে তাকাতেন না, এমন কোন দলিল আছে কি? থাকলে দয়া করে ইনবক্সে জানাবেন।

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
আসসালামু আলায়কুম। দাড়ি না রাখলে তার দিকে রসুলুল্লাহ সঃ ঘৃনাভরে তাকাতেন না, এমন কোন দলিল আছে কি? থাকলে দয়া করে ইনবক্সে জানাবেন।
উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম। হ্যাঁ, এই বিষয়টি একটি হাদীস থেকে বুঝা যায। নিচে এই বিষয়ে সংক্ষেপে আলোচনা করা হলো:

রাসূলুল্লাহ সা. নিজে দাড়ি রেখেছেন। দাড়ি রাখতে আদেশ করেছেন। দাড়ি কাটতে নিষেধ করেছেন। এবং দাড়িবিহীন মানুষকে তিনি অপছন্দ করতেন। এই বিষয়ে দুটি হাদীস নিচে দেয়া হল:

عَنِ ابْنِ عُمَرَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- ্র خَالِفُوا الْمُشْرِكِينَ أَحْفُوا الشَّوَارِبَ وَأَوْفُوا اللِّحَى অর্থ: ইবনে উমার রা. বলেন, রাসূলুল্লাহ সা. বলেছেণ, তোমরা মুশরিকদের বিপরীত করো, গোঁফ কাটো আর দাড়ি ছেড়ে দাও। সহীহ মুসলিম, হাদীস নং ৬২৫; সহীহ বুখারী, হাদীস নং ৫৮৯৩। ইমাম তাবারী তার সনদে উদ্ধৃত করেছেন যে, পারস্যের সম্রাট রাসূলুল্লাহ সা.-এর নিকট দুজন দূত প্রেরণ করেন:

دخلا على رسول اللهصلى الله عليه وسلم وقد حلقا لحاهما وأعفيا شواربهما فكره النظر إليهما ثم أقبل عليهما فقال من أمركما بهذا قالا أمرنا بهذا ربنا يعنيان كسرى فقال رسول الله لكن ربي قد أمرني بإعفاء لحيتي وقص شاربي

উক্ত দূতদ্বয়ের দাড়ি মুণ্ডিত ছিল ও গোঁফ বড় ছিল। তারা রাসূলুল্লাহ সা.-এর নিকট প্রবেশ করলে তিনি তাদের প্রতি দৃষ্টিপাত করতে অপছন্দ করেন। এরপর তিনি তাদের দিকে তাকিয়ে বলেন, তোমাদেরকে এরূপ করতে কে নির্দেশ দিয়েছে? তারা বলে, আমাদের প্রভু অর্থাৎ সম্রাট। তিনি বলেন, কিন্তু আমার প্রভু আমাকে নির্দেশ দিয়েছেন আমার দাড়ি বড় করতে এবং গোঁফ কাটতে

তারীখুল উমামি ওয়াল মুলূক, ২/১৩৩। এই হাদীস থেকে আমরা বুঝতে পারি রাসূল (সা.) দাড়ি কাটাকে অত্যন্ত ঘৃণা করতেন।