QA As Sunnah Q&A

আসসালামুয়ালাইকুম, বিভিন্ন সময় আমরা শুনি নামাজের শেষে সালাম ফিরার আগে দোআ কবুল হয়। নামাজের শেষে তো দোয়া মাসুরা (আল্লাহ হুম্মা ইন্নি জলামতু নাফসি)পড়ি তার পর কি দোআ পড়ব, যে দোআ গুলো সিজদায় পড়ি,…

ক্যাটাগরি
অর্থনৈতিক আদব আখলাক ইতিহাস নামায ত্বহারাত পবিত্রতা জানাযা-কবর যিয়ারত ঈমান রোজা সফর আকীকা শিরক-বিদআত ঈদ কুরবানী হাদীস ও উসূলুল হাদীস যিকির দুআ আমল নফল সালাত হালাল হারাম লেনদেন বিবাহ-তালাক তাওহীদ তারাবীহ যাকাত ফিতরা ব্যক্তিগত ও পারিবারিক জুমআ সুন্নাত দাওয়াত ও তাবলিগ কুরআন হাদীস জাদু-টোনা সিরাত সামায়েল পোশাক পরিচ্ছেদ ফারায়েজ মানত আখিরাত জান্নাত-জাহান্নাম তাফসীর রিসালাত হজ্জ জিহাদ বাতিল ফিরকা বিতর সাধারণ দান-সদকাহ হালাল বিচার আচার সালাত ব্যক্তিগত ও তাবলিগ সদকাহ কাফফরা সুদ-ঘুষ আকীদা পবিত্রতা গুনাহ জায়েয রমযান ইতিকাফ দান-সদকাহ বিদআত মুসাফির মসজিদ পোশাক-পর্দা তায়াম্মুম বিবিধ
নামায • প্রশ্ন #২০২১ • ভিউ: ২০ • ১১ আগস্ট, ২০১১

আসসালামুয়ালাইকুম, বিভিন্ন সময় আমরা শুনি নামাজের শেষে সালাম ফিরার আগে দোআ কবুল হয়। নামাজের শেষে তো দোয়া মাসুরা (আল্লাহ হুম্মা ইন্নি জলামতু নাফসি)পড়ি তার পর কি দোআ পড়ব, যে দোআ গুলো সিজদায় পড়ি,…

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
আসসালামুয়ালাইকুম, বিভিন্ন সময় আমরা শুনি নামাজের শেষে সালাম ফিরার আগে দোআ কবুল হয়। নামাজের শেষে তো দোয়া মাসুরা (আল্লাহ হুম্মা ইন্নি জলামতু নাফসি)পড়ি তার পর কি দোআ পড়ব, যে দোআ গুলো সিজদায় পড়ি, বিষয়টি বুঝিয়ে বলবেন।
উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম। যে দুআ মাসুরা সাধারণত পড়া হয় সেটা ছাড়াও আপনি কুরআন ও হাদীসে বর্ণিত যে কোন দুআ পড়তে পারেন। দুআ মাসুরা অর্থ হলো কুরআন বা হাদীসে বর্ণিত দুআ। যে দুআটির কথা আপনি লিখেছেন সেটাও একটি দুআ মাসূরা। সেটা বাদেও আপনি অন্য যে কোন দুআ মাসুরা পড়তে পারেন। একাধিক দুআও পড়া যায়। রুকু ও সাজদাতে তাসবীহ পড়া হয়. এগুলো দুআ নয়। কারণ দুআ হলো যেখানে কিছু চাওয়া হয় আর তাসবীহতে আল্লাহর বড়ত্ব বর্ণনা করা হয়।