QA As Sunnah Q&A

হুজুর, আচ্ছালামু আচ্ছালামু আলাইকুম ওৱা রা্হমাতুল্লাহি ওৱা বারাক্বাতুহু। আপনাদের সঙ্গে যোগযযোগ করতে পেরে আমি বড়ই আনন্দিত। হুজুর, আমি ইছলামিক জ্ঞানের দিক দিয়ে শূন্যের কোঠায়। দারি সম্পর্কে আমি …

ক্যাটাগরি
অর্থনৈতিক → আদব আখলাক → ইতিহাস → নামায → ত্বহারাত পবিত্রতা → জানাযা-কবর যিয়ারত → ঈমান → রোজা → সফর → আকীকা → শিরক-বিদআত → ঈদ কুরবানী → হাদীস ও উসূলুল হাদীস → যিকির দুআ আমল → নফল সালাত → হালাল হারাম → লেনদেন → বিবাহ-তালাক → তাওহীদ → তারাবীহ → যাকাত → ফিতরা → ব্যক্তিগত ও পারিবারিক → জুমআ → সুন্নাত → দাওয়াত ও তাবলিগ → কুরআন → হাদীস → জাদু-টোনা → সিরাত সামায়েল → পোশাক পরিচ্ছেদ → ফারায়েজ → মানত → আখিরাত → জান্নাত-জাহান্নাম → তাফসীর → রিসালাত → হজ্জ → জিহাদ → বাতিল ফিরকা → বিতর → সাধারণ দান-সদকাহ → হালাল → বিচার আচার → সালাত → ব্যক্তিগত ও তাবলিগ → সদকাহ → কাফফরা → সুদ-ঘুষ → আকীদা → পবিত্রতা → গুনাহ → জায়েয → রমযান → ইতিকাফ → দান-সদকাহ → বিদআত → মুসাফির → মসজিদ → পোশাক-পর্দা → তায়াম্মুম → বিবিধ →
বিবিধ • প্রশ্ন #২০৬৩ • ভিউ: ৬৭ • ২২ সেপ্টেম্বর, ২০১১

হুজুর, আচ্ছালামু আচ্ছালামু আলাইকুম ওৱা রা্হমাতুল্লাহি ওৱা বারাক্বাতুহু। আপনাদের সঙ্গে যোগযযোগ করতে পেরে আমি বড়ই আনন্দিত। হুজুর, আমি ইছলামিক জ্ঞানের দিক দিয়ে শূন্যের কোঠায়। দারি সম্পর্কে আমি …

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
হুজুর, আচ্ছালামু আচ্ছালামু আলাইকুম ওৱা রা্হমাতুল্লাহি ওৱা বারাক্বাতুহু। আপনাদের সঙ্গে যোগযযোগ করতে পেরে আমি বড়ই আনন্দিত। হুজুর, আমি ইছলামিক জ্ঞানের দিক দিয়ে শূন্যের কোঠায়। দারি সম্পর্কে আমি দুজন আলিমের কাছে দুরকম শুনছি। একজন বলছে ছুন্নত আর একজন বলছে ওৱাজিব। কোনটা সঠিক? মে্হেরবানি করে জানালে খুবি খুশী হব। দুজন আলিমই কিন্তু খুবি নির্ভরযোগ্য বি্শ্বাসী। আমি সমালোচনা করচিনা।
উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম। দাঁড়ি রাসূলুল্লাহ সা. নিজে রেখেছেন, রাখতে আদশে দিয়েছেন, কোন বধর্মীও যদি দাঁড়ি না রাখতেন তাহলে তিনি তার দিকে তাকাতেন না। এই বিষয়ে হাদীসগুলো আপরি শায়েখ ড. আব্দুল্লাহ জাহাঙ্গীর রহ. লিখিত পোশাক,পর্দা ও দেহসজ্জা বইটিতে বিস্তারিত পাবেন। সুতরাং দাঁড়ি রাখা ইসলামে খুবই গুরুত্বপূর্ণ। যিনি সুন্নত বলেছেন, তার কথার অর্থ হলো সাধারণ সুন্নত নয় বরং খুবই গুরুত্বপূর্ণ সুন্নাত। আর যিনি ওয়াজিব বলেছেন, তার ওয়াজিব বলার কারণ হলো রাসূলুল্লাহ সা. নিজে বহু হাদীসে দাড়িঁ রাখার আদেশ করেছেন। নিচের হাদীসটি দেখুন
عَنْ نَافِعٍ ، عَنِ ابْنِ عُمَرَ ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ : خَالِفُوا الْمُشْرِكِينَ وَفِّرُوا اللِّحَى وَأَحْفُوا الشَّوَارِبَ ، وَكَانَ ابْنُ عُمَرَ إِذَا حَجَّ ، أَوِ اعْتَمَرَ قَبَضَ عَلَى لِحْيَتِهِ فَمَا فَضَلَ أَخَذَهُ.অর্থ: নাফে ইবনে উমার রা. থেকে তিনি রাসূলুল্লাহ সা. থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ সা. বলেছেন, তোমরা মুশরিকদের বিরুদ্ধাচারণ করো, তোমরা দাঁড়ি ছেড়ে দাও এবং গোঁফ কে কটে ফেলো। (নাফে বলেন,) আব্দুল্লাহ্ ইবনে উমার রা. যখন হজ্ব কিংবা উমরা করতে যেতেন তখন একমুষ্টির উপরের দাঁড়ি কেটে ফেলতেন। সহীহ বুখারী, হাদীস নং ৫৮৯২। আশা করি বুঝতে পেরেছেন। আরো বিস্তারিত জানতে দেখুন আমাদের দেয়া 0963 নং প্রশ্নের উত্তর।
✅