QA As Sunnah Q&A

আসসালামু আলাইকুম। ১। জামায়েতের নামাযে যেকোনো রাকাতের যদি একটা সিজদাহ পর গিয়ে জামায়েতে অংশগ্রহণ করা হয় তাহলে কি করণীয়? ১ম- পরবর্তী রাকাতের জন্য অপেক্ষা করব? ২য়- তখনই নামাযে অংশগ্রহণ করব? ৩য়- …

ক্যাটাগরি
অর্থনৈতিক আদব আখলাক ইতিহাস নামায ত্বহারাত পবিত্রতা জানাযা-কবর যিয়ারত ঈমান রোজা সফর আকীকা শিরক-বিদআত ঈদ কুরবানী হাদীস ও উসূলুল হাদীস যিকির দুআ আমল নফল সালাত হালাল হারাম লেনদেন বিবাহ-তালাক তাওহীদ তারাবীহ যাকাত ফিতরা ব্যক্তিগত ও পারিবারিক জুমআ সুন্নাত দাওয়াত ও তাবলিগ কুরআন হাদীস জাদু-টোনা সিরাত সামায়েল পোশাক পরিচ্ছেদ ফারায়েজ মানত আখিরাত জান্নাত-জাহান্নাম তাফসীর রিসালাত হজ্জ জিহাদ বাতিল ফিরকা বিতর সাধারণ দান-সদকাহ হালাল বিচার আচার সালাত ব্যক্তিগত ও তাবলিগ সদকাহ কাফফরা সুদ-ঘুষ আকীদা পবিত্রতা গুনাহ জায়েয রমযান ইতিকাফ দান-সদকাহ বিদআত মুসাফির মসজিদ পোশাক-পর্দা তায়াম্মুম বিবিধ
নামায • প্রশ্ন #২০৪০ • ভিউ: ১৭ • ৩০ আগস্ট, ২০১১

আসসালামু আলাইকুম। ১। জামায়েতের নামাযে যেকোনো রাকাতের যদি একটা সিজদাহ পর গিয়ে জামায়েতে অংশগ্রহণ করা হয় তাহলে কি করণীয়? ১ম- পরবর্তী রাকাতের জন্য অপেক্ষা করব? ২য়- তখনই নামাযে অংশগ্রহণ করব? ৩য়- …

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
আসসালামু আলাইকুম। ১। জামায়েতের নামাযে যেকোনো রাকাতের যদি একটা সিজদাহ পর গিয়ে জামায়েতে অংশগ্রহণ করা হয় তাহলে কি করণীয়?
১ম- পরবর্তী রাকাতের জন্য অপেক্ষা করব? ২য়- তখনই নামাযে অংশগ্রহণ করব? ৩য়- যদি ২য় হয় তাহলে তো একটা সিজদাহ বাদ যাচ্ছে। তখন কি করনীয়? এই সিজদাহ কি আদায় করতে হবে? আর যদি করতে হয় কখন এবং কিভাবে আদায় করতে হবে? আশা করি প্রশ্ন বুঝতে পেরেছেন। ২। ওযু করার পর গান শুনলে বা টিভি দেখলে বা মিথ্যা বললে কি ওযু ভেঙে যায়? আমি যতটুকু জানি ভাঙে না কিন্তু আমাকে একজন বলল আবার ওযু করতে হবে। সঠিকটা জানতে চায়। ৩। মোবাইলে বাংলা অনুবাদসহ কুরআন শরীফ কি শুয়ে শুয়ে পড়া যায়?
উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম। তখনই নামাযে অংশগ্রহণ করবেন। তবে এটাকে রাকআত হিসেবে ধরা হবে না। সুতরাং ইমাম সাহেব সালাম ফিরানোর পর পূর্ণ এক রাকআত আদায় করতে হবে। ২। না, ওযু ভাঙ্গে না। আর ওয়ু ভাঙলেতো সমস্যা ছিল না, ওয়ু করলেই হয়ে যেত। কিন্তু এসব করলে তো মস্তবড় গুনাহ হয়। ওযু করে তো সেই গুনাহ মাফ হয়ে যাবে না। সুতরাং গান শোনা বা টিভি দেখা ছাড়ুন। ৩। হ্যাঁ, পড়া যায়।