QA As Sunnah Q&A

আসসালামু আলাইকুম। আমার এক আত্মীয়র সাথে কথা প্রসঙ্গে আসল রসুলুল্লাহ সঃ জীবিত না মৃত। আমি ওফাত হয়েছে রসুলুল্লাহ সঃ বলার পর উনি জানতে চাইলেন ১- তাহলে আমরা উনাকে সালাম কেন দিই? ২- যেকোনো কবর বা …

ক্যাটাগরি
অর্থনৈতিক আদব আখলাক ইতিহাস নামায ত্বহারাত পবিত্রতা জানাযা-কবর যিয়ারত ঈমান রোজা সফর আকীকা শিরক-বিদআত ঈদ কুরবানী হাদীস ও উসূলুল হাদীস যিকির দুআ আমল নফল সালাত হালাল হারাম লেনদেন বিবাহ-তালাক তাওহীদ তারাবীহ যাকাত ফিতরা ব্যক্তিগত ও পারিবারিক জুমআ সুন্নাত দাওয়াত ও তাবলিগ কুরআন হাদীস জাদু-টোনা সিরাত সামায়েল পোশাক পরিচ্ছেদ ফারায়েজ মানত আখিরাত জান্নাত-জাহান্নাম তাফসীর রিসালাত হজ্জ জিহাদ বাতিল ফিরকা বিতর সাধারণ দান-সদকাহ হালাল বিচার আচার সালাত ব্যক্তিগত ও তাবলিগ সদকাহ কাফফরা সুদ-ঘুষ আকীদা পবিত্রতা গুনাহ জায়েয রমযান ইতিকাফ দান-সদকাহ বিদআত মুসাফির মসজিদ পোশাক-পর্দা তায়াম্মুম বিবিধ
বাতিল ফিরকা • প্রশ্ন #১৯৫৫ • ভিউ: ২৮ • ০৬ জুন, ২০১১

আসসালামু আলাইকুম। আমার এক আত্মীয়র সাথে কথা প্রসঙ্গে আসল রসুলুল্লাহ সঃ জীবিত না মৃত। আমি ওফাত হয়েছে রসুলুল্লাহ সঃ বলার পর উনি জানতে চাইলেন ১- তাহলে আমরা উনাকে সালাম কেন দিই? ২- যেকোনো কবর বা …

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
আসসালামু আলাইকুম। আমার এক আত্মীয়র সাথে কথা প্রসঙ্গে আসল রসুলুল্লাহ সঃ জীবিত না মৃত। আমি ওফাত হয়েছে রসুলুল্লাহ সঃ বলার পর উনি জানতে চাইলেন ১- তাহলে আমরা উনাকে সালাম কেন দিই? ২- যেকোনো কবর বা পিতামাতা কবর পাশ দিয়ে সালাম দেই কেন যদি ওরা মৃত হয়ে থাকে?
উত্তর জানালে উপকৃত হব ইন-শা-আল্লাহ ও উনাকে জানাতে পারব।
উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম। দুনিয়া থেকে আখেরাতে প্রত্যবর্তনের সিড়ি হলো মৃত্যু। রাসূলুল্লাহ সা., এর মৃত্যু হয়েছে এবং সকল মানুষের মৃত্যু হবে। মৃত ব্যাক্তিদের সালাম দেয়ার কারণ হলো রাসূলুল্লাহ সা. মৃত ব্যক্তিদেরকে সালাম দিতে বলেছেন। একজন মূমিনের জন্য এর চেয়ে বেশী কারণ খোঁজা দরকার নেই। রাসূলুল্লাহ সা. মৃত ব্যক্তিদের জন্য ক্ষমা প্রার্থনা করতে বললে আয়েশা রা. বললেন, কিভাবে করব? তখন তিনি বললেন, قُولِى السَّلاَمُ عَلَى أَهْلِ الدِّيَارِ مِنَ الْمُؤْمِنِينَ وَالْمُسْلِمِينَ وَيَرْحَمُ اللَّهُ الْمُسْتَقْدِمِينَ مِنَّا وَالْمُسْتَأْخِرِينَ وَإِنَّا إِنْ شَاءَ اللَّهُ بِكُمْ لَلاَحِقُونَ
অর্থ: বল, মূমিন এবং মুসলিম কবরবাসীদের উপর সালাম। আল্লাহ পূর্ববর্তীদের এবং পরবর্তীদের সকলের উপর দয়া করুন, অচিরেই আমরা তোমাদের সাথে মিলিত হবো ইনশাআল্লাহ। সহীহ মুসলিম হাদীস নং ২৩০১। অর্থাৎ যেহেতু রাসূলুল্লাহ সা. সালাম দিতে বলেছেন তাই আমরা সালাম দিব।