QA As Sunnah Q&A

আচ্ছালামু আলাইকুম,কেউ যদি ফরজ রোযার কাজা রাখে আর স্ত্রী সহবাসের কারণে তা ভেংগে গেলে তাতে কি গুনাহ হবে আর তার জন্য কি কাফফারা দিতে হবে? উল্লেখ্য আমি বিগত অনেক আগের রোযা গুলা লিস্ট করে কাজা রা…

ক্যাটাগরি
অর্থনৈতিক আদব আখলাক ইতিহাস নামায ত্বহারাত পবিত্রতা জানাযা-কবর যিয়ারত ঈমান রোজা সফর আকীকা শিরক-বিদআত ঈদ কুরবানী হাদীস ও উসূলুল হাদীস যিকির দুআ আমল নফল সালাত হালাল হারাম লেনদেন বিবাহ-তালাক তাওহীদ তারাবীহ যাকাত ফিতরা ব্যক্তিগত ও পারিবারিক জুমআ সুন্নাত দাওয়াত ও তাবলিগ কুরআন হাদীস জাদু-টোনা সিরাত সামায়েল পোশাক পরিচ্ছেদ ফারায়েজ মানত আখিরাত জান্নাত-জাহান্নাম তাফসীর রিসালাত হজ্জ জিহাদ বাতিল ফিরকা বিতর সাধারণ দান-সদকাহ হালাল বিচার আচার সালাত ব্যক্তিগত ও তাবলিগ সদকাহ কাফফরা সুদ-ঘুষ আকীদা পবিত্রতা গুনাহ জায়েয রমযান ইতিকাফ দান-সদকাহ বিদআত মুসাফির মসজিদ পোশাক-পর্দা তায়াম্মুম বিবিধ
বিবিধ • প্রশ্ন #১৯৬০ • ভিউ: ১৪ • ১১ জুন, ২০১১

আচ্ছালামু আলাইকুম,কেউ যদি ফরজ রোযার কাজা রাখে আর স্ত্রী সহবাসের কারণে তা ভেংগে গেলে তাতে কি গুনাহ হবে আর তার জন্য কি কাফফারা দিতে হবে? উল্লেখ্য আমি বিগত অনেক আগের রোযা গুলা লিস্ট করে কাজা রা…

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
আচ্ছালামু আলাইকুম,কেউ যদি ফরজ রোযার কাজা রাখে আর স্ত্রী সহবাসের কারণে তা ভেংগে গেলে তাতে কি গুনাহ হবে আর তার জন্য কি কাফফারা দিতে হবে? উল্লেখ্য আমি বিগত অনেক আগের রোযা গুলা লিস্ট করে কাজা রাখার চেষ্টা করছি।
উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম। রামাজানের কাজা রোজা সহাবাসের মাধ্যমে ভেঙে ফেললে শুধু কাজা করতে হবে কাফফারা দিতে হবে না। এই বিষয়ে ইমাম নববী রহি. বলেন, لو جامع في صوم غير رمضان من قضاء أو نذر أو غيرهما فلا كفارة وبه قال الجمهور وقال قتادة تجب الكفارة في إفساد قضاء رمضان কেউ যদি রমাজানের বাইরে রমাজানের কাজা রোজা, মান্নাতের রোজা কিংবা অন্য কোন রোজা রেখে ভেঙে ফেলে তাহলে অধিকাংশ আলেমের মতে কাফফারা দিতে হবে না। কাতাদাহ রহি. বলেছেন, রমাজানের কাজা রোজা ভাঙলে কাফফারা ওয়াজিব। আলমাজমু শারফিল মুহাজ্জাব, ৬/৩৪৫।