QA As Sunnah Q&A

১. সিরাতে রাসুল, ইবনে ইসহাক, অ্যালফ্রেড গিওম এর ইংরেজি সংস্করণ এর ভাষান্তর করেছেন শহিদ আখন্দ এই বইটা কি ভালো হবে এতে কি রেফারেন্স সহ আছে? বা কোন ত্রুটি আছে কি না? অথবা আপনাদের মতে সিরাতে রাস…

ক্যাটাগরি
অর্থনৈতিক আদব আখলাক ইতিহাস নামায ত্বহারাত পবিত্রতা জানাযা-কবর যিয়ারত ঈমান রোজা সফর আকীকা শিরক-বিদআত ঈদ কুরবানী হাদীস ও উসূলুল হাদীস যিকির দুআ আমল নফল সালাত হালাল হারাম লেনদেন বিবাহ-তালাক তাওহীদ তারাবীহ যাকাত ফিতরা ব্যক্তিগত ও পারিবারিক জুমআ সুন্নাত দাওয়াত ও তাবলিগ কুরআন হাদীস জাদু-টোনা সিরাত সামায়েল পোশাক পরিচ্ছেদ ফারায়েজ মানত আখিরাত জান্নাত-জাহান্নাম তাফসীর রিসালাত হজ্জ জিহাদ বাতিল ফিরকা বিতর সাধারণ দান-সদকাহ হালাল বিচার আচার সালাত ব্যক্তিগত ও তাবলিগ সদকাহ কাফফরা সুদ-ঘুষ আকীদা পবিত্রতা গুনাহ জায়েয রমযান ইতিকাফ দান-সদকাহ বিদআত মুসাফির মসজিদ পোশাক-পর্দা তায়াম্মুম বিবিধ
বিবিধ • প্রশ্ন #২০৬০ • ভিউ: ১৪ • ১৯ সেপ্টেম্বর, ২০১১

১. সিরাতে রাসুল, ইবনে ইসহাক, অ্যালফ্রেড গিওম এর ইংরেজি সংস্করণ এর ভাষান্তর করেছেন শহিদ আখন্দ এই বইটা কি ভালো হবে এতে কি রেফারেন্স সহ আছে? বা কোন ত্রুটি আছে কি না? অথবা আপনাদের মতে সিরাতে রাস…

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
১. সিরাতে রাসুল, ইবনে ইসহাক, অ্যালফ্রেড গিওম এর ইংরেজি সংস্করণ এর ভাষান্তর করেছেন শহিদ আখন্দ এই বইটা কি ভালো হবে এতে কি রেফারেন্স সহ আছে? বা কোন ত্রুটি আছে কি না? অথবা আপনাদের মতে সিরাতে রাসুল এর কোন বই টা ভালো একটু সাজেস্ট করলে ভালো হয় । ২. জানাজার নামাজে কি সুরা ফাতিহা পড়া লাগবে? কুরআন ও হাদিসের রেফারেন্স সহ জানালে উপকৃত হবো?
আল্লাহ আপনাদের উত্তম প্রতিদান দিবেন ইনশাল্লাহ ।
উত্তর
Published
আপনি যে বইটির কথা উল্লেখ করেছেন সে সম্পর্কে আমাদের জানা নেই। এই বিষয়ে আপনি আর-রাহীকুল মাখতুম নামক বইটি পড়তে পারেন। ২। জানাযার সালাতে সূরা ফাতিহা পড়ার বিষয়ে শায়েখ ড. আব্দুল্লাহ জাহাঙ্গীর রহ. রাহে বেলায়াত বইয়ে লিখেছেন,
এ সময়ে সূরা ফাতিহা পড়ার বিষয়ে সাহাবীগণ মতভেদ করেছেন। তাবিয়ী তালহা ইবনু আব্দুল্লাহ ইবনু আউফ বলেন:
صَلَّيْتُ خَلْفَ ابْنِ عَبَّاسٍ عَلَى جَنَازَةٍ فَقَرَأَ بِفَاتِحَةِ الْكِتَابِ (وَجَهَرَ) ... (فَسَأَلْتُهُ) قَالَ لِيَعْلَمُوا أَنَّهَا سُنَّةٌ (إِنَّهُ مِنْ السُّنَّةِ أَوْ مِنْ تَمَامِ السُّنَّةِ) আমি ইবনু আব্বাস (রা)-এর পিছনে জানাযার সালাত আদায় করি। তিনি সূরা ফাতিহা পাঠ করেন (সশব্দে) ... আমি তাকে প্রশ্ন করলে তিনি বলে: যেন তারা জানে যে, এটি সুন্নাত (এটি সুন্নাতের অংশ বা সুন্নাতের পূর্ণতার অংশ)। অন্য হাদীসে আবূ উমামা (রা) বলেন: السُّنَّةُ فِي الصَّلاةِ عَلَى الْجَنَازَةِ أَنْ يَقْرَأَ فِي التَّكْبِيرَةِ الأُولَى بِأُمِّ الْقُرْآنِ مُخَافَتَةً ثُمَّ يُكَبِّرَ ثَلاثًا وَالتَّسْلِيمُ عِنْدَ الآخِرَةِ
সালাতুল জানাযায় সুন্নাত নিয়ম প্রথম তাকবীরের পর সূরা ফাতিহা চুপে চুপে পাঠ করা, এরপর তিনটি তাকবীর বলা এবং শেষ তাকবীরের সময় সালাম বলা। হাদীসটি সহীহ।অন্য হাদীসে তাবিয় নাফি বলেন: إِنَّ عَبْدَ اللهِ بْنَ عُمَرَ y كَانَ لاَ يَقْرَأُ فِي الصَّلاَةِ عَلَى الْجَنَازَةِ আব্দুল্লাহ ইবনু উমার (রা) সালাতুল জানাযায় কুরআনের কিছুই পাঠ করতেন না। হাদীসটি সহীহ। অন্য সহীহ হাদীসে আবূ সাঈদ মাকবুরী বলেন, আমি আবূ হুরাইরা (রা)-কে প্রশ্ন করলাম, সালাতুল জানাযা কিভাবে আদায় করব। তিনি বলেন: فَإِذَا وُضِعَتْ كَبَّرْتَ فَحَمِدْتَ اللهَ وَصَلَّيْتَ عَلَى نَبِيِّهِ ثُمَّ قُلْتَ: اللّهُمَّ...
যখন মৃতদেহ রাখা হবে তখন তাকবীর বলবে, অতপর আল্লাহর হামদ- প্রশংসা করবে, নবী সা.-এর উপর সালাদ পড়বে, অতঃপর দুআ করবে...। সাহাবীগণের মতভেদের কারণে ফকীহগণও মতভেদ করেছেন। অধিকাংশ ফকীহ সালাতুল জানাযায় সূরা ফাতিহা পাঠ আবশ্যক বলেছেন। হানাফী ফকীহগণের মতে প্রথম তাকবীরের পর আল্লাহর গুণবর্ণনা বা সানা পাঠ করতে হবে। তবে হামদ-সানা বা দুআর উদ্দেশ্যে সূরা ফাতিহা পাঠ করা যাবে। মোল্লা আলী কারী, শুরনুবলালী ও অন্যান্য হানাফী ফকীহ এ সময়ে সূরা ফাতিহা পাঠ করা মুস্তাহাব বলেছেন।এভাবে আমরা দেখছি যে, হাদীস ও ফিকহের আলোকে সালাতুল জানাযার প্রথম তাকবীরের পর সূরা ফাতিহা পাঠ করাই উত্তম। রেফারেন্সসহ বিস্তারিত জানতে দেখুন, রাহে বেলায়াত বইটি।