QA As Sunnah Q&A

আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ। ১। যোহরের ফরজ নামাজের আগে ৪ রাকাত সুন্নাত নামাজ পড়ার নিয়ত করে নামাজ পড়তেছি। ২ রাকাতের শেষের দিকে ফরজ নামাজের জন্য জামাত দাঁড়িয়ে গেছে। আমি ২ রাকাতেই সালাম ফির…

ক্যাটাগরি
অর্থনৈতিক → আদব আখলাক → ইতিহাস → নামায → ত্বহারাত পবিত্রতা → জানাযা-কবর যিয়ারত → ঈমান → রোজা → সফর → আকীকা → শিরক-বিদআত → ঈদ কুরবানী → হাদীস ও উসূলুল হাদীস → যিকির দুআ আমল → নফল সালাত → হালাল হারাম → লেনদেন → বিবাহ-তালাক → তাওহীদ → তারাবীহ → যাকাত → ফিতরা → ব্যক্তিগত ও পারিবারিক → জুমআ → সুন্নাত → দাওয়াত ও তাবলিগ → কুরআন → হাদীস → জাদু-টোনা → সিরাত সামায়েল → পোশাক পরিচ্ছেদ → ফারায়েজ → মানত → আখিরাত → জান্নাত-জাহান্নাম → তাফসীর → রিসালাত → হজ্জ → জিহাদ → বাতিল ফিরকা → বিতর → সাধারণ দান-সদকাহ → হালাল → বিচার আচার → সালাত → ব্যক্তিগত ও তাবলিগ → সদকাহ → কাফফরা → সুদ-ঘুষ → আকীদা → পবিত্রতা → গুনাহ → জায়েয → রমযান → ইতিকাফ → দান-সদকাহ → বিদআত → মুসাফির → মসজিদ → পোশাক-পর্দা → তায়াম্মুম → বিবিধ →
নামায • প্রশ্ন #২০০৩ • ভিউ: ৭১ • ২৪ জুলাই, ২০১১

আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ। ১। যোহরের ফরজ নামাজের আগে ৪ রাকাত সুন্নাত নামাজ পড়ার নিয়ত করে নামাজ পড়তেছি। ২ রাকাতের শেষের দিকে ফরজ নামাজের জন্য জামাত দাঁড়িয়ে গেছে। আমি ২ রাকাতেই সালাম ফির…

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ। ১। যোহরের ফরজ নামাজের আগে ৪ রাকাত সুন্নাত নামাজ পড়ার নিয়ত করে নামাজ পড়তেছি। ২ রাকাতের শেষের দিকে ফরজ নামাজের জন্য জামাত দাঁড়িয়ে গেছে। আমি ২ রাকাতেই সালাম ফিরিয়ে জামাতে অংশগ্রহণ করলাম। আমার প্রশ্ন হলো আমার সুন্নাত কি আদায় হবে বা এমন করা যাবে কি?
২। যোহর নামাজ পড়তে মসজিদে যেয়ে দেখি জামাতের সময় আর বেশি বাকি নাই। আমি সুন্নাত ৪ রাকাত পড়তে গেলে ফরয নামাজ ১ বা ২ রাকাত আমি পাবো না তবে আমি ২ রাকাত পড়তে পারবো ঐ সময়ের ভিতরে। এই সময় আমার কি করা উচিত? ২ রাকাত কি সুন্নাত পড়া যাবে কি অথবা তাহিয়াতুল মসজিদ পড়ব?
৩। ইমাম সাহেবের পিছনে নামাজের সময় যদি আমাদের কোন ওয়াজিব অংশে ভুল হয় (যেমন ২ রাকাত পরে কেউ যদি না বসে উঠে যাই বা আত্তাহিয়াতু পড়তে ভুল হলে বা সিজদা বা রুকু তে তাসবিহ পড়তে ভুল হলে বা যেকোনো ওয়জিব ভুল হলে) কিন্তু ইমাম সাহেব ঠিকভাবে নামাজ পড়িয়েছেন সেক্ষেত্রে আমাদের কি করণীয়? আমাদের কি পুনরায় নামায পড়তে হবে?
৪। রাস্তায় হাঁটতে হাঁটতে কি আল্লাহ এর জিকির করা যাবে বা দরুদ শরীফ পড়া যাবে কি? রাস্তায় হাঁটতে হাঁটতে মোবাইল এ হেডফোনের মাধ্যমে কুরআন শরীফ বাংলা অনুবাদসহ শুনা যাবে কি?
উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম। ১ও ২। আপনি দুরাকাতেই সালাম ফিরিয়ে জামাতে অংশগ্রহন করবেন।হাদীসে আছে রাসূলুল্লাহ সা. যুহরের আগে দুরাকাতো অনেকসময় পড়েছেন। সহীহ বুখারী, হাদীস নং ৯৩৭।সুতরাং সময় কম থাকলে আপনি দুরাকাতই আদায় করবেন। ৩। আপনার নামায পূর্ণ হয়ে যাবে। নতুন করে নামায পড়তে হবে না।
✅